আবারো কম্বল মুড়ি দিয়ে চেষ্টিত হলাম ঘুমুতে,
দু'চোখের দুয়ারে নিদ্রাপালের লাগানো তালা
দু'কানের উঠোনে চলছে ইট-শুড়কির ঢালাই মিশ্রণ।
মাঝে মাঝে ইচ্ছে হয়, ফিরে যাই
যেখানে শব্দ বলতে শুধুমাত্র বজ্রকে ভয় পায় মানুষ
পর্বত থেকে পর্বতে কাঠুরেদের তাল প্রতিতাল
কর্ম প্রেরণার সুর তোলে শ্রমিকের প্রাণে
ঝর্ণা অথবা নদীয় জোয়ারী কলকল তানে,
হালচাষার কণ্ঠের গীতি
মহিষের পিঠে রাখালের বাঁশী
গোধূলী বেলার পাখালীর কলরব,
নিশুতি রাতের হুতুমের সাথে
দাদীর হুতুমী বুড়ি; কিচ্ছার কারুকাজে
সাত সকালে মোরগেরা গীত ভাঁজে।
তেমনি নিরব সুশান্ত পৃথিবী আজ শুধু ইতিহাস
শব্দোসুরের অত্যাচারে উন্মাদ বার মাস
বাজনার সাথে কলের বিবাদে কম্পিত জলবায়ু
ধেয়ে আসে সাইক্লোন, মহামারী
কম্পিছে ভূমি; মিশে যায় বিশ্ব এ রকমারী;
প্রযুক্তি পটে ক্ষীণতর হয় আমাদের গড় আয়ু।
১৩.০৫.২০০৭
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
ছবির জন্য কৃতজ্ঞ যেখানে ।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০০৭ সকাল ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




