somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দানে বাড়ে সম্মান, কাকে করব দান?

০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় ছিল যখন আমি গরীব অসহায় মানুষকে/ভিক্ষুককে দান করতাম। তাদের বিপদে এগিয়ে যেতাম। কিন্তু পত্র-পত্রিকায় বিভিন্ন লেখা পড়ে টেলিভিশনে তাদের নিয়ে বিভিন্ন প্রতিবেদন দেখে এসব দানের ব্যাপারে অনাগ্রহী হয়ে উঠি। কারণ জানতে পারি তাদের পেছনে কাজ করে এক প্রতারক চক্র। তাই দান করতে গেলেই ভাবনা আসে আমার দানটুকু সৎ পাত্রে যাচ্ছে কী? হয়ত অনেকের মনেই আমার মতো এমন ভাবনা আসে। তাই একটি হাদীছ শেয়ার করলাম। হয়তবা আমাদের চিন্তাধারা পরিবর্তন হবে।


আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন। (অতীত কালে) এক ব্যক্তি বলল, অবশ্যই আমি একটি দান করব, অত:পর লোকটি স্বীয় দান নিয়ে বের হল, এবং তা (অজ্ঞাতসারে) এক চোরর হাতে অর্পণ করল। সকাল হলে লোকেরা বলতে লাগল, রাতে একজন চোরকে দান করা হয়েছে। লোকটি বলল: হে আল্লাহ সকল প্রশংসা তোমার জন্য। অবশ্যই আমি আবার দান করব, এবলে লোকটি পুনরায় তার দান নিয়ে বের হলো, অত:পর তা একজন ব্যভিচারী নারীকে দান করল। সকালে লোকেরা বলাবলি করল, গত রাতে একজন ব্যভিচারী নারীকে দান করা হয়েছে। লোকটি বলল: হে আল্লাহ সকল প্রশংসা তোমার জন্য। অবশ্য আমি আবারো দান করব। এবং সে আপন দান নিয়ে বের হল, এবার সে একজন ধনী লোককে দান করল। সকালে লোকেরা বলাবলি করতে লাগল, একজন ধনীকে দান করা হয়েছে। লোকটি বলল: হে আল্লাহ সকল প্রশংসা তোমার জন্যে যে, আমি চোর, বেশ্যা ও ধনীলোককে দান করতে সক্ষম হয়েছি। অত:পর তাকে (স্বপ্নের মাধ্যমে) বলা হলো যে, তোমার যে দান চোর পেয়েছে সম্ভবত: সে তা দ্বারা চুরি হতে বিরত থাকবে। আর বেশ্যা তা দ্বারা বেশ্যাবৃত্তি হতে বাঁচতে চেষ্টা করে নিজের পবিত্রতা অবলম্বন করবে। আর মালদার এ থেকে শিক্ষা গ্রহণ করবে অত:পর নিজেও দান করতে থাকবে যা আল্লাহ তাকে দান করেছেন তা থেকে। (বর্ণনায় সহিহ বোখারি)


মূলত সকল কাজের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। লোকটির অজ্ঞাতসারে নিজ দান মন্দ লোকদের হাতে চলে যাওয়ার পরও লোকটি দানে নিরুৎসাহিত হয়নি। এখলাসের সাথে দান করলে কোনো আমলই বিনষ্ট হয় না। অজ্ঞাতসারে অপাত্রে দান চলে গেলেও দাতার সওয়াবের কমতি হয় না। বরং নিয়তের প্রভাবে ঐসব খারাপ লোকও ভালো হয়ে যায়। এ হাদিস তাই প্রমাণ করে।

তবে দান বা সদকা যাচাই বাছাই করে দেওয়াই উত্তম কারণ আল্লাহ তায়ালা আল-কুরআনের সূরা বাকারা ২৭৩ নম্বর আয়াতে বলেনঃ
(সদকা) সেসব দরিদ্রের জন্য যারা আল্লাহর রাস্তায় আটকে গিয়েছে, তারা জমিনে চলতে পারে না। না চাওয়ার কারণে অনবগত ব্যক্তি তাদেরকে অভাবমুক্ত মনে করে। তুমি তাকেরকে চিনতে পারবে তাদের চিহ্ন দ্বারা। তারা মানুষের কাছে নাছোড় হয়ে চায় না। আর তোমরা যে সম্পদ ব্যয় কর, অবশ্যই আল্লাহ সে সম্পর্কে পূর্ণ জ্ঞানী।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১১:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×