somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

@ আল্লাহর মেহমানদের আগমনে উদ্বেলিত মদীনা

১৪ ই ডিসেম্বর, ২০০৬ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বসন্তের বনে বনে আম্রমুকুল আর নতুন পাতাদের আগমনী দিনে পাখালীরা যেমন উচ্ছাসিত হয়, তেমনি করেই যেন প্রতিটি বছর আনন্দে, আয়োজনে, সাদরে, সম্ভাসনে আলোড়িত হয় মক্কা-মদীনাসহ ইসলামী বিশ্বের এ পূণ্যভূমি। স্বাগতিক দেশের অধিবাসীদের পাশাপাশি প্রবাসীরাও এ পূণ্য মৌসুমের একটা বিরাট অংশের সম্পাদক। তাই জাতি, বর্ণ, ভৌগলিক সীমারেখার সকল ব্যবধান ভুলে এক মহা উৎসবের আয়োজন যেন মৌসুমী মক্কা ও মদীনায়। কি কালো, কি ধলো, কি শ্যামল বর্ণ; আত্মাগুলো এখানে এসে মিলে মিশে যায় এক পরিবারে। ঐ যে আযানের ধ্বনি শুনে মসজিদুন্ নববীর পানে ছুটে যায় আফ্রিকার অধিবাসী, সে যেন আমারই আত্মার আত্মীয়। যে এশিয়ান চলে ইতিহাসের পথ ধরে ওহুদ প্রান্তরে, সে তো এ অন্তরেরই আরেকটি টুকরো। কুবা মসজিদের পাশ ঘেঁষে কোন্ ইউরো-আমেরিকান কাফেলা ঐ দরূদ পড়তে পড়তে প্রবেশ করছে রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের শহরে, সে তো এই মেজবান মনের পরমাত্মীয়েরাই। যখন এ প্রিয় ভাই-বোনদের মৃতু্যবাহী দুঃসংবাদ ছুটে আসে শংকিত কর্ণে, তখন শোকে নীল হয় আমাদের গোলাপী আত্মারা। এভাবেই অনুভবি আমরা মদীনাবাসীরা আমাদের দ্বীনের সম্বন্ধিত ভাই-বোন মেহমানদের।

মদীনার বাতাসে এখন একটা পবিত্র সুগন্ধ অনুভূত হয় নিশিদিন। কান পাতলে শোন যায় অসংখ্য অজানা ভাষার সদালাপ, শোনা যায় কল্যাণের আহ্বান, শোনা যায় পরম প্রিয় প্রতিপালকের মহত্ব, শোনা যায় প্রিয় রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের উচ্চমর্যাদার পরিচায়ক দরূদ ও সালাম, সাহাবাদের জন্য উচ্চমর্যাদার প্রার্থনা এবং সকল মুসলমানের জন্য দো'আ আর শুভকামনা। কি সোবহে সাদিকে, কি প্রভাতে, সকাল, দুপুর, বিকেলে, কি সন্ধ্যায় অথবা রাতের প্রহরগুলোয়; প্রতিযোগিতায় অবতীর্ণ কল্যাণাকাংখী বিশ্ববাসী, কে পাবে মসজিদুন্ নববীর প্রথম কাতারে স্থান, কে পারবে নিশ্চিত করতে রিয়াদুল জান্নাহ্ বা জান্নাতের বাগানের কোথায় নিজের অবস্থান, কারুর লক্ষ্য পবিত্র নিদর্শনাবলী রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের মিম্বার, আসহাবে সুফ্ফা অথবা যতটা অগ্রগামী হওয়া যায় ততটা। এমন কল্যাণ পিয়াসীদের দেখলে দু'চোখ প্রশান্ত হয়, তাদের সাথে কথা বলতে পারলে হৃদয় উদ্বেলিত হয় কল্যাণার্জনার্থে, তাদের সাথে বুকে বুক মেলাতে পারলে মন থেকে মনে যেন পবিত্রতার আদান-প্রদান হয়, তাদের কিঞ্চিত সেবা করতে পারলে যেন দয়াময় আল্লাহর দয়াদ্র দৃষ্টি লাভ হয়; কেননা তারা যে তাঁর মেহমান।

মদীনার অধিবাসীরা আনন্দিত, উৎফুল্লিত, আত্মহারা এইসব মেহমানদের পেয়ে। এইতো সেদিন ফিরছিলাম মসজিদ থেকে সালাতুল আসর সমাপনান্তে। মধ্যএশিয়া থেকে আগত মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র পথ আটকালো, পৃথিবীর কত প্রান্ত সীমান্ত থেকে এসেছেন আল্লাহর মেহমান হাজীগণ, সে চায় ভাষা না জানলেও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষী হাজীদের সাথে তার অন্তরের সৌহার্দতা বিনিময় করতে। তাই হাজীদের প্রতি তার সুস্বাগতম, আন্তরিক দো'আ এবং সুস্থতা ও স্বদেশে নিরাপদে ফিরে যাবার শুভকামনাগুলো আমার কণ্ঠ দিয়ে আমার ভাষা বাংলায় আমার ভাষাভাষী ভাই-বোনদেরকে জানাতে চায় বলে তার মোবাইলে রেকর্ড করে নিল মনের কথাগুলো; তারপর হাজীদের সাথে সাক্ষাত করে শোনাবে তা তাদেরে। বিভিন্ন দাওয়াহ্ সংস্থাগুলো ব্যস্ত এখন হাজীদের হজ্জ কর্মকাণ্ডকে শুদ্ধ-সঠিক, শির্ক-বিদ'আত মুক্ত এবং শান্তিপূর্ণভাবে পালনের দিকনির্দেশনা দানে। উৎসব এখানে এখন প্রতিটি মুহূর্ত ব্যাপী, পবিত্রতা সকল হৃদয় ছোঁয়া, পূণ্য এখানে বার মাসের মৌসুমী ফসল। তবুও যেন হজ্জের এ অফুরন্ত পূণ্যসময়ে পূণ্যের সঞ্চয় কারুরই শেষ হয় না। এ কি শেষ হবার মত?

বিশ্ব মুসলিমের এ মহা সম্মিলনে, কল্যাণের এ চিরন্তন সন্ধিক্ষণে, আল্লাহর সকাশে হাজিরা দানের এ মহা আয়োজনে আসুন আমরা সকলেই দো'আ করি- সম্মানিত হাজী সাহেবগণ যেন তাদের সারা জীবনের ইবাদাত পবিত্র হজ্জ পালনে সকল প্রকার শির্ক-বিদ'আত, ভুল-ত্রুটি, দুঃখ-কষ্ট, বিপদ-আপদ থেকে হেফাযতে থেকে নিরাপদে আপনাপন পরিবার-পরিজনের নিকট ফিরে যেতে পারেন। আমীন।

ছবির জন্য !@@!282605 যেখানে। ছবিটি নিজের তোলা (চলন্ত গাড়ী থেকে, তাই ভাল উঠেনি)।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০০৬ রাত ৮:২০
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সকালে শিক্ষক, বিকালে সবজি বিক্রেতা

লিখেছেন ঢাকার লোক, ২১ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:৪৯


মাননীয় শিক্ষামন্ত্রীর বিভিন্ন আলোড়ন সৃষ্টিকারী পদক্ষেপে যখন মিডিয়া জগৎ সয়লাব এমনি সময় হটাৎ করেই ইউ টিউবে একটা ভিডিও চোখে পড়লো। ২ মিনিটের এ ভিডিওটা সেলফ এক্সপ্লানেটোরি ,... ...বাকিটুকু পড়ুন

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শেকল ভাঙার গান

লিখেছেন ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!

পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।

দিকে দিকে সংগঠিত হও... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×