স্বার্থপর আমরা
১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সর্বাধিক বেতন হওয়া উচিত কৃষকের। দেশটা সেদিন পরিপূর্ণ হবে যেদিন আমরা আমাদের কৃষি আর কৃষকদের ন্যায্য পাওনা দিতে পারব। মাঠের পাশে গিয়ে দেখুন কি পরিমাণ কষ্ট করে ফসল ফলাচ্ছে ওরা! নিজেকে ওদের জায়গায় চিন্তা করে দেখুন। কম দামে সার আর বীজ দিলেই যদি মনে করেন কৃষকদের প্রতি রাষ্ট্রের সব দায়িত্ব শেষ তাহলে আপনি বোকার রাজ্যে বসবাস করে বৃথা সময়যাপন করছেন।
বাড়িতে সামান্য জায়গা থাকলে একটা বাগান করুন। বুঝবেন সামান্য জায়গায় বাগান করতে কতখানি কষ্ট হয়। আর যারা বিঘার পর বিঘা ধান লাগাচ্ছে তাদের অসামান্য কষ্টটুকু অনুভব করে দেখুন। আর মনের মধ্যে তাঁদের প্রতি দায়িত্ববোধটা জাগ্রত করুন। দেশে কর্মী দরকার।
আজ দেখলাম ময়মনসিং এ একজন সার্জন গত একবছর ধরে রাস্তার পাশের ড্রেন পরিষ্কার করছেন। খুঁজে দেখুন। এরকম অসংখ্য কর্মী পাবেন যারা সরকারের ভরসায় না থেকে নিজেরাই স্বার্থহীন ভাবে দেশের জন্যে করে যাচ্ছে। দেশপ্রেমিক এরাই। আপনি মন্ত্রী। দেশের উন্নয়ন করছেন। এতে দেশপ্রেমের চেয়ে আপনার উপর অর্পিত দায়িত্বটা বেশি ছিল। কিন্তু কেউ যদি মনের তাগিদে দেশের জন্যে নিঃস্বার্থ কিছু করে তাহলে সে মন্ত্রী অপেক্ষা বড় দেশপ্রেমিক।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই...
...বাকিটুকু পড়ুন
ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন...
...বাকিটুকু পড়ুন
আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের...
...বাকিটুকু পড়ুন
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবারআসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতাঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটেভোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন