somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস বন্ধ হোক

২৬ শে জুন, ২০১৫ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওরা পালাবে। অনেক দূরে নয়। তবে সীমানার বাইরে। জোর করে ও মানুষের কক্ষপথে ওদের ফিরিয়ে আনা যাবে না।
যাকে মিথ্যে অপবাদ দেওয়ার পর কেঁদে অস্থির হয় সে দুই দশ দিন পর অপবাদ পাওয়ার কাজ করবে। সন্দেহ নেই,হয় ও ভাল হবে নাহয় ওকে অপবাদ দেওয়া লাগবে না কারণ ও সত্যিই খারাপ কাজ তা করবে। কেউ একটু গভীরে ভেবে দেখে না যে, সত্যিই কি মানুষটা দোষের কিছু করেছিল নাকি মানুষের অপবাদ দেওয়াটা যথাযথ ছিল?
কেউ হয়তো পরিস্থিতির কারণে ক্যাডার হয়,কেউবা ঘুষ দিয়ে ক্যাডার হয়! আজকাল BCS পাশ করতে গেলে উচ্চমানের মেধার সাথে কি কি লাগে? যে মানুষটা ১২ লাখ টাকা দিয়ে ১৭ হাজার টাকা বেতনের চাকরি তে ঢুকল সে কি cad নাকি cadre হবে? ওর ভিতর একটা সৎ মানুষ ছিল যার মৃত্যু ঘটল ঘুষ দেওয়ার সাথে সাথে। viva board এর সদস্যরা নিশ্চয়ই উচ্চপদস্থ কোন কর্মকর্তা। তাঁরা খুবই বিনয়ের সাথে যখন বলল,আপনার মৌখিক পরীক্ষা ঠিক ঠাক কিন্তু......
এই কিন্তু শব্দটা দিয়ে প্রতিবছর কত সৎ মানুষ খুন করা হচ্ছে তার পরিসংখ্যান কেউ জানেনা।
দেশটা আজব চিড়িয়াখানা হয়ে গেছে। জীবনের নির্দিষ্ট স্তর পর্যন্ত সৎ মানুষ পাওয়া যাচ্ছে। ওরা তখন দর্শক হয়ে বিভিন্ন দামের আর আকর্ষণীয় মানের অসৎ মানুষ দেখে। অসৎ মানুষেরা একটা অদৃশ্য খাঁচায় বন্দী। বের হয়ে আসতে পারে না। কেউ বের হয়ে আসতে চাইলে ও পারে না।
আমরা সবাই যদি চাইতাম ঘুষ দিয়ে চাকরি করব না,তাহলে কি তথাকথিত চাকরি দাতারা কি করবে? আমরা যদি চাইতাম অসৎ হব না তাহলে কে আমাদের অসৎ বানাবে? বড় বড় ডিগ্রী নেওয়ার পর ও কি আমাদের এই মনের জোরটুক হয়নি?
পি, এস, সি পরীক্ষা হচ্ছে। শুনলাম বাংলা প্রশ্ন পরীক্ষার আগেই স্টুডেন্টরা পেয়ে গেছে। পরীক্ষায় নাকি দাড়ি কমা সহ হুবুহু প্রশ্ন কমন পড়েছে। শুনে ২ পাটি দাঁত বের করে হাসলাম। উদ্দেশ্য ছাড়াই কারণ আমি কিংকর্তব্যবিমূঢ়।
মা-বাবা হন্তদন্ত হয়ে ছুটে বেড়াচ্ছে যদি কোথাও আগামি পরীক্ষার প্রশ্ন পাওয়া যায়! এইটা না করে বাচ্চার গলা টিপে মেরে ফেলেন। অসৎ জীবিত বাচ্চার চেয়ে সৎ মৃত বাচ্চা কি খারাপ? তারপর ঘরে নাহয় জেলখানায় বসে আঙুল চুষবেন। খুব খারাপ কথা বলেছি আমি,তাই না? ভেবে দেখবেন বাচ্চাকে সময় না দিয়ে এখন তাকে দিয়ে এ+ পাওয়ানোর এই কুচেষ্টা করার মহতী উদ্যোগ নেয়াটা কত খানি যুক্তি সঙ্গত।
একবার মি. এডিসন ঘরে আগুন লাগিয়ে দিল। আগুন কিভাবে পোড়ায় এইটা দেখা ছিল তার উদ্দেশ্য। এখন দেশের প্রতিটি জায়গায় এরকম কিছু গবেষক আছেন যারা আমাদের দেশটা অসৎ মানুষে ভরে গেলে কেমন হবে এইটা দেখার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আর আমাদের সম্মানিত শিক্ষা মন্ত্রী মহোদয়ের বাণী শুনলে আমার অবাক লাগে যে পাবলিক পরীক্ষার প্রশ্ন ফটোকপি হয় কিভাবে আর পরীক্ষার আগে স্টুডেন্টদের কাছে পৌঁছে কিভাবে।
ভাল কাজ করার মত ইচ্ছা থাকলে আপনারা অনেক আগেই এই ছোট্ট দেশটাকে সোনা দিয়ে মুড়ে দিতে পারতেন। কিন্তু কোন এক অস্পষ্ট কারণে আমরা আজ এত অভাগা যে শিক্ষা জাতির মেরুদণ্ড হওয়ার কথা থাকলে ও এখন ফাঁস প্রশ্ন দেখে এ+ পাওয়া বাচ্চাগুলো জাতির কর্ণধার হতে যাচ্ছে। তাহলে আমরা কি মেরুদণ্ডী জাতি নাকি অমেরুদণ্ডী জাতি?
পৃথিবীতে ভাল মানুষ না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যেত-এই কথাটা বলে আমাদের আর গর্ব করার মত সুযোগ থাকল না।
আর ভাল লাগেনা। বাচ্চা গুলোর জন্যে মায়া লাগে। ওরা তো আর ইন্টারনেট বোঝে না অতটা। ওরা শুধু পড়ে, অনেক ভাল ভাবে পরীক্ষায় অংশ নিতে চায়। ওদের মনের এই ইচ্ছাটুকু দয়া করে কেউ নষ্ট করবেন না। সৎভাবে অল্প কিছু করলে সেইটা অনেক বড় হয়ে যায়- ওদের এইটুক বুঝান। দেখবেন একদিন আপনার বাচ্চা আপনাকে গর্বিত করবে। আমি জানি, সবাই আপনারা এই কথাগুলো বোঝেন। এত ছোট ছোট বাচ্চাদের অসৎ হওয়ার শিক্ষা দেবেন না দয়া করে।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৫ বিকাল ৫:৫২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×