-সালাম বড় আপা, কেমন আছেন?
-ভালো। তুমি কেমন আছো।
-যেরকম দোয়া করেছো।
-তোমাদের গত কয়েকদিন বাতি বন্ধ করে ও খুজে পাই না।কি ব্যাপার?
-আজকের প্রথম আলো পড়েছে
-না তো। গতরাত প্রায় ১১টা (বাংলাদেশ সময় ৩ টা )পর্যন্ত ট্রাই করেছি। কিন্তু তখন পর্যন্ত আপডেট হয় নাই।ফাজিল পত্রিকা।অন্য সব পেপার রাত ৮টায় অনলাইনে চলে আসে।
-ঠিকই আছে। যখন আমার খবর থাকে তখন তুমি পেপার পড়ো না। আমার বার্থ ডে ও ভুলে যাও।
-আচ্ছা, বার্থডে ভুলার জন্য তো ক্ষমা চাইলাম।
-এখন পেপার খুলো তাড়াতাড়ি।
-মাত্র ঘুম থেকে উঠলাম।এখনো মুখ ধুই নাই। ভাবলাম তাড়াতাড়ি ফোন করি। ছুটির দিন লাইন পাওয়া যায় না।
-কি?তুমি ফজর নামায পড়ো নাই?
-না না। ফজর নামায পড়ে ঘুমের ২য় ট্রিপ দিলাম।
-পেপারে কি হয়েছে বলো?তোমার মুখ থেকেই শুনি।
-আচ্ছা। তোমার উপর রাগ করে লাভ নাই। আমি ভাষা প্রতিযোগীতায় কলেজ বিভাগ থেকে প্রাইজ পেয়েছি।পেপারে আমার নাম এসেছে। ভালো করে দেখলে ছবিও পাবে।
-congrat.। আমি চোখ বন্ধ করে দেখলেও তোমার ছবি খুজে পাবো। এখন পর্যন্ত কতোগুলো প্রাই জমা হয়ছে?
-গুনে দেখি নাই? পরে একসময় গুনে বলবো।
-এখন বলো। তোমার তো এখন কলেজে থাকার কথা। বাসায় কি করো? কলেজ ফাকি মারো নাকি?
-বড়ো হয়েছি না? আর দেখতে হবে না কার বোন।
-আচ্ছা, আমার নামে খারাপ কথা বলা হচ্ছে।
-সরি, সরি। এতো ক্লাস করতে ভালো লাগে না। তুমি ও তো কতো ফাকি দিয়েছো। তখন তো এসে গল্প করতে।মনে নাই?
-খাইছে।গল্প করে ভুলই করেছিলাম তাহলে। পিতাজি জানে নাকি যে তুমি কলেজ ফাকি মারো?
-হ্যা, জানে।
-তুমার কপাল। ইচ্ছে মতো গাড়ি নিয়ে যেতে পারো।কলেজও ফাকি দিতে পারো। আমাদের তো কলেজ যাওয়া মাষ্ট ছিলো।
-কেন?তোমরা তো তখন ফ্যাশন করে নিজে নিজে যেতে। আর থাকতে তো হোষ্টেলে। মজা ও করেছো বেশি।
-হ্যা। গাড়ি পেছনে থাকলে কিছুই করা যেতো না। টাইম মতো গাড়ি হাজির।ঐ সময় কি এগুলো ভালো লাগে। এম.সি কলেজের এতো বড়ো ক্যাম্পাস। মাত্র ২বছরে কিছুই মজা করা যায় না। তুমি তো কাল বাড়ি যাবে। সবার ফটো তুলে আমাকে মেইল করে দিও।
-আমার কম্পিউটার নষ্ট। আমি মোবাইলে মেইল চেক করি।
-দেশের লোকজন কি মজায় আছো তোমরা। মোবাইলে মেইল চেক। ল্যাপটপ কি হয়েছে?
-ঠিক আছে। কিন্তু ইউস করে মজা পাই না। আর ছবি তুলে পাঠাবো কিভাবে?
-কেন? তোমার usb ড্রাইভ নাই।
-না তো।
-কেন? তোমার mp3 player আছে না?তুমি ঐটা কে ব্যবহার করতে পারো।
-তাই নাকি?
-তোমাদের কম্পিটারের ব্যবহার শেখাতে পারলাম না।
-এইটা তোমার একটা বড় ব্যর্থতা।
-ব্যর্থতা আরও অনেক। ছুটির দিনগুলোতে কবিতা আবৃত্তি শেখানোর জন্য শিল্পকলা একাডেমিতে কতো দৌড়ালাম।গান শেখার জন্য কতোকিছুই করা হলো। কিছু শিখলে। তারপর হঠাত করে এই বয়সে সবার সাথে দুইবার হজ্জ করলে। ব্যস, সব শেষ। এখন কোথায় গনিত, ভাষা, বিতর্ক এসব নিয়ে পড়ে আছো।সবকিছুর পর তো ডাক্তারই হবে।
-এইটা তো অবশ্যই। মহাঞ্জানী মহাজন যেপথে করে গমন.... ।
-আচ্ছা আচ্ছা। ঠান্ডা লাগছে? এই গরমে ঠান্ডা?
-হ্যা।প্রচুর ঠান্ডা ড্রিংস খাই তো।
-খাইছে। যতো পারো কম কোলা খাবে। না হলে মুটি হয়ে যাবে (ক্লোজআপহাসি) ।
-কি?আমাকে মটি বলেছো?(খাইয়ালামু) ।
-সরি সরি। আচ্ছা তোমার কলেজের দেরি হচ্ছে। ভাগো। মাতাজির কাছে দাও।
-ঠিক আছে ভালো থাকো। আল্লাহ হাফেজ।
-আল্লাহ হাফেজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


