একবার এক আইনজীবীকে জিজ্ঞাসা করেছিলাম, একজন খুনি কে আপনি খুনি জেনেও তার পক্ষে মিথ্যে বলেন কিভাবে?
উনি আমাকে বলেছিলেন, আমি খুনিকে চিনি কিন্তু যুক্তি চেনে হার আর জিত। বিপক্ষ দল যদি খুনিকে খুনি প্রমাণ না করতে পারে তাহলে তো সে খুনিই না।
আমি তাজ্জব।
শুটিং হচ্ছে। প্রতিটা চরিত্র মিথ্যে বুলি আউড়াচ্ছে। মিথ্যে অনুভূতিতে হাসছে, কাঁদছে। মিথ্যে খুন হচ্ছে, হচ্ছে মিথ্যে প্রতিশোধ, মিথ্যে বিচার। হল ভর্তি মানুষ। কষ্টার্জিত টাকা দিয়ে যাচ্ছি মিথ্যে দেখতে। বাহবা দিচ্ছি। তর্ক চলছে কার মিথ্যে কত সুচারু। সুচারু মিথ্যাবাদীকে দেওয়া হচ্ছে সম্মান আর বিশ্বজোড়া খ্যাতি। আমরা হাততালিতে মুখরিত হচ্ছি। পছন্দের মিথ্যাবাদী পুরষ্কার না পেলে কষ্ট পাচ্ছি।
আশ্চর্যের ব্যাপার- কষ্টটা কিন্তু মিথ্যে না।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



