somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন এক অদ্ভুত ব্যস্ততায় ভরা। হঠাৎ চোখে পড়ল একজন মানুষকে।
হাতে থাকা লাঠিটা ঘুরিয়ে এমন কায়দায় একটা ভাঁজ করা চেয়ারে পরিণত করল যে দূর থেকে দেখে মনে হলো যেন কোনো যাদুকর খেলা দেখাচ্ছে। স্টীলের লাঠির সাথেই ছোট্ট রাউন্ড একটা সীট এটাচ করা ওটায়, চেয়ারটায় বসতে গিয়েই আবার হুমড়ি খেয়ে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল সে।
আমি তাকিয়ে রইলাম, চেনা চেনা লাগছে।
কয়েক সেকেন্ড পরই চিনতে পারলাম, লোকটার নাম মাহবুব।
আমার চাকরি হারানোর পেছনে যাদের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ছিল, সে তাদেরই একজন।
পাঁচ বছর পর দেখা।
অদ্ভুত ব্যাপার হলো, তাকে দেখে আমার রাগ হলো না। বরং একধরনের কৌতূহল আর অদ্ভুত মমতা জেগে উঠল মাহবুব সাহেব ও আমাকে দেখে থমকে গেল।
তার চোখের কোণে বয়সের রেখা। চুলে পাক ধরেছে আগের সেই কঠোরতা আর নেই।
-আরে রফিক সাহেব?
আমি মৃদু হেসে বললাম,
- হ্যাঁ, আমি
সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। আমি আরও কিছুক্ষণ তাকিয়ে থাকলাম তার দিকে। মনে পড়তে লাগল পুরনো দিনের কথা। দুপুরে কাজের চাপে পাঁচ মিনিট দেরি করে ক্যান্টিনে গেলে সে এমনভাবে বলত যেন আমি ভিক্ষা চাইতে এসেছি লাঞ্চ।
- খাবার শেষ। এত দেরি করে আসেন কেন?
আমি জানতাম খাবার তখনও আছে। তবুও সে আমাকে ফিরিয়ে দিত নিষ্ঠুর ভাবে।
কখনও এডমিনে ওষুধ চাইতে গেলে বলত,
- আপনাদের জন্য কি আলাদা হাসপাতাল খুলে বসে আছি?
সে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে আমার সাথে এমনভাবে কথা বলতো, যেন আমি প্রতিষ্ঠানের সবচেয়ে অযোগ্য কর্মচারী। একবার তো শুধু একটি ফাইল দেরিতে জমা দেওয়ার কারণে পুরো অফিসের সামনে অনর্গল নোংরা ভাষায় কথা শুনিয়েছিল, কি বাজে একটা সিচুয়েশন পার করছিলাম শুধু আমার আল্লাহই জানতো।
সেদিন বাড়ি ফিরে মায়ের সামনে হাসার চেষ্টা করেছিলাম, কিন্তু আয়নায় নিজের মুখ দেখে নিজেই বুঝেছিলাম কতটা অপমান সহ্য করার পরাজিত বাতিল চেহারা ছিল ওটা।

মাহবুব তার অদ্ভুত চেয়ারে বসে বলল,
- কেমন আছেন?
- ভালো, আপনি?
লোকটা হাসল। সেই হাসিতে আগের দাপট ছিল না বলল,
- ভালো আছি, বলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল; সত্যি বলতে কী; কোনরকম টেনেটুনে চলছে আরকি।
আমি লক্ষ্য করলাম, তার ডান পায়ে সমস্যা হয়েছে হাঁটার সময় কষ্ট করছিল, কয়েক মুহূর্ত নীরবতা।
তারপর সে নিজেই বলল,
- আপনার কাছে একটা কথা বলার ছিল হয়তো তাই আজকে আপনার সাথে আমার দেখা হয়েছে।
আমি চুপ করে রইলাম।
- তখন অনেক অন্যায় করেছি।
কথাটা শুনে অবাক হলাম না একটু অস্বস্তি লাগল। কারণ আমি কখনও কল্পনা করিনি, এই মানুষটি কোনোদিন নিজের ভুল স্বীকার করবে।
সে নিচের দিকে তাকিয়ে বলল,
- বড় ডেজিগনেশন ছিল, ক্ষমতা ছিল মনে হতো সবাইকে ধমক দিয়ে রাখতে হবে। মানুষকে মানুষ মনে করতাম না সে সময়,
আমি কিছু বললাম না।
কোর্টের সামনের বটগাছের পাতাগুলো বাতাসে কাঁপছিল।
মাহবুব দীর্ঘশ্বাস ফেলল।
- জানেন, চাকরিটা আমারও নেই এখন।
আমি তাকালাম। সে মৃদু হেসে বলল,
- যেভাবে আপনাকে বিদায় হতে দেখেছিলাম, একদিন আমাকেও ঠিক সেভাবেই কিংবা তার থেকেও জঘন্য ভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছে।
তার কণ্ঠে অভিযোগ নাকি ক্লান্তি ছিল বোঝা গেল না। আমি হঠাৎ অনুভব করলাম, পাঁচ বছর ধরে বয়ে বেড়ানো তার উপর রাগটা কোথাও আর নেই।
আমাদের দুজনের মাঝখানে শুধু সময় বসে আছে; সময়। যে সময় মানুষকে বদলে দেয়; ক্ষমতাকে মুছে দেয়, অহংকারকে শেষ করে দেয়, আর অপমান কে ধোঁয়াটে স্মৃতিতে পরিণত করে দেয়।
আমি বললাম,
- চা খাবেন?
মাহবুব সাহেব মাথা তুলে তাকালো; চোখে বিস্ময়; হয়তো ভাবেনি আমি এমন প্রস্তাব দেব।
তারপর ধীরে ধীরে হাসল।
- খাব।
আমরা রাস্তার পাশের ছোট্ট দোকানের দিকে হাঁটতে লাগলাম, দুজন মানুষ; একজন একসময় অপমান করেছিল, আরেকজন একসময় অপমান সহ্য করেছিল।
পাঁচ বছর পর শুধু সময়ের কাছে সমান হয়ে যাওয়া দুইজন মানুষ।

সমাপ্ত
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২৬ দুপুর ২:২০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×