somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি আমার মত : আমার ঐতিহ্য-২ (চলবে)

১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্বের লেখার পর-
জাতীয়তা। মানে কোন এক জাতি। যেমন আমি এবং আমার পাশের মানুষগুলো, মানে আমরা, যার বর্তমান পরিচয় বাংলাদেশী। অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী লোকবলকে বাংলাদেশী বলে। অথচ আমাদের আসে-পাশে, আমাদের দেশের সীমারেখার অধীকাংশ নিয়ে বেষ্টিত ভারতের অনেক অঞ্চলে আমাদের অনেকের আত্মীয়-স্বজন, রক্তের সম্পর্কিত বংশধরগণ আছে, কিন্তু তারা বলতে পারে না, তারা জাতীয়তায় বাংলাদেশি। তাদের জাতীয়তা তাহলে ভিন্ন। তারাতো আমাদেরই লোক, কিন্তু বলতে পারে না, তারা বাংলাদেশি। যারা ভারতের পশ্চিমবঙ্গে বাস করে তারা বাংলাদেশি না বললেও বলতে পারে বাঙালী, আসাম প্রদেশের অনেকে বাংলাদেশি বা বাঙালী না বললেও বলে অসমীয়া, কেউ বা সিলেটি, যেমন সিলেট বিভাগের পাশের অঞ্চল, যারা ভারতে বাস করে, তারা পরিচয় দেয় সিলেটি। তারা কথাও বলে সিলেটি ভাষায়।
আমার পরিবারের ইতিহাস থেকে জানা, আমার দাদার পিতা অর্থা্ৎ আমার পিতার দাদা ছিলেন একজন ঠিকাদার, যাবে আজকের ভাষায় অতি পরিচিত কন্ট্রাক্টার বলে থাকি। শুনেছি, আমার পিতামহ (পিতার দাদা) বিভিন্ন অঞ্চলে সরকারী বা চা বাগার গুলোর ব্রিজের কন্ট্রাক্ট রাখতেন। সেই সুবাদে বর্তমান বাংলাদেশের সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানা থেকে সেই ত্রিপুরাতে যেতেন, আসামে যেতেন, কাজ শেষ করে অনেক কাঁচা পয়সাও নিয়ে আসতেন। কিন্তু আমার কোন মুরব্বির কাছে শুনিনি যে উনি কখনো ঠিকাদারীর জন্য সিলেট জেলার পশ্চিম দিকে গিয়েছেন। অর্থাৎ ঢাকা বা কলকাতার দিকে গিয়েছেন। তবে শুনেছি অনেকে তখনকার কলকাতার দিকে গিয়েছেন, যেমন এখন আমরা দিল্লিতে যাই, মুম্বাইতে যাই।
এত প্রসঙ্গ টানতে হলো। কারণ আমার পরিচয়টা বের করতে হবে। সবাই চায় তার পরিচয়, তার ঐতিহ্য নিয়ে গর্ব করতে। আমি দেখেছি কোন চোর ঘরের সন্তানও তার পরিচয় খুব অহংকারের সাথে দেয়। আবার বৃটিশ কর্তৃক শোষনের সহায়তাকারী চৌধুরী বংশধর গণও তাদের বংশকে খুব অহংকারের সাথে পরিচয় করিয়ে দেয়। তেমনি সব জাতীই তার নিজের কাছে শ্রেষ্ট জাতি হিসেবে পরিচিত। যাই হোক, জাতি প্রসঙ্গে একটু লিখি। মানে আমার জাতি। একটু পেছনে টানতে হচ্ছে, বাংলাদেশ প্রসঙ্গে। আমরা বাংলাদেশে আসলে কতগুলো জাতি বাস করি। একটু চর্চা করেছিলাম, তাই লিখছি- যাদের আমরা উপজাতি বলি, যেমন চাকমা, মারমা, মণিপুরি, গারো সহ অনেক উপজাতি, যাদের আদিবাসি বলে জানি। এখন উপজাতি আর আদিবাসি, কোনটি আসলে ঠিক। আর উপজাতি মানে কি? ক্ষুদ্র জ্ঞানে, এক জাতির মধ্যে যখন ক্ষুদ্র আরেক জাতি সৃষ্টি হয়, তখন তাকে উপজাতি বলি। এখন বাংলাদেশি জাতির মধ্যে কোন জাতির সৃষ্টি হলো? বুদ্ভিজীবিদের জিজ্ঞেস করে পরে আরেকদিন লিখব। আর আদিবাসি, আদি মানে অনেক আগের, প্রাচিন বা নাই বললাম। তার মানে ওরা অনেক আগের বাসিন্দা। এটাও অন্যদিন আলোচনা করবো। তবে এটা সত্য যে আমাদের সমাজে অর্থাৎ বৃহত্তর ভারতে অনার্য শ্রেণীর পরে আর্য শ্রেণীর আভির্ভাব হলো। ধীরে ধীরে কিন্তু সমগ্র ভারতে ছড়িয়ে পড়ল। হয়তো অনেকে পড়েছেন, সিন্ধু সভ্যতার কথা, আমিও একটু পড়েছি। তখন বর্তমান বাংলাদেশের কোন অঞ্চলগুলো ভাসমান ছিল, মানে বঙ্গোপসাগরের বুকে ভাসমান ছিল। আজ থেকে ৪০০০ বা ৫০০০ বৎসর আগে বাংলাদেশের কোন অঞ্চলটা ভাসমান ছিল। সম্রাট আলেকজান্ডার যখন পৃথিবীর বুকে দাপটের সাথে বিচরণ করেন, তখন বাংলাদেশের কোন অঞ্চলগুলো ভাসমান ছিল।
চলবে।

সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০২

লিখেছেন রাজীব নুর, ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০২



আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়... ...বাকিটুকু পড়ুন

কিছু কিছু স্মৃতি ভুলার মত না।

লিখেছেন নাহল তরকারি, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:১৯

আমি এসএসসি পরীক্ষা দিয়েছি ২০১১ সালে। ঐ পরীক্ষার এক মাসের কথা এখনো মনে পড়ে। ১ম পরীক্ষার সময় খাতা পাওয়া, রোল নাম্বার লেখা, প্রশ্ন হাতে পাওয়া এগুলো এখনো মনে পড়ে। মাজে... ...বাকিটুকু পড়ুন

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

×