somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭ ই মার্চের ভাষণের রদ বদল প্রসঙ্গে

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র ২য় খন্ড এবং বাংলা পিডিয়া ১০খন্ড এবং হাল আমলে সংবিধানেও লিপিবদ্ধ করা হয়েছে। সুপ্রসিদ্ধ সমাজ গবেষক M. A BARI ইহাদের পূর্বে MEMOIRS OF BLOOD BIRTH বা মুক্তিযুদ্ধের রক্তিম স্মৃতি’ নামক গ্রন্থে ভাষণটি সংকলন করেছেন । এ ব্যাপারে সংশ্লিষ্ট সচেতন মহলের দৃষ্টি আকর্ষন করা হলো। ভাষণের যে লাইন বা বাক্যসমুহ বাংলা পিডিয়া ও স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র এবং সংবিধান লিপিবদ্ধ করা থেকে বিরত থেকেছে অথচ মুক্তিযুদ্ধের রক্তিম স্মৃতি নামক গ্রন্থে উল্লেখ আছে তার কয়েকটি দৃষ্টি আকর্ষনীয় নমুনা নিম্নরুপ :
ক.
বাংলা পিডিয়া : তারপর অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করলাম। আপনারা আসুন বসুন, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈয়ার করি। তিনি বললেন, ......।
স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র : তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আমরা আলোচনা করলাম – আলাপ করে শাসনতন্ত্র তৈরী করবো। সবাই আসুন বসুন । আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরী করবো।তিনি বললেন , ....।
মুক্তিযুদ্ধের রক্তিম স্মৃতি গ্রন্হ : তারপর মাওলানা নুরানী, মাওলানা মুফতি মাহমুদ সহ পশ্চিম পাকিস্হানের অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলোচনা করলাম।বললাম , আপনারা আসুন , বসুন , আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈয়ার করি। তবে তাদের আমি জানিয়ে দিয়েছি যে, ছয়দফা পরিবর্তনের কোন অধিকার আমার নেই। এটা জনগণের সম্পদ।কিন্তু ভুট্রো হুমকি দিলেন।তিনি বললেন , .......।

খ.
বাংলা পিডিয়া : হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে একজনের সঙ্গে পাচ ঘন্টা বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন তাতে সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন।বাংলার মানুষের উপর দিয়েছেন।
স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র : পাচ ঘন্টার গোপন বৈঠকে সমস্ত দোষ তারা আমাদের উপর, বাংলার মানুষের উপর দিয়েছেন।দায়ী আমরা।
মুক্তিযুদ্ধের রক্তিম স্মৃতি গ্রন্হ : হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে একজনের সঙ্গে পাচ ঘন্টা বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন তাতে সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন।বাংলার মানুষের উপর দিয়েছেন।দোষ করলো ভুট্রো কিন্তু গুলি করা হলো আমার বাংলার মানুষকে। - আমরা গুলি খাই দোষ আমাদের। আমরা বুলেট খাই- দোষ আমাদের।


গ.
বাংলা পিডিয়া : আমি , আমি প্রধানমন্ত্রীত্ব চাই না। আমরা এদেশের মানুষের অধিকার চাই।আমি পরিস্কার অক্ষরে বলে দিবার চাই যে, ....।
স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র : আমি প্রধানমন্ত্রীত্ব চাই না। দেশের মানুষের অধিকার চাই। আমি পরিস্কার অক্ষরে বলে দিবার চাই যে,....।
মুক্তিযুদ্ধের রক্তিম স্মৃতি গ্রন্হ : ভাইয়েরা আমার , আমার উপর আস্হা আছে ? ( লাখো জনতা হাত উচিয়ে হ্যা বলে ) আমি প্রধানমন্ত্রীত্ব চাই না । দেশের মানুষের অধিকার চাই। প্রধানমন্ত্রীত্বের লোভ দেখায়ে আমাকে নিতে পারেনি। আপনারা রক্ত দিয়ে আমাকে ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করে এনেছিলেন। সেদিন এই রেসকোর্সে আমি বলেছিলাম , রক্তের ঋণ আমি রক্ত দিয়ে শোধ করবো। আপনাদের মনে আছে? আজো আমি রক্ত দিয়ে ঋণ শোধ করতে প্রস্তুত।আমি পরিস্কার অক্ষরে বলে দেবার চাই যে ,.....।

ঘ.
বাংলা পিডিয়া : এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।জয় বাংলা, জয় বাংলা।
স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র : এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।
মুক্তিযুদ্ধের রক্তিম স্মৃতি গ্রন্হ : এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। প্রস্তুত থাকবেন । ঠান্ডা হলে চলবে না। আন্দোলন ও বিক্ষোভ চালিয়ে যাবেন।আন্দোলন ঝিমিয়ে পড়লে তারা আমাদের উপর ঝাপিয়ে পড়বে , শৃংখলা বজায় রাখুন , কারণ শৃংখলা ছাড়া কোন জাতি সংগ্রামে জয় লাভ করতে পারে না।জয় বাংলা

সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চুক্তিতে নেই, তবু প্রবাসীদের আশা: NCT দিলেই মিলবে ভিসা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৪:০০


জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

×