
ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?
ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।, নাকি তাদের এখন চোখ নেই মন নেই হৃদয় নেই, নাকি তারা মানুষই না! আগুন দেওয়া হয়েছে, সরকারি (আর্মির) বোলডোজার দিয়ে খুচিয়ে খুচিয়ে একটি ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করেছে- এসবই ঘটেছে চোখের সামনে, লাইভ হয়েছে সারা পৃথিবী দেখেছে।
এখন সেই ঘটনার বিচার চেয়ে মামলা করতে গিয়ে আদালত বললেন, মামলা গ্রহণ করার মতো উপাদান নেই। উপাদান সেটা কি কেউ বলতে পারেন? আপনারা হয়তো বরে উটবেন যে আমি একাই শত শত প্রমান দিবো - একটু থামুন আপনি কি সত্যিই বিচার চান? এবার একটু ভাবুন।।
আইনের দৃষ্টিতে আদালতের সিদ্ধান্তের নিজস্ব প্রক্রিয়া আছে। কিন্তু ইতিহাসের আদালত আরও কঠিন।
সেই আদালতে প্রশ্নটা অন্যরকম-
যারা হাতুড়ি দিয়ে ধানমন্ডি ৩২ ভেঙেছিল, আর যারা সেই ঘটনার বিচার নিশ্চিত করতে পারেনি- ইতিহাস কি সত্যিই তাদের আলাদা করে দেখবে?
যারা সরাসরি ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের দায় এক ধরনের।
আর যারা ক্ষমতা, প্রভাব, দায়িত্ব কিংবা রাজনৈতিক অবস্থান থেকে সেই ধ্বংসযজ্ঞ ঠেকায়নি বা পরবর্তীতে এর যথাযথ জবাবদিহি নিশ্চিত করতে পারেনি- তাদের দায়ের প্রশ্নও ইতিহাস একদিন তুলবে কিন্তু।
কারণ জাতীয় ঐতিহ্য ধ্বংস হলে শুধু ইট-পাথর ভাঙে না;
ভাঙে একটি জাতির স্মৃতি, ইতিহাস ও আত্মপরিচয়ের অংশ।
আজ আদালতে মামলা টিকল না- এতে ধানমন্ডি ৩২ ভাঙার দৃশ্য মুছে যাবে না। ভিডিও মুছে যাবে না। মানুষের স্মৃতি মুছে যাবে না। ইতিহাসের পাতাও সাদা হয়ে যায় না।
হয়তো সময়ের সঙ্গে রাজনৈতিক পরিচয় বদলাবে, ক্ষমতার পালাবদল হবে, অনেক বক্তব্যের ব্যাখ্যাও বদলে যাবে।
কিন্তু ইতিহাস একদিন হিসাব চাইবে-
কারা ভেঙেছিল?
কারা উসকানি দিয়েছিল?
কারা দেখেছিল?
কারা ঠেকাতে পারেনি?
আর কারা ঘটনার পরও সত্য ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছিল কার আদালত?
সেদিন হয়তো আইনগতভাবে সবাই একই জায়গায় থাকবেন না।
কিন্তু জাতীয় ইতিহাসের বিচারে যারা একটি ঐতিহাসিক স্মৃতিচিহ্নের ধ্বংসের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী হিসেবে চিহ্নিত হবেন, তাদের নামের পাশে সম্মানের কোনো জায়গা থাকবে না।
ইতিহাস তাদের কাউকে হয়তো বলবে- ধ্বংসকারী।
কাউকে বলবে- নীরব দর্শক।
কাউকে বলবে- ব্যর্থ রক্ষক। ব্যর্থ শাসক !
আর শেষ পর্যন্ত, সময়ই নির্ধারণ করবে-
কারা দেশের ইতিহাসে কী নামে লেখা থাকবে।
“ধ্বংসকারীরা কি ইতিহাসে একা দায়ী থাকবে?”
নাকি বিচারহীনতা সবচেয়ে বেশি দায়ী ইতিহাস এক সময় কথা বলবে, সেদিনের অপেক্ষায় এদেশের জনগণ।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



