ঢাকায় এসে লাল-নীল নিয়ন বাতির রঙে নিজেকে এভাবে রাঙিয়ো না যাতে তুমি ভুলে যাও যে তুমি একটি গ্রামের বা মফস্বলের ছেলে/মেয়ে । কারণ তোমাকে মনে রাখতে হবে যে, যখন তুমি আড্ডাবাজিতে টাকা উড়াচ্ছ, অযথা শপিং এ ব্যস্ত ঠিক ঐ মুহূর্তেই তোমার বাবা অথবা ভাই জমিতে কাজ করছে, চাকুরীর ডেস্কে মহা ব্যস্ত কিংবা বিদেশে কষ্ট করছে তোমার টিউশন ফি ও খরচ দিবে বলে ।
পাবলিক প্লেজ অথবা ভার্সিটির ক্যাম্পাস গুলোর সামনে গেলে অবাক লাগে, মনে হয় সব জমিদারের পুত্র/কন্যা! এদিকে প্রতি সেমিস্টারে সাবজেক্ট রিটেক, ক্রাশ তো চলছেই আরও চলছে প্রেমের রেস । কিন্তু হায়, পরিবার কতো আশা, কতো স্বপ্ন নিয়ে তোমাকে ঢাকা পাঠিয়েছে ।
মেজাজ খারাপ হয় যখন দেখি, মেয়েরা শালীনতা হারিয়ে রূপ-যৌবন চর্চার লড়াইয়ে নামে । অন্যদিকে ছেলেরা বেকুব মাস্তান, প্রেম-পুরুষ, অর্থসংস্থানের নেতা হয় ।
তাই বলছি এসব ছাড়ো, নিজের অবজেক্টিভ কে সাকসেস করো আর পরিবারের প্রতি সুদৃষ্টি রাখো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



