somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

না হেসে আর পারলাম না

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার জিপি সিমে একটা অদ্ভুত টেক্সট এসেছে। পাঠিয়েছে Govt info. আপনাদের ও এসেছে। কেউ পড়েছেন কেউবা Govt info দেখেই ডিলিট ঝেড়েছেন।

টেক্সটটা এরকমঃ Paribar, Somaj O Desher Kotha Vabun, Madok Ke Borjon Korun.
স্লোগান টাইপের কথা।

পরিবার, সমাজ ও দেশের কথা ভাবুন,
মাদক কে বর্জন করুন।

আপনারা কি কেউ বলতে পারেন এই টেক্সট গুলো কে করতে বলেছে জিপি দের?
এরকম অনেক টেক্সট আসে। অবাক হই না। কিন্তু আজ একটা বিশেষ কারণে অবাক হচ্ছি।
আমাদের দেশে মাদক বলতে কি বুঝায় সেইটা অস্পষ্ট আমার কাছে। আমার ধারণা যে সকল নেশা দ্রব্য কাছে পেলে পুলিশ গ্রেফতার করতে পারে সেসকল নেশা দ্রব্যকে মাদক বলা হয়। যেমন গাজা, মদ, হিরোইন, ইয়াবা, কোকেন, মারিজুয়ানা ইত্যাদি। এইসব ছাইপাঁশ বড়ই গোপনীয়তার সহিত কেনা-বেচা, পাচার ও ব্যবহার করতে হয়। এগুলো মাদক।

আবার যে সমস্ত নেশা দ্রব্য কাছে থাকলে কোন রকম পুলিশি ঝামেলা হয় না বরং পুলিশদের নিয়ে সেসমস্ত সেবন করা যায় আর সরকারি প্রহরায় রাস্তা ঘাটে বা চায়ের টোঙে বসে নেশা করা যায় সেসব কে মোটেই মাদকের আওতাভুক্ত করা যায় না। যেমনঃ ছিঃগারেট, কম মাত্রার অ্যালকোহল যুক্ত ড্রিঙ্কস,ভাং,চরস, আফিম ইত্যাদি। এই সব ছাইপাঁশ খেতে কোন গোপন কুঠুরি বা বাংলো দরকার পড়ে না। অফিসে যাচ্ছেন, পান করতে করতে গেলেন, ক্লাসের রাস্তা পাঁচ মিনিট তাইলে ক্যাফে থেকে একটা ধরিয়ে নিলেন, সময়টা কেটে গেল, ইফতারি করলেন তো ধরান একটা, সারাদিন না খাওয়া।
যখন বড় কোন সরকারি অফিসের সামনে দিয়ে যাই তখন তামাকের গন্ধে দম বন্ধ হওয়ার উপক্রম হয়। বাহ! কি অপরূপ দৃশ্য! সরকারি অফিসাররা অফিসে বসে টানছে।

এত গ্যাঁজায় লাভ কি? এইসবই মাদক। Govt info কে রে? টেক্সট করে বসে বসে। আবার এইসব মাদক দেশে তৈরি করে বিক্রি করার লাইসেন্স দেয়। Govt মানে Government টা কে? আপনাদের এইসব কৌতুক বন্ধ করাটাই কি হিতকর নয়? মুখে বন্ধের কথা বলেন আর ননসেন্সের মত লাইসেন্স দেন। চমৎকার!

সেদিন একটা দোকানের সামনে একটা সাইনবোর্ডে লেখা দেখলাম, সরকার অনুমোদিত মদের দোকান। দোকানের ভিতরে দেয়ালে বাঁধাই করে রাখা সেই লাইসেন্স। বড় করে লেখা- মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সেইখানে আবার মদ খাওয়ার লাইসেন্স ও দেওয়া হয়। ষোলকলা পূর্ণ হয়ে গেল। লাইসেন্স করে তারপর গেলো,কেউ বাঁধা দেবে না।
এই যদি হয় নিয়ন্ত্রন,না জানি আরও কত খেল আছে আমাদের সংবিধানে!
এইটা কৌতুক না? মহা কৌতুক যখন টেক্সট আসে, সমাজের কথা ভাবুন, মাদক কে বর্জন করুন। এই দেশে সবই হয়,হবে।

রাগ করবেন না ভাই। আমি জানি আমার এই লেখার কোন প্রভাবই আপনাদের উপর পড়বে না। শুধু ঐ টেক্সট এর কথা গুলোই ভাবুন। প্লিজ।।
আমরা কোথায় যাচ্ছি? আপনার আদরের সন্তানকে কোলে নিয়ে যখন টানছেন তখন তার নরম ফুসফুসে যে কি ঢেলে দিচ্ছেন আর তার পরিণতি যে কি তা জানতে পারলে নিজেকে খুন করে ফেলতেন।
আবারো বলছি, সাধু, সাবধান, তবে এখনি।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০৫
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×