
নতুন করে আবার বাসা গোছাচ্ছি। সেই সাথে পুরনো অনেক কিছু বাদ পড়ে যাচ্ছে, নতুন অনেক কিছু যোগ হচ্ছে। বাসার দেয়ালে কয়েকটা চিত্রকর্ম না থাকলে বাসা কেমন জানি খালি খালি লাগে। তাই গিয়েছিলাম কিছু ছবি কিনতে। ছবি আমি বুঝিনা খুব একটা। বড় বড় চিত্র শিল্পীরা অনেক ছবি আকেন যার সারমর্ম আমি কোনদিনও উদ্ধার করতে পারিনা। শুধু তাকিয়ে দেখি। কিন্তু কেনার সময় যে ছবি দেখলে একটা অনুমান করা যায় যে শিল্পী ছবিতে কি বুঝাতে চাচ্ছেন, এমন ছবিই আমার পছন্দ। ছবি কে এঁকেছেন তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। ভাল লাগাটাই আসল।
খোঁজ নিয়ে জানলাম যে আমার বাসা থেকে এক ঘন্টার ড্রাইভ হবে, ওখানে একটা মার্কেট আছে ‘’আর্ট এন্ড ক্র্যাফট’’ মার্কেট হিসাবে পরিচিত। রওনা দিলাম সেই মার্কেটের দিকে। অনেককে জিজ্ঞাসা করে সেই মার্কেট পেয়ে গেলাম। সারি সারি দোকান। নানান রকমের জিনিসপত্র। বেশির ভাগ দোকানই ছবির। ফ্রেমে বাঁধানো , ফ্রেম ছাড়া যার যেমন খুশি ছবি কিনতে পারে।


ছবির দোকান ছাড়া আর অন্য যে দোকান গুলি আছে সেগুলিতে হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র। তার মধ্যে কাঠের তৈরি, সিলভার, ব্রোঞ্চের, বিভিন্ন পুতির মালা, বিভিন্ন পশু প্রাণীর চামড়া দিয়ে তৈরি ব্যাগ, জুতা, বেল্ট অন্যতম। আরো আছে বিভিন্ন পশুর চামড়া, হাতির দাঁতের বিভিন্ন জিনিস।


আমার কাজ ছিল বাসায় টানানোর জন্য চিত্রকর্ম কেনা তাই অন্য দোকানে যাওয়ার খুব একটা সময় পাইনি। এখানকার চিত্রকর্মে তাদের সংস্কৃতি স্পষ্ট ফুটে উঠে।কিছু কিছু ছবিতে তো পুরা দেশ উপস্থাপনা করে। তাদের নিজের দেশের প্রতি এই শ্রদ্ধাবোধ আমার ভাল লাগে। ছবি দেখতে দেখতে মোবাইলে তোলা কয়েকটা ছবি।










একদম উপরের ছবিটি আর এই ছবিটি দেখতে একই রকম হলেও পার্থক্য ও অনেক।

কুমিরের চামড়া দিয়ে তৈরি কুমির





কাপড়ের তৈরি ব্যাগ
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




