somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইমাম মেহেদী ও বিভ্রান্তি নিরসন

০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হে শিশুদের সালামকারী! তুমি কি জান মাহ্দী মানে কি? বল। মাহ্দী মানে হেদায়েত বা সঠিক পথ প্রাপ্ত। অথচ সমাজ ইতিহাসের কিছু স্বার্থান্বেষী মহল মাহদী সম্পর্কে বেশকিছু বিভ্রান্তি তৈরী করে রেখেছে। উদহারণ হিসেবে স্মরণ কর অব্বাসীয় রাজবংশের সেই ব্যক্তির কথা যার আবার নাম ছিল মাহদী। তৎকালীন আব্বাসীয়রা তাকে ইমাম মেহেদী বানানোর জন্য জঘণ্য মিথ্যা মনগড়া কথা রাসুলের বাণী হিসেবে চালানোর গর্ধভী পর্যন্ত্ করেছে। বল। হাদীস গুলো নির্জলা জাল। যেমন তথাকথিত একহাদীসে বলা হয়েছে যে, ইমাম মেহেদী কালো ঝান্ডা নিয়ে দুনিয়াতে আসবে। আর কালো ঝান্ডা থেকেই কনফার্ম হয় যে হাদীসটি আব্বাসীয়দের মনগড়া, প্রমান তাদের ঝান্ডার রং ছিল কালো। কোরানের ভাষায় বল নিশ্চয় তারা কিছু চালবাজি করছে আমিও চাল দেখাচ্ছি !
হে কলমওয়ালা ! বল। সত্যের উপর প্রতিষ্ঠিত প্রত্যেক ব্যক্তিই মাহদী হতে পারে। মাহদী হতে হলে নবী রসুলের মত নিষ্পাপ হতে হবে এমন কোন শর্ত প্রযোজ্য নহে। তবে হেদায়েত বুঝ আসার পর কঠোর ভাবে খেয়াল রাখতে হবে বড়বড় পাপের পুনরাবৃত্তি যেন না হয়। বল। হে আল্লা আমাদের পাপের পুনরাবৃত্তি রোধ করার মুজাহাদা প্রদান করুন। তোমাদের মুসলমান সমাজের কিছু ব্যক্তির ধারণা কি এই যে- ইমাম মেহেদী আগমনের মাধ্যমে পৃথিবীর সকলকে হেদায়েতের নূর গলাধঃকরণ করে দিবে। ঐ গুঁড়ে বালি। কেতাব সমূহতেই যেখানে নবীরসুলগণকে বারবার সম্বোধন করে বলা হয়েছে তোমরা তো স্রেফ সত্যের আহবানকারী। বল। আল্লাই একমাত্র হেদায়েতের মালিক !
হে কথাকয় যে পাখী তার নামধারী ! বিভ্রান্তি দুর করার জন্য সকলকে জানিয়ে দাও যে, তোমরা যে কিছু জাল হাদীসের খপ্পড়ে পড়ে বল, ইমাম মেহেদীর আগমনের কথা আল্লপাক দুনিয়াবাসীকে আকাশ থেকে হাঁক ছেড়ে জানাবেন! বল। আল্লা কোন নবী-রসুলকেই যেখানে প্রমানের জন্য আকাশ থেকে হাঁক মারার প্রয়োজন বোধ করেননি সেখানে মাহদী সম্পর্কে এ ধরনের কথা উর্বর মস্তিষ্ক প্রসূত। বল। আল মাহাদী তারাই যারা প্রচারের প্রধান টার্গেট এবং কর্তব্য হিসেবে শুধু ঐক্যের বীজ বপনকারী হিসেবে চেষ্টা তদবির চালাবে। তারা নবুয়তি আদর্শে অনুপ্রানিত হয়ে যুগের দাবী অনুযায়ী উদারতা প্রজ্ঞা হেকমত সহযোগে নিজের গন্ডি থেকে শুরু করে বিশ্বময় তাওহীদের বাণী হাইলাইট করার পাশাপাশি কলবুস সলীমের প্রতি আহবান আবেদন জানাবে স্রেফ নিজেরা যাতে বিশুদ্ধচিত্তের দিক থেকে যোগ্যতর পজিশনে উন্নত হতে পার। তোমরা নিজেরা শুধু আলোকিত হয়ে পৃথিবীকে হেদায়েতের আলোকবর্তিকার সাথে পরিচয় করিয়ে দাও। আল মাহাদী ব্যত্তি বিশেষ নয় সমষ্টি বিশেষই। বল। আল্লা পথ প্রদর্শনের হর্তাকর্তা !
হে একবিংশের মুখপাত্র! বল। তোমাদের মধ্যে যারা এই ইন্টারনেট-ফেসবুক যুগে মাহদী রোল প্লে করতে চাও, তাদের কাজ হবে গ্লোবাল ভিলেজটাকে একযোগে তাওহীদের দিকে আহবান করা এবং কলবুস সলীমের আহবান সকল ধর্ম বর্ণের প্রতি হেকমতের সহিত পেশ করা এবং নিজেদের কলবুস সলীমে উন্নতি লাভ করা। বল। একথা ঠিক যে, সকলেই মাহাদীদের দাওয়াতীমর্ম পানিরমত উপলব্ধি করতে পারবে। আমলে নেয়া কিংবা না নেয়া ব্যক্তি মানুষের ব্যাপার। আর আল্লাপাক মানুষকে এই স্বাধীনতাটুকুন দিয়েই দুনিয়াতে পাঠিয়েছে শুধুমাত্র একাল এবং ঐ কালে ভারসাম্যপূর্ণ ফায়সালা করবার জন্যই। আল্লা মহান বিচারক। হে আঁধার মুখমন্ডল ! বল। তোমাদের মধ্যে যারা প্রজ্ঞা বিনয় আর হেকমতের সাথে রাসুলের উম্মতদের একই মোহনায় জমায়েতের হাঁক দিবে পাশাপাশি অন্যান্য মহামানবদের অনুসারীদের আহবান করবে তারা যেন নিজ নিজ মহামানবদের সঠিকমর্মে অনুসরন করে। তবে আল্লা তাদের সকলকে মাহদী হিসেবে কবুল করবেন ইনশাল্লা। কেননা আল্লা লোভ হিংসা সংযত নিয়ন্ত্রিত কলবুস সলীম বান্দার সাথে আছেন। তুমি আরও বলে দাও যে - তোমাদের নিজেদের এবং পরষ্পর জাতি গুলোর মধ্যে জিঘাংসার লড়াই আর আল্লা দেখতে চান না - স্রেফ কলবুস সলীমে উন্নত হওয়ার লড়াইটাই দেখতে চান। বল। যারাই আল্লা পরকালে বিশ্বাসী এবং সৎ কাজের প্রতিযোগী এবং শুধু মাত্র সৎ কাজের প্রতিযোগি সকলের জন্য সুসংবাদ !
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২২
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চুক্তিতে নেই, তবু প্রবাসীদের আশা: NCT দিলেই মিলবে ভিসা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৪:০০


জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

×