কেউ কি ভালো আছে?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কেউ কি ভালো আছে? কারো চোখে কি স্বপ্ন আছে? বাঁচার স্বপ্ন? হাসির স্বপ্ন? নেই মনে হয়। সবকিছু কেমন যেন নেই নেই হয়ে গেছে। স্বাধীন দেশের এখানে ওখানে রক্তের ছাপ। ক্ষমতা পাওয়ার জন্যে রক্ত, ক্ষমতা নেওয়ার জন্য রক্ত, অবৈধতার রক্ত, সুবিধাবাদীর রক্ত, সন্ত্রাসীর রক্ত- যেদিক তাকাই রক্ত আর রক্ত। দেশটা এইজন্য স্বাধীন করা হয়েছিল?
কারো কাছে কি কোন উত্তর আছে? নেই না? থাকার কথা না। উত্তর থাকলে আমি কি আমার ভাইকে হত্যা করতে পারতাম? আমার ছোট বোনের রক্তের উষ্ণতা কেড়ে নিতে পারতাম? শুধু অর্থ আর ক্ষমতার লোভে দেশটা রক্তাক্ত করতে পারতাম? পারতাম না। সাধারণ মানুষের কাছে উত্তর থাকলে আজ এই পরিস্থিতি হত না। গণজাগরণ মঞ্চ অমানুষের বিচার চাইতে পারে কিন্তু মানুষকে প্রকৃত মানুষ বানানোর আন্দোলনে নামতে পারে না। কোথাও কি এই আন্দোলন হয়? মানুষ গড়ার আন্দোলন? হয় না। দেশের প্রত্যেকটা নাগরিক যদি মানুষ হত তাহলে প্রতিটা কাজ সঠিক ভাবে হত। নাগরিক মানেই ভোট নয়।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই...
...বাকিটুকু পড়ুন
ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন...
...বাকিটুকু পড়ুন
আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের...
...বাকিটুকু পড়ুন
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবারআসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতাঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটেভোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন