পৃথক পৃথক দিনগুলি যদি
দেখতে পেতাম প্রতিদিন
একই অবয়বে-
নতুনত্বের আস্বাদন বিহীন
বিরস হতাম আমি। এবং
রঙ বদলাতো না আমার চারপাশের
কিংবা দেখতে পেতাম একদিনে,
কেমন হতো সেদিনের চন্দ্র-সূর্য
গাছ-লতা, ঝর্ণা-নদী, কান্না-হাসি,
শিশির বিন্দু ও একটি দীর্ঘশ্বাস?
সমস্ত হিসেব-নিকেষ ভুলে
দেখতাম যদি তৃষিত দু'চোখ খুলে
তোমার দ্বীনের আলোতে পরিপূর্ণ
একটি দিন। এবং
সেই দিনই মৃত্যু আসতো,
আর আমার বুকের যমীন জুড়ে
গেড়ে নিত ঝান্ডার খুঁটি
মৃত্যুই হতো উল্লাসের কারণ!
২৫.০২.২০০২
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
ছবির জন্য !@@!417576 যেখানে।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০০৭ বিকাল ৪:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







