somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাধু সাবধান, বিপদ ঘটার আগেই!!!

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই ইউনিভার্সের প্রত্যেকটা বিষয় নিয়ে টুকিটাকি দ্বিমত থাকলেও মৃত্যু নিয়ে কারোই দ্বিমত নেই। বিজ্ঞানী থেকে অজ্ঞান পার্টির সদস্য, কোটিপতি থেকে ফুটো পয়সার মালিক বা বড় রাজনীতিবিদ থেকে ছ্যাঁচড়া চোর পর্যন্ত সকলেই যে যার মত করে মৃত্যু নিয়ে ভাবে আর কেউই বলতে পারবে না যে তার মৃত্যু হবে না। কিন্তু সকলের ভিতর এখন একটাই ভীতি হয়তো তাদের স্বাভাবিক মৃত্যু হবে না। জল, স্থল আর আকাশ পথের যেকোনো যানবাহনে উঠলেই সবাই জান নিয়ে যথেষ্ট শঙ্কিত থাকে।

শঙ্কার কারণ বলে দিচ্ছে পরিসংখ্যান। ২০১৫ সালে শুধু স্থল পথের এক্সিডেন্টে মারা গেছে আট হাজার ছয়শ বিয়াল্লিশ জন আর আহত হয়েছে প্রায় বাইশ হাজার। যদি এই ৮৬৪২ জন মানুষের মধ্যে ২ হাজার মানুষ তার পরিবারের একমাত্র আরনিং মেম্বার হন তাহলে সেই পরিবারের অবস্থা কি এখন? আর ঐ ২২ হাজারের মধ্যে যদি ১০ হাজার মানুষ শারীরিক ভাবে অক্ষম হয়ে যান তাহলে তাদের পরিস্থিতি কি? চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেবের জীবনে যখন একটা করুন পরিণতি নেমে আসলো উনি সাথে সাথে সড়ক দুর্ঘটনার প্রতিকারের লক্ষ্যে ঝাপিয়ে পড়লেন। ভালো কথা। দেশে কর্মী দরকার। উনি একজন কর্মী। সবাই উনার মত না পারি,নিজের মত করেও প্রতিরোধ করা যায়। আমাদের দেশের রাস্তাঘাটের অবকাঠামো ভালো না তা মেনে নিচ্ছি। তার মানে এই না সারা দেশে সব রাস্তাই ভাঙাচোরা। কিছু না পারি অন্তত সর্বদা সাবধান তো থাকা যায়। কারণ জীবনটা আপনারই, সরকারের না।

আমরা কেউ জানিনা সময় আমাদের জন্যে কি নিয়ে বসে আছে। তাই সাবধানের মাইর নেই। সাবধান থাকা আমাদের কাজ। মাঝে মোটর সাইকেল চালানো অবস্থায় পুলিসের একজন সদস্যের ছবি দেখলাম যে কিনা চলন্ত অবস্থায় হেলমেট এবং লাইসেন্স বিহীন গাড়ি চালাচ্ছিলেন। অবাক করার ব্যাপার, উনি মোবাইলে কথা বলছিলেন। দুর্দান্ত নায়কোচিত দৃশ্য!! পরে উনার কি হয়েছে জানিনা। কিন্তু ঐ যে স্টাইলটা দেখিয়ে দিলেন,তারপর থেকে আমাদের দেশের তরুন মোটরসাইকেল সমাজ তার অনুকরণ করতে লাগল। হেলমেট না পরলে ঘেটিতে মোবাইল রেখে পোলিও রোগাক্রান্তের রোলমডেল হচ্ছে আর হেলমেট থাকলে সেই হেলমেটের ভিতর মোবাইল রেখে কথা বলছে। আপনি অনেক সাবধান তাই চলন্ত অবস্থায় কথা বলছেন আর বাইক চালাচ্ছেন কিন্তু রাস্তার অন্য একটা গাড়ি সাবধান নাও হতে পারে। আপনি কাউকে মারতে না পারেন কিন্তু অন্যজন কিন্তু আপনাকে মারতে পারে।

সো সাধু সাবধান, বিপদ ঘটার আগে।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×