somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে জাফর ইকবাল স্যারের “সাদাসিদে কথা” এবং আমার কিছু কথা

০২ রা ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন জাফর ইকবাল স্যার প্রথম আলোতে তাঁর “সাদাসিদে কথা”য় আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি পরীক্ষা নিয়ে সৃস্ট বিভিন্ন সমস্যা এবং অসঙ্গতি তুলে ধরেছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ অতি জরুরী এই বিষয়টি তুলে ধরার জন্য। এইস.এস.সি পাস করার পরে প্রতিটি ছাত্রছাত্রীদের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দেওয়ার সময় এই সব সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিবেন সেটাই প্রত্যাশা করি।

আমি নিজে একজন ভুক্তভূগী ছিলাম এবং ছুটে বেড়িয়েছি ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে রাজশাহী, রাজশাহী থেকে দিনাজপুর, চট্রগ্রাম থেকে সিলেট। আরও অনেক জায়গায়। কোথাও চান্স পাইনি। কাজের কাজ একটাই হয়েছে দেশের বিভিন্ন জেলায় একটা শর্টকাট ভ্রমণ হয়েছে। এমনিতে হয়ত যাওয়া হতনা। তারপর দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির সুযোগ পাই এবং আমার সৌভাগ্য এটাই যে আমি জাফর ইকবাল স্যারের প্রত্যক্ষ ছাত্র ছিলাম।

স্যারের লেখাটি পড়ে জানতে পারলাম এইবার পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থীরা কত কষ্ট করেছে! কেউ কেউ আবার সারারাত বাইরে বসে কাটিয়েছে। ভীষন কষ্ট পেয়েছি যখন জানতে পারলাম একটি ছাত্র সড়ক দূর্ঘটনায় মারা গেছে।

আমরা যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তাদের কাছে ভর্তি পরীক্ষার দিনগুলো ছিলো এক প্রকার উৎসবের দিন। আমরা অপেক্ষা করতাম এই দিনটির জন্য। ভীষণ ভালো লাগত যখন আমার পরিচয়ে কেউ পরীক্ষা দিতে আসত। আমি মেসে থাকতাম। বন্ধুরা এবং মেসবাসী প্রিয় ছোটো ভাইরা বলাবলি করতাম কার আন্ডারে কত জন পরীক্ষার্থী এসেছে। পরীক্ষার্থীদের জন্য আমরা আমাদের বেডগুলো ছেড়ে দিতাম। প্রতি বছরই ২০ থেকে ২৫ জন আসত। সাধ্যের মধ্যে ওদের খাওয়ানোর ব্যাবস্থাও করতাম। আর আমরা সারা রাত রাস্তা দিয়ে হেটে বেড়াতাম কিংবা অন্য কোনো বন্ধুর মেসে গিয়ে কার্ড খেলতাম। পরীক্ষার দিন সকালে ওদের পরীক্ষার হলে পৌছে দিতাম। আমাদের বন্ধুদের কেউ কেউতো পরীক্ষার্থী আসবে বলে বাসা থেকে অতিরিক্ত টাকা নিয়ে আসত। আর পরীক্ষার দিনতো ক্যাম্পাসে উৎসব উৎসব আমেজ থাকত। এখনো নিশ্চয়ই সবকিছু আগের মতই হয়। খুব মিস করি সেই সব বন্ধুদের, সেই সব ছোটো ভাইদের এবং সেই সব মূহুর্তগুলো……
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×