somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

= মুসাফিরের মরু-সাক্ষাত এবং চাঁদের হাসি দীপ্তিময়

০৫ ই নভেম্বর, ২০০৬ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় প্রজন্ম,
'সাগরের বুকে আগুন জ্বলে' -একথাটিকে প্রথমে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। যে জলে আগুন নেভাই, তাই যদি দাহ্য হয়ে যায়, তবে আর কোথায় যাবার আছে বল? বিজ্ঞান আমাকে জল ভেঙ্গে ব্যাখ্যা করলো জলগুলোও জ্বলতে পারে। প্রযুক্তির দূরদর্শন আমায় দেখাল কোথায় কিভাবে জল ফুঁড়ে বেরিয়ে আসে লেলিহান আগুন! প্রাবল্য সেখানে উত্তপ্ত করে দেয় জলের শীতলতা; বাষ্পে-ধোঁয়ায়-উৎপাতে জলাগি্ন বিভিষিকা এক!

কতদিন লিখি না তোকে, বলতে পারিস আমাদের অন্তরের আগুনের কথা? আজ তোকে মুসাফিরের গল্প বলি- পৃথিবীর পথে ধাবমান, আজন্ম শুধু চলতেই দেখল নিজেকে, কখনো বন-বাদাড়, কখনো সাগর-নদী, কখনো ফসলের মাঠ, অপরিচিত জনপদ; আজ পেল মরুভূমির সাক্ষাত। বনের পাখির গান, ফুলের সৌন্দর্য, সাগরের তিলোত্তমা ঢেউ, নদীর মিষ্টি হাসি, জনপদের ভালবাসা; সব পেল, কিছুটা বেশীই পেল, মনেই হলো না যাচ্ছে কোথায় মুসাফির, কোন অচেনা তেপান্তরে, এসে পড়েছিল আকাশের কোন বজ্রপাতে, সমাপ্তি কোন পাতালের দীঘল রাতে, ভাবনাগুলো তার বাবুইয়ের বাসার মতই জট পােিকয় যায়, শুধু উন্মোক্ত থাকে একটি মাত্র দ্বার -মৃতু্য!

তুই নিশ্চয়ই জীবনের গন্তব্য নিয়ে ভাবিস্ না খুব, তবুও শুন মুসাফিরের মরু-সাক্ষাতের কথা- সম্মুখে দৃষ্টি সীমার শেষে সীমাহীন দিগন্ত বিলীন, ডানে-বাঁয়ের সাথে অপরিচিত সম্মুখের ব্যবধান মেলে না কোন, যেদিকেই দৃষ্টি যায় সেদিকেই সম্মুখ মনে হয়, পেছনের ধুধু প্রান্তর যে উত্তর, কি দক্ষিণ, কি পশ্চিম অথবা পূর্ব; সেকথা এখন স্মৃতি-সুগন্ধ থেকে উবে গেছে একদার আতরীত দিনগুলোর বিভোরতায়। সাথের সাথী পিয়াস নিবারনী পানি নিতান্ত সামান্য বাকী, শুকনো খাবারের ঝোলাটা হালকা হয়ে আসছে ক্রমেই, অতীতে ফিরে যাবার যে আর কোন পথ খোলা নেই। সামনের দিনগুলোতে নেই কোন সুপরিকল্পিত আশার আলো, একরাশ ঘন অন্ধকার তেড়ে আসছে সূর্যটার পেছন পেছন, কিছুতেই মনে করতে পারছে না সে- বিগত দিনে কোথায় ছিল তারা আনাগোনা? বিভোরিত মোহনায় মোহিত এতগুলো অতীত দিনের করণীয় কি ছিল- সে কথা ভাবতেই আত্মহত্যার নির্দেশ দেয় বিবেক! এবার কোথায় গন্তব্য- যদি বেঁচে যাই এই মরুগ্রাস অথৈ পারাবার থেকে? আমি কি আমার সাথে পরিচিত? -মুসাফিরের হৃদয় দু'ভাগ হওয়া জিজ্ঞাসা এ সায়াহ্নে? প্রজন্ম, তোকে বলছি, আমাদের আত্মাগুলো এখানেই তার মনিবের সন্ধান পায়।

তুই নিশ্চয়ই ভাল আছিস, আপনারে চিনিস -আমি কি ভুল ধারনায় আছি? সুসুপ্ত মৃত অন্তর-জনপদে আজ দিগন্ত আলোকিত রশ্মির ছটা দেখা যায়, ঐ দেখ্। কখনো কখনো আলোক পিণ্ডগুলো উড়াল দেয় মহাকাশেরও ওপারে, আকাঙ্খিত চেরাগ, মশাল, হেজাক, বাল্ব, টিউব কিংবা নিয়ন বাতিরা তখন রাতের শেষ প্রহরের নীরবতায় হৃদয়বার্তা পাঠায় মহাকাশে, মান পত্র, অভিনন্দন পত্র, আবেদন পত্র, একফালি রাতের চাঁদ তখন আনন্দে হাসে আকাশে আকাশে। তুই, আমি এবং আমরা সবাই চাঁদের সাথে হাসি আর হাসি এবং হাসি শুধুই হাসি; আমার এ আকাঙ্খা কি অমূলক- প্রজন্ম?

ভাল থাকিস্-
তোর- 'ফএমু'

06.11.2006, মদীনা মুনওয়ারা, সৌদি আরব।

ছবির জন্য [link|http://www.kenbushe.co.uk/assets/images/If_650.jpg|K
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত ছাড়া আমাদের চলেই না ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:৩৫


ছবিতে যাকে দেখছেন তিনি জ্বালানি মন্ত্রী ইকবাল হোসেন টুকু। জুলাইয়ের বিশ তারিখের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, কোথায় ছিলেন কী করছিলেন কেউ জানত না। আজ হঠাৎ... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

কায়কোবাদ’- মহাকবিকে জানার এক নির্ভরযোগ্য গবেষণাগ্রন্থ

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:০০

‘কায়কোবাদ’- মহাকবিকে জানার এক নির্ভরযোগ্য গবেষণাগ্রন্থ

বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম কবি, মহাকবি কায়কোবাদ-এর ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণানুষ্ঠানে মোড়ক উন্মোচন হয়েছে এ. এস. আশরাফউদ্দিন আহমেদ সম্পাদিত গবেষণাধর্মী গ্রন্থ ‘কায়কোবাদ’-এর। সম্পাদক মহোদয়... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×