অফিসে যাচ্ছিলাম। সিএনজি স্কুটার যখন গ্যারিসনের প্রথম স্পিড ব্রেকার ক্রস করলো তখনও কোনো ঝাকি লাগলো না। অতি দক্ষ ড্রাইভার। কপালের নিচে একজোড়া চৌকস চোখ। সন্তপর্ণে এগিয়ে চলেছেন।
এবার সমতল রাস্তা। তবু ঝাকি লাগলো। ড্রাইভারের পাশে বসা তরুণ ছেলেটার ফোনালাপ শুনে। ক্যান্টনমেন্ট এলাকা ক্রস করার আগেই ওপাশে জানিয়ে দিলো সে এখন বাদামতলা। আমার কি তাহলে নামতে হবে? সকালে চোখে লেগে থাকা ঘুম ছুটে গেলো। বাইরে তাকিয়ে বুঝলাম ছেলেটা মিথ্যা বলেছে।
তরুণ ছেলেটাকে দেখে নির্ভীক মনে হয়। কুছ পরোয়া নেহি টাইপের চেহারা। আসলে সে ভীতু। সহজ করে সত্য বলতে ভয় পায়।
আমরা প্রতিনিয়ত এমন মিথ্যা কিন্তু বলছি। আবার সেই মিথ্যাকে মিথ্যা বলে অস্বীকারও করছি। খেয়াল করুন। দিনশেষে আবার আফসোস করছি এই ভেবে যে আল্লাহ্ আমার জীবনটা এত জটিল কেন বানালো।
মিথ্যা সকল পাপের জননী। তাহলে কে বানালো জটিল জীবন?
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



