somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

@ হায় ঘুমন্ত জাতি! কবে তোমাদের ঘুম ভাঙ্গবে? আর কতদিন!! আর কতদূর!!! (1)

২৮ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"ইসলামের পথ কুসুমাস্তির্ন নয়" -একথা শুনে যাদের অধরের সীমারেখা প্রশস্ত হয়, তারাই যুগে যুগে আবু জাহল, উৎবা, শাইবার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। অন্যদিকে এ চিরন্তন কথাটি যাদের প্রেরণা উৎস, যাদের ঐতিহ্য, যাদের ইতিহাস, যাদের জন্য একথা আল্লাহ্র পথে চলার আলোকবর্তিকা; তারাই আল্লাহ্র ঘোষিত সরল পথের অনুসারী; যদি তারা পরিপূর্ণভাবে অনুসরণ করে আল্লাহ্র দেয়া কিতাবের এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের সঠিক সুন্নাহর। বাংলাদেশেও ইসলাম এবং ইসলামের রক্ত পিচ্ছিল পথের সংগ্রামী পথিকরা কালের বিভিন্ন বাঁকে বাঁকেই রেখে গেছেন তাদের পরীক্ষার ফলাফল, অনাগত যাত্রীদের জন্য দিকনির্দেশনা এবং আল্লাহ্র পথের প্রতিজন সৈনিকের ছোট্ট বুক জুড়ে বপন করে গেছেন এক আকাশের প্রেরণা। মুসলিম তো অনেকেই, কিন্তু আল্লাহ্র পথে চলার শপথ দীপ্ত পথিকেরা সর্বকালেই হয়ে থাকেন তাদের মধ্য থেকে একটা বিশেষ অংশ। যারা আজো আলজেরিয়া, চেচনিয়া, দাগেস্তান, আফগানিস্তান, ইরাক, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মায়ানমার, কাশ্মীর এবং বাংলাদেশসহ এই সবুজ গ্রহের আনাচে-কানাচে আল্লাহ্র দ্বীনের ঝান্ডাকে সমুন্নত রাখতে অর্থ, শ্রম, রক্ত আর জীবনের মত মহামূল্যবান 'উপহার' পেশ করে চলেছেন আল্লাহ্র তরে, পৃথিবীর সম্মুখে!

অনেক মূল্য দিয়ে অর্জন করা ইসলামের এই সুশীতল ছায়াতলকে যতটা ত্যাগের বিনিময়ে প্রশস্ত করেছেন যুগের মুজাহিদ বাহিনী, আল্লাহ্র সৈনিকগণ; তার চেয়ে লক্ষ-কোটিগুণ ক্ষীণ এবং হীন স্বার্থের লোভে তাকে নিয়ে ব্যবসা করেছে যুগের গাদ্দার মুনাফেক বৈশিষ্ট্যধারী জাহান্নামের সর্বনিম্ন স্থানের অধিবাসীরা (মৃতু্যর পূর্বে যাদের তাওবাহ করার সৌভাগ্য হয়েছে এবং তা আল্লাহ্র নিকট কবূল হয়েছে, তারা ছাড়া)। আমাদের প্রিয় জন্মভূমিতেও আমরা দেখেছি মীর জাফরকে, তৎপরবর্তীকালের বিভিন্ন বাঁকে বাঁকে দেখেছি তার উত্তরসূরীদেরকে। আজো দেখে আসছি স্বাধীনতার অর্জনকারী স্বঘোষিতদের একটা অংশকে অনেক রক্তে কেনা স্বাধীনতাকে নিয়ে ব্যবসা করতে। স্বার্থের লোভে আর ক্ষমতার অন্ধ মোহে স্বদেশের সম্মানকে পৃথিবীর মঞ্চে লাঞ্ছিত করতে। দেখছি বিশ্বের দরবারে শান্তিপ্রিয় খ্যাত বাংলাদেশের অধিবাসীদেরকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে শুধুমাত্র তাদের হীন স্বার্থকে চরিতার্থ করার প্রয়াসে। ধিক্! শত ধিক্ এসব মুখোশধারী ঘরের শত্রুদের দুষ্কর্ম এবং অবয়বে-সত্তায়।

বিগত নির্বাচনী মৌসুমগুলোয় আমরা দেখেছি কারো কারো মাথায় 'মৌসুমী পট্টি' উঠে এসেছে, আমরা দেখেছি উমরার হিড়িক পড়ে যেতে, আমরা দেখেছি তাসবীহর মালায় সুসজ্জিত হতে। বাংলাদেশের মুসলমানদের জন্য ছোট্ট দেখালেও এটা একটা বড় সুখবর যে, এবারের মৌসুমে তা আর দেখা যাচ্ছে না। আস্তিনের সাপ এবার আস্তিন থেকে বের হয়ে শান্তি খেকো গোখরাদের সাথে বিপরীত অবস্থানে যোগ দিয়েছে। অন্ততঃ প্রতারণার হাত থেকে বাঁচতে পারবে বাংলাদেশের মুসলমানদের একটা বিরাট অংশ। দিনে দিনে দেশের সার্বিক পরিস্থিতি যেদিকে এগুচ্ছে, তাতে একথা সুস্পষ্ট যে- আগামী দিনের বাংলাদেশে থাকবে প্রধানতঃ দুটি ধারাঃ 'ইসলামী ও ইসলামপন্থী জাতীয়তাবাদী' এবং 'ইসলাম বিরোধী ও অনৈসলামী ধর্মনিরপেক্ষ বা ধর্মহীন জোট'। অর্থাৎ, এক কথায় ইসলামের পক্ষ-বিপক্ষই হবে আগামীর বাংলাদেশের মূল ধারার দু'টি দিক। সুখের কথা এই যে, এদেশের মানুষ ইসলামপ্রিয় এবং আমরা দৃঢ় বিশ্বাস পোষণ করি যে, একদিন তারা তাদের এই প্রিয়তার পরিচয় দেবেই দেবে, ইনশাআল্লাহ।

ছবির জন্য [link|http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/7/70/Bayt_al_Mukarram.jpg/280px-Bayt_al_Mukarram.jpg|K
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -২

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

ছবিব্লগ প্রকাশের পর আপনাদের ভাল লাগায় আরেকটি ছবি ব্লগ এবার।
সময়ঃ রাত ৮টা
স্থানঃ টরোন্টর আকাশ
তাপমাত্রাঃ ৫ ডিগ্রী সেলসিয়াস
সূর্যাস্তের পূর্ব মুহূর্তঃ টরণ্টোর আকাশে আজকের সন্ধ্যায় সূর্যের শেষ উঁকি

... ...বাকিটুকু পড়ুন

নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২০



নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।

দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৮

লিখেছেন রাজীব নুর, ২০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৫৩



আপনারা কেমন আছেন?
আমি কেমন আছি, বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো অলৌকিক কিছু যেন জেনে ফেলেছি। না জানলেই বুঝি ভালো হতো। দুনিয়াতে যে যত কম জানে, সে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সাথে আমার দিদার কেমন ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:১২



আমি বিশ্বাসী মানুষ। আমার আল্লাহর দিদারে বিশ্বাস আছে। আল্লাহর সাথে আমার দিদার হয়েছে চার বার। প্রথমবার আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ। পূর্বে জাহান্নামের গভীর খাদ। খাদের উত্তর পাড়ে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমান: বগুড়ায় খাল খননের কিছু নেই, হসপিটালের অবস্থা দেখেন এখানে

লিখেছেন অপলক , ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪১

বর্তমান প্রধানমন্ত্রী আমি যাকি বলি God Gifted Surprise Prime minister আজ (২০এপ্রিল২০২৬) বগুড়া সফরে এসেছিল। অপ্রয়োজনীয় এজেন্ডা বেশি যা তার অদূরদর্শীতার পরিচয় দেয়।

বগুড়াতে খাল খননের কিছু নেই। এখানে ডিগ্রি কলেজ... ...বাকিটুকু পড়ুন

×