গল্পটি এরকম:
এক গাঁয়ে এক গৃহস্থের দুটো গাভী ছিল। গাভী দুটোকে তিনি আদর করে লালু ও কালু নামে ডাকতেন। কালু নামের গাভীটির গায়ের রং ছিল হালকা কালো। সে ছিল কর্মঠ ও সে সবসময় গৃহস্থকে উপকারের কথা ভাবত। সে বেশী করে দুধ দিত যেন গৃহস্থ তা বাজারে বিক্রি করে টাকা পয়সা জমাতে পারে। আবার ক্ষেতের হাল চাষেও ছিল মনোযোগী। অন্যদিকে লালুর গাঁয়ের রং ছিল লাল, সে ছিল অলস প্রকৃতির। সে দুধ কম দিত আবার হাল চাষেও ছিল অমনোযোগী। গৃহস্থ লালু ও কালু দুজনকে সমানভাবেই আদর যত্ন করত।
লালু ছিল দুষ্ট প্রকৃতির। গৃহস্থ লালু ও কালুকে সমানভাবে আদর করে এটা লালুর সহ্য হতোনা। সে সবসময়ই ভাবত কালুকে কিভাবে বাড়ি থেকে তাড়ানো যায়। কালুকে বাড়ি থেকে তাড়াতে পারলে কৃষকের সব আদর যত্ন সে একাই পাবে। তাই একদিন সে বুদ্ধি করে কালুকে বলল, "তুই যে গৃহস্থের জন্য এত করিস এত খাটিস তাতে তোর লাভ কি? গৃহস্ততো আমাদের দুজনকে সমানই আদর করে"।
কালু ভাবল লালুর কথা-তো ঠিক, অল্প কাজ করেই যদি কালু আমার সমান আদর পায় তাহলে আমিও অল্প কাজ করব। যেই ভাবা সেই কাজ। পরদিন থেকে কালু কাজ কর্মে মনোযোগ কমিয়ে দিল। হাল চাষের সময় গৃহস্থ তাকে ডানে যেতে বললে যে যায় বামে। বামে যেতে বললে যায় ডামে। আবার ঠিকমত দুধও দেয় না।
গৃহস্থ ভাবল কালু নিশ্চয় অসুস্থ হয়ে পড়েছে নাহলে এমন হবে কেন। তাই একদিন মহাজন ডেকে কালুকে তার কাছে বিক্রি করে দিল। অসুস্থ গরু গোয়ালে রাখার চেয়ে না রাখায় ভাল।
--------------
প্রধানমন্ত্রী বললেনঃ- দিনে দু বার লোড শেডিং এর নির্দেশ দিয়েছি যাতে সবাই সমান বিদ্যুৎ পায় এছাড়া যাতে লোডশেডিং কষ্ট অনুভব করতে পারে।
--------------
পাঠকগণ গল্পটির কোন গাভীর সাথে প্রধানমন্ত্রীর উক্ত আচরণের কোন মিল পেলে তা কাকতালীয় বা বকবেলীয় মাত্র। লেখকের এতে কোন হাত নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


