somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখের খোজে

০৭ ই এপ্রিল, ২০০৬ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় যখন পরীক্ষায় ভালভাবে পাশ করতাম, সবাই শুধু উইশ করত।অথচ আমার অনেক বন্ধুদেরকে দেখতাম পরীক্ষায় মোটামোটি পাশ করে ও অনেকগুলো গিফট পেয়েছে। আমরা অনেকগুলো ভাইবোন একসাথে ছিলাম আর পারিবারিকভাবে সবাই শিক্ষিত, তাই পরীক্ষায় ভাল করলে এইটা নরমাল আর খারাপ হলেই সমস্যা।
বাড়ি সিলেট, তাই ছোটবেলা থেকে দেখতাম অনেকেই লন্ডনে এসে খুব ভাল লাইফ লিড করতেছে। ভাবতাম সব সুখ মনে হয় লন্ডনেই। নিজের পরিবারের যখন সবাই (আমি ছাড়া) জার্মানি চলে আসল, তখন তো আমি রাজা!!
একসময় নিজে ও চলে এলাম। পড়ার চাপ আর ভাষার জন্য বেশ সমস্যায় পড়লাম। পড়াশোনা যে এতো কঠিন, এই প্রথম বোঝলাম। এখানে পড়াশোনায় পে করতে হয় না, কিন্তু এডমিশন খুব কঠিন। আর পরীক্ষাগুলো মনে হয় এক একটা অঙ্গি পরীক্ষা। সবচে বেশী ভয় হতো যদি পরীক্ষা অপেন বোক হয়। তাহলে ঘুম উদাও। কোথা থেকে যে প্রশ্ন হবে, প্রফেসর নিজে ও মনে হয় জানে না। প্রায় 10/12 বছর পর নিজের মা-বাবার কাছে এসে ও ইউনিভার্সিটি হোস্টেলে থাকতে হতো। অবশ্য রান্না করার পূর্ব অভিক্ষতা ছিল।এক বছর পর ভাবলাম সুখ মনে হয় জার্মানি তে নয় ইংল্যান্ড হবে। ব্যস সবার মত উপেক্ষা করে যাত্রা শুরূ ইংল্যান্ড। বেশ কিছুদিন ঘোরা হলো, কিন্তু কোথাও ভাল লাগে না। মোটামোটি ইংল্যান্ডের সব জায়গায় ঘুরা হলো। লাইফটা বেশ কঠিন মনে হলো, টাকা ভালই ইনকাম করার রাস্তা আছে, কিন্তু লাইফ নাই। কোন রূলস, রেগুলেশন নাই। একমাত্র লন্ডন ছাড়া অন্য কোথাও আন্ডারগ্রাউন্ড, ট্রাম নেই। বাসের কোন সময়ঙ্গান নেই। জার্মানির সাথে তুলনা করে মনে হলো আমি যেন আবার দেশে চলে এলাম। প্রায় বছর খানিক থাকার পর আবার সুখের খুজে জার্মানি বেক। এইবার ভাবলাম যে করেই হোক মাষ্টার্স শেষ করতে হবে। নতুন একটি ভার্সিটিতে এডমিশন নিলাম। ভার্সিটি বাসার কাছেই ছিল,তারপর ও নিজে ফ্লাট নিলাম। সারাজীবন হোস্টেলে থেকে পড়াশোনা করে এখন আর বাসায় পড়া যায় না। বাসার কেই কিছু বলে নাই। সরকার থেকে আমাকে থাকা খাওয়ার টাকা দেওয়া হতো। এদিকে মা শুধু কান্নাকাটি করে আমি বাসায় চলে যাবার জন্য।
প্রতিদিন ক্লাস করে এসে রান্না করতে মেজাজটা খারাপ হয়ে যেতো। তাই শুধু চিপস অথবা সালাদ খেয়ে শুয়ে পড়তাম।মা আবার সবসময় কি খেয়েছি জিঙ্গেস করতো। কতো আর মিথ্যা বলা যায়, একদিন বললাম, তুমি খাবার ব্যাপারে কোন প্রশ্ন করতে পারবে না।
শেষ পর্যন্ত সবার যুক্তির কাছে হেরে বাসায় সহানান্তর । এখন আর রান্না করতে হয় না, বাজার করতে হয় না। শুধু কাজে যাওয়া, বাসায় ফিরে খাওয়া.....।তারপরও মনে হয় সুখে নেই। এখন মনে হচ্ছে সুখটা মনে হয় দেশে।দেশে চলে যাবার কথা এখনও উচ্চারন করিনি, তাহলে বেশ বড় একটা ঝামেলা হয়ে যাবে।
মাঝে মাঝে মনে হয় বেশ সুখেই আছি। তাই আরও সুখ খোজতেছি। আবার মনে হয় মানুষ বলেই আমার সুখ েখাজা। দেখা যাক কোথায় শেষ হয়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×