অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা মুসলমানই থাকে। তাদের পাঞ্জাবী জাতিসত্তার পরিচয় তার মুসলিম পরিচয়ের সাথে কখনই সাংর্ঘষিক হয় না। আর বাঙ্গালী সংস্কৃতি মানতে গেলেই মোল্লাদের চোখে বাঙ্গালীর মুসলমানিত্ব বলে আর কিছু অবশিষ্ট থাকে না, সে হয়ে যায় মা/লাউন।
বাংলা সংস্লিষ্ট যাবতীয় বিষয় নিয়ে এলার্জিতে ভোগা জীবগুলোর এ এক অদ্ভুত মনস্তত্ত্ব। পেট থেকে পরে মায়ের ভাষা হিসেবে এই জীব গুলোর কথা ফোটে বাংলায় ঠিকই, কিন্তু সে বড় হয় বাংলা ও বাংলা জাতি সত্তার প্রতি সু-তীব্র ঘৃনা নিয়ে। আচ্ছা সে কি জীবনভর শত চেষ্টা করেও কখনও আরব হতে পারবে কিংবা নিদেন পক্ষে পাকিস্তানি পাঞ্জাবী?
পরিপূর্ন মুসলমান হতে হলে আরব বা পাঞ্জাবী জাতির সংস্কৃতি মনে প্রানে ধারন করা "ফরজে আইন" ............এমনতর বিধান কোরআন বা হাদিসের কোথায় আছে?
নোটঃ
বিদায়ী ভাষণ দিয়ে বলেন, (৯) ‘হে জনগণ! নিশ্চয় তোমাদের পালনকর্তা মাত্র একজন। তোমাদের পিতাও মাত্র একজন। (১০) মনে রেখ! আরবের জন্য অনারবের উপর, অনারবের জন্য আরবের উপর, লালের জন্য কালোর উপর এবং কালোর জন্য লালের উপর কোনরূপ প্রাধান্য নেই আল্লাহভীরুতা ব্যতীত’। (১১) নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত সেই ব্যক্তি, যে তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহভীরু। তিনি বলেন, (১২) আমি কি তোমাদের নিকট পৌঁছে দিলাম? লোকেরা বলল, হ্যাঁ, হে আল্লাহর রাসূল! তিনি বললেন, অতএব উপস্থিতগণ যেন অনুপস্থিতদের নিকট পৌঁছে দেয়’।
বিদায় হজ্ব
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



