অনন্য মানবসেবা
২৪ শে মার্চ, ২০১১ বিকাল ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জরুরি অবস্থায় নিজের রক্ত দিয়ে রোগীর জীবন রক্ষা করেছেন কুমিল্লার চিকিৎসক তানিয়া বিনতে হোসেন।রোববার সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি রক্ত দিয়ে রোগীর অপারেশন করেন।সদর উপজেলার আলেখার চরের বাসিন্দা রোকেয়া বেগমের (২৫) জরায়ু থেকে মারাত্মক রক্তপাত হওয়ায় সঙ্কটাপন্ন অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।জরুরি রক্ত দিয়ে অপারেশন করা না হলে তার মৃত্যুর আশঙ্কা দেখা দেয়। এদিকে সংগ্রহ করে রক্ত দেওয়ার মতো সময়ও হাতে ছিল না।ওই অবস্থায় ওই হাসপাতালের গাইনি বিভাগের সহকারী রেজিস্ট্রার তানিয়া বিনতে হোসেন নিজে রক্ত দিয়ে সঙ্গে সঙ্গে অপারেশনের প্রস্তুতি নেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের খবর দেন।
খবর পেয়ে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক করুনা রাণী কর্মকারের নেতৃত্বে ডা. আহসান মাহমুদ, শুভ্র সরকার, নাজমুল নাহার, ও ফারজানা এসে অপারেশনে অংশ নেন।অপারেশনের পর রোকেয়া বেগম সুস্থ আছেন বলে জানান ডা. তানিয়া বিনতে হোসেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন