somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ সিগারেট

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ঐশীর হাত ধরে হাটছি।মেয়েটাকে এখানকার অনেকেই চেনে না।আমিও দুদিন আগে চিনেছি।

সেদিন রাতে ছাদে যখন আমি চুপটি করে সিগারেট খাচ্ছিলাম তখন হঠাৎ মেয়েটাকে দেখে চমকে উঠি।

অবাক ব্যাপার!!এত রাতে তো কারো ছাদে থাকার কথা না।
আর মেয়েদের জন্য তো ইমপসিবল।তাহলে মেয়েটা কে?

আচ্ছা,এই কি সেই মেয়েটা যে কাল দোতালায় নতুন উঠেছে?কিন্তু মেয়েটা এত রাতে ছাদে কেন?
কাদছে নাকি?
হুম্ম।কান্নার শব্দ পাচ্ছি।
গুমরে যাওয়া কান্না...

সামনে এগিয়ে যাব নাকি?
মাথায় হাত বুলিয়ে দেই...
না,থাক।তাহলে মেয়েটা লজ্জা পাবে।আর লজ্জা পেলে হয়ত কাল থেকে সামনেই আসবে না।তার চেয়ে বরং দাড়িয়ে থাকি।যখন সিড়ি দিয়ে নামবে তখন কথা বলব।

রাতে অবশ্য আমি খুব বেশী সিগারেট খাই না।বেশী হলে তিনটা।প্যাকেটের বাকি সাতটা হিমেলের।দেড়টা বাজলে ওর সিগারেটের প্রয়োজন হবে।ছাদে চলে আসবে।

মেয়েটা আমার দিকে পিছন ফিরে আছে।তার মানে এটা নিশ্চিত মেয়েটা আমাকে দেখছে না।তাহলে একটু আয়েশ করে পা মেলে বসলেই হয়।নাটক দেখার সময় আয়েশ করে বসতে হয়।
আচ্ছা,এই মেয়েটার নাটকটা কখন শেষ হবে?দেড়টার আগে শেষ হবে তো?তা নাহলে তো হিমেল চলে আসবে!!কিন্তু এই মেয়েটার সাথে তো আমি একা কথা বলতে চাই...

ছাদে মরা চাদের হালকা আলো।বেশ ভাল লাগে আমার এই আলোটা।কিছু অংশে আলো কিছু অংশ অন্ধকার।
অল্প আলোতে মেয়েটাকে মায়াবতী মনে হচ্ছে।খোলা চুলগুলো হালকা বাতাসে মৃদ্যু উড়াউড়ি করছে।আর আমি মুগ্ধ হয়ে দেখছি...

দেড়টা বাজছে।আমি আমার ভাগের ৩টা সিগারেট শেষ করে ফেলেছি।এখন টেবিলে বসে অংক করার কথা আমার।কিন্তু মেয়েটা যে নামছেই না।কখন নামবে?
কী করব এখন?চলে যাব।
নাকি আরেকটু বসব?
আচ্ছা,আমি বরং আরেকটু অপেক্ষাই করি।

ঐযে মেয়েটি ফুপিয়ে কাদছে।চোখ মুছবে এখন।তারপর হয়ত নেমে যাবে।

কী ব্যাপার মেয়েটা এখনও নামছে না কেন?আচ্ছা,তারও কি আমার মত রাতে তারা দেখার বাতিক আছে?

হিমেলও এখনও আসছে না।দুইটা দশ বাজে এখন।আমি পাচটা সিগারেট শেষ করে ফেলেছি।কিন্তু সময় যত এগুচ্ছিলো মেয়েটার ব্যাপারে আমার আগ্রহ তত বাড়ছিলো।
ভয় পাচ্ছিলাম কিছুটা!!
কিন্তু প্রচন্ড জেদ চেপে গেছিল।ভাবছিলাম,"এত রাতে যদি মেয়েটা একা ছাদে থাকতে পারে তাহলে আমি থাকতে পারব না কেন ?

মেয়েটা তারা গুনছিল মনে হয়।একবারের জন্যেও পিছন ফিরে তাকায় নি।ধুর!!একটা মানুষ এরকম হয় কি করে?

আমি অবশ্য অন্য কথা ভাবছিলাম।ভাবছিলাম হিমেলের কথা।
হিমেল আজকে ছাদে আসল না কেন?
কি ব্যাপার?
ওই কি তমার সাথে কথা বলছে নাকি ঘুমিয়ে পড়েছে?
যাই হোক একদিক থেকে ভালই হচ্ছে।সিগারেটের ভাগ অন্তত কাউকে দিতে হচ্ছে না।এত রাতে সিগারেট ছাড়া ছাদে শুধু শুধু বসে থাকা অসম্ভব।তার উপর আবার ল্যাপটপটা রুমে।ল্যাপটপ সাথে করে আনলে না হয় ছাদে বসে গুতাগুতি করতে পারতাম।ফোনেও অবশ্য ফেবুতে ঢুকা যায়।কিন্তু আজকাল আবার ফোন দিয়ে ঢুকতে ইচ্ছে করে না।প্রচুর লোড নেয়।

রাতও প্রায় শেষ।আলো ফুটতে শুরু করেছে।আমি আমার শেষ সিগারেটটা ধরাচ্ছি।মেয়েটার উপর প্রচন্ড রাগ হচ্ছে আমার।ভাবছি,নামার সময় প্রথমেই ওর গালে একটা ঠাস করে চড় বসে দিয়ে বলব "বেয়াদব মেয়ে;এত রাতে কোন মেয়ে ছাদে থাকে?কোথায় শিখেছ এসব?"

আমার খুব ঘুম পাচ্ছে।অথচ মেয়েটা এখনও ঠায় দাড়িয়ে আছে।আরে বাবা,রাত জাগায় আমি Expert না তুই?

এইবার মেয়েটা পিছন দিকে ঘুরে তাকিয়েছে।
আমার দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছে।যেন ভুত দেখছে।
মেয়েটার চোখে অসম্ভব মায়া।মুখটা লাবন্যময়।এতক্ষন যে কান্না করছিল তার কোন চিহ্নই নাই।

হঠাৎ রেলিংয়ের দিকে ছুটে গেল মেয়েটা।তারপর শুন্যে ভাসিয়ে দিল লতার মত শরীরটা।আমি পিছন পিছন ছুটছি।ছাদ থেকে লাফিয়ে পড়ল মেয়েটা।

কিন্তু মেয়ে্টা নিচে পড়ে যাচ্ছে না কেন?
তার বদলে আস্তে আস্তে বাতাসের সাথে মিশে যাচ্ছে!!
মাথাটা এখন বন বন করে ঘুরছে।
প্রচন্ড বমি পাচ্ছে আমার।

চোখে একটা হালকা আলোর ঝাপ্টা লাগছে।বুঝতে পারছি জ্ঞান হারাচ্ছি আমি...

(একটা ভুতের গল্প লিখতে চাচ্ছিলাম,কিন্তু রোমান্টিক থ্রীলার হয়ে গেছে।শেষ করলাম না।শেষেরটুকুতে ভয় মিশিয়ে তারপর শেষ করব।)
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×