আমারে লইয়া সুখী হও
তুমি ওগো দেবী শবাসনা,
আর খুঁজিও না মানব-শোনিত, আর
তুমি খুঁজিও না।
আর মানুষের হৃত্
পিণ্ডটা নিওনা খড়গে ছিঁড়ে,
হাহকার তুমি তুলো না গো আর সুখের
নিভৃত নীড়ে।
এই দেখ
আমি উঠেছি ফুটিয়া উজলি পুষ্পসভা
,
ব্যথিত ধরার হৃত্
পিণ্ডটি আমি যে রক্তজবা।
তোমার চরণে নিবেদিত আমি,
আমি যে তোমার বলি,
দৃষ্টি-ভোগের রাঙ্গা খর্পরে রক্ত
কলিজা-কলি।
আমারে লইয়া খুশি হও ওগো, নম
দেবি নম নম,
ধরার অর্ঘ্য করিয়া গ্রহণ, ধরার
শিশুরে ক্ষম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




