somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

--- সময়ের রেলগাড়ী এবং অপেক্ষা

১৭ ই জুন, ২০০৬ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




নিয়মের সপ্রিং, তার এবং পেঁচানো কিছু লোহা
চলে সময়ের রেলগাড়ী আমাদের উঠোনের পাশ দিয়ে
অপেক্ষমান ক্ষুধার সামনে দিয়ে চলেও যায়
দিনের কাঠখড় বয়ে আনা কঠিন হৃদয়গুলো।

আমরা আবার দু'চোখে যন্ত্রণার চশমা এঁটে
বসে থাকি আরেকটি দিনের অপেক্ষায়
আগামী কাল আমাদের হাড়িতে ফুটবে চাল
আগামী কাল আমাদের নাড়ীতে আসবে স্পন্দন
অথৈ নির্মমতার মাঝে কোথাও হতে যদি আসে
কিঞ্চিত মমতার ডাল-চাল, আনা-দশ'আনা।
জন্মের অপরাধ, না কি বলবো সভ্যতার অপঘাত
আমরা যে মানুষ সে কথা এখন আর মনে পড়ছে না
জন্মের পর কি সত্যিই কিছুদিন মানুষ ছিলাম?
তারপর কিভাবে যে ধীরে ধীরে হয়ে গেলাম
ভিক্ষুক নামের এক ঘৃণ্য প্রাণী!
চাইনা মনে করতে আর সে কথাগুলো।

শুনেছি আমাদের মরণের পর এই শীর্ণ দেহের পাশে
গড়ে উঠে পয়সার লোভনীয় দেয়াল
তখন লোভ হয় খুব তাড়াতাড়ি মরে যাওয়ার
কিন্তু পয়সাগুলো নিয়ে যে আর ফেরা যাবে না
মরে যাওয়াটা হয়তো তাই আর হয়ে উঠছে না।

সময়ের রেলগাড়ী আবারো আসছে, আসে প্রতিদিন
আধ_খাওয়া পরোটা আর কিছু এঁটো গোস্ত যদি পেতাম;
কতদিন ঘুম আসে না সমান মেঝেতে, পাথরে, সেঁতসেঁতে
পেটটাকে ছোঁয়াতে পারছি না কিছুতেই সমতল পৃথিবীতে
দু'একটি ছালা-ময়লা কাপড় তো মিলে যায় নির্লজ্জতা ঢাকতে
যদি খেতে পাই তো পৃথিবী নামক এই পিঞ্জরে
আবদ্ধ থাকতেও বড় বেশী ভাল লাগে
তখন ভিক্ষার ভাষা হয়ে যায়-
'আমার বেঁচে থাকতে
খুব ইচ্ছে হয়,
বাঁচতে দেবে
আমাকে?'

মদীনা মুনওয়ারা
17.06.2006

ছবিটি ঃ http://zingsolutions.com/Sarah/beggar.htm
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

×