somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

@ সর্বযুগের সর্বাধুনিক জীবনপদ্ধতির নামঃ ইসলাম(২)

২৬ শে এপ্রিল, ২০০৭ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব পড়ুন ইসলাম আসলে কি? মূলতঃ ইসলাম হচ্ছে মানবের জীবনকে পরিচালনা করার মত একটা সুষ্ঠু ও পরিপূর্ণ ব্যবস্থাপনার নাম। পৃথিবীতে বন্তুনিচয়ের অভাব নেই, রয়েছে অসংখ্য জাতের পদার্থ, রয়েছে অগণন প্রাণী-উদ্ভিদ। এতসব সীমাসংখ্যাহীন জিনিসের মাঝে আমি মানব এসে পড়লাম কিন্তু এসবে আমার কি কাজ, কোনটা গ্রহণ করবো আর কোনটাকে করবো বর্জন, কোনটা আমার দৈহিক ও নৈতিক ব্যাপারাদির ব্যাপকতায় উপকারী আর কোনটা ক্ষতিকর, কোনটার গ্রহণে আমার স্রষ্টা সন্তুষ্ট আর কোনটা গ্রহণে তিনি রুষ্ট, কার সাথে কিরূপ আচরণ করতে হবে, কাকে ভালবাসতে হবে আর কাকে ঘৃণা করতে হবে, কার সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে আর কিভাবে শত্রুকে চিনতে পারবো, কোন্ পথ ও পন্থায় আমার জীবনের প্রয়োজনসমূহ পূর্ণ করবো আর কোন্ পথ ও পন্থাকে বর্জন করবো, অর্থাৎ, মানবের ক্ষীণ নড়াচড়া-দৃষ্টিপাত থেকে শুরু করে যাবতীয় ক্ষুদ্রবৃহৎ সকল বিষয়ের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও নীতিমালা দানই হচ্ছে জীবন ব্যবস্থার কাজ।

আর পৃথিবীর যাবতীয় ব্যবস্থাগুলোর মধ্যে সেসবের পরিপূর্ণ সমাবেশ ঘটেছে শুধুমাত্র ইসলামে; একমাত্র ইসলামে। অতএব ইসলাম আসলে কি, তা জেনে ও উপলব্ধি করেই তার আধুনিক কিংবা পুরাতন হবার ব্যাপারে কথা তোলা জ্ঞানীজনের কাজ হবে; অন্যথা হবে তার বিপরীত।

জীবনের সাথে জগতের সম্পর্কঃ সুমহান স্রষ্টা জীবনের জন্যই সৃষ্টি করেছেন এই সুবিশাল জগত সংসার; জগতের জন্য জীবন নয়। খুব ব্যাপকতায় না গিয়ে সীমাবদ্ধতার মাঝেই উদাহরণ টানা যায় যে, সৌরজগত ও তার বাইরের এযাবৎকালে যত গ্রহ-নক্ষত্রের সন্ধান পাওয়া গেছে, তার মধ্যে একমাত্র পৃথিবী নামক গ্রহটার পরিবেশ, জলবায়ু ইত্যাদি মানবসহ অন্যান্য প্রাণীকুল ও উদ্ভিদকুলের বসবাসের জন্য যোগ্য; অন্যান্য গ্রহ-নক্ষত্রগুলোতে এমন ব্যবস্থা নেই কেন? কেন তাদের অবস্থান এমন সব নাজুক পর্যায়ে যে, সেখানে প্রাণের কল্পনাও করা যায় না? তা অবশ্যই এ কারণে যে, স্রষ্টা এই গ্রহে তাঁর সৃষ্টিকে লালনপালন করবেন বলেই পৃথিবীকে এত সুন্দর করে সাজিয়েছেন। সুতরাং এ থেকে স্পষ্ট যে, জীব তথা জীবনের জন্যই জগত।

এবার আসা যাক জগতে মানুষ ছাড়া আরো যত উদ্ভিদ ও প্রাণীকুল রয়েছে, তারা কার জন্য? সেটা বুঝার জন্য আরেকটি প্রশ্নের অবতারণা করতে হয় যে, মানুষ সহ পৃথিবীর সকল প্রাণ ও নিষপ্রাণের মধ্যে কে সবচেয়ে বেশী কতর্ৃত্বশালী অথবা কার মধ্যে পরিচালনা, প্রতিপালন, অনুগতকরণ ইত্যাদি গুণাবলী বিদ্যমান রয়েছে এবং তা খাটিয়ে অন্যসব সৃষ্টিকে সে নিজের নিয়ন্ত্রণ রাখছে? এর জবাব হবে- অবশ্যই মানুষ। অতএব, একথা আর বুঝতে বাকী থাকার কথা নয় যে, অন্যান্য সকল উদ্ভিদ ও প্রাণীকুলও মূলতঃ মানুষের জন্যই মহান স্রষ্টা সৃজন করেছেন। এ আলোচনায় পরিস্কার হলো যে, মানুষের সাথে জগত ও অন্যান্য জাগতিক বস্তুনিচয়ের সাথে সম্পর্কটা আসলে কি।
(মন্তব্য কিন্তু হিসেব করে--; এখনো শেষ হয়নি)
পরের পর্ব পড়ুন ।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০০৭ সকাল ৭:৩৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

মারণঘাতক অটো রিক্সা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১:১৬



মারণঘাতক অটো রিক্সা এই ভিডিউটি দেখুন। এটি রাজধানী ঢাকা সহ সমগ্র দেশের প্রতিদিনের চিত্র। কি পরিমাণ মানুষ হত্যার সাথে জড়িত এই মারণঘাতক নামক অটো রিক্সা তার সঠিক পরিসংখ্যান জানা... ...বাকিটুকু পড়ুন

×