somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহী মির্জা, আমরা আছি তোমার পাশে

০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রুদ্বশ্বাস নানা ঘটনার পর শাহী মির্জা গ্রেপ্তার হল। গত ডিসেম্বরে নিজেদের ওয়েবসাইট হ্যাকড হওয়ার পরও র‌্যাব সেই ঘটনা বেমালুম চেপে গিয়েছিল। কিন্তু এবার, দ্বিতীয় দফা হ্যাকিংয়ের ঘটনার পর, চেপে যাওয়া আর সম্ভব হয়নি। ঘটনা সম্পর্কে মেইনস্ট্রিম মিডিয়ার সংবাদ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে আগেই। ব্লগের যে শক্তি কিংবা প্রভাব- এ ঘটনা থেকে তারও খানিকটা আঁচ পাওয়া গেল। র‌্যাবের ওয়েবসাইট হ্যাকিংয়ের ঘটনাটি সর্বপ্রথম এসেছে সামহোয়্যারইন ও আমারব্লগে , ঘটনার পরপরই। আমার জানামতে, ব্লগের সূত্র ধরেই বিডিনিউজ টোয়েন্টি ফোর সংবাদটি পরিবেশন করে। পরে অন্যান্য পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কিছু বিষয়ে ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি-

হ্যাকার কেন ধরা পড়ল?
সাইবার অপরাধ দমন আইনের অসংলগ্নতা নিয়ে বাংলাদেশে নিশ্চয়ই কখনো মিছিল হবে না, শেখ হাসিনা-খালেদা জিয়া নিশ্চয়ই কখনো বিবৃতি দেবেন না- একথা কে না জানেন! এই যখন অবস্থা, এই যখন বাংলাদেশের চিরপরিচিত দৃশ্য- প্রযুক্তি অনুরাগী তরুণরা তখন এগিয়ে এসেছে তাদের দাবি নিয়ে। তারা দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। র‌্যাবের মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থার ওয়েবসাইট হ্যাকের মতো পথ না ধরে তারা আর কিভাবে এ দাবি জানাতে পারতো? মিছিল থেকে একটি ঢিল ছোঁড়া হবে না- তা কি কল্পনা করা যায়? শাহী মির্জা তার একলা মিছিল থেকে একটি ঢিল ছুঁড়ে জানান দিতে চেয়েছে তার দাবির কথা।
সে অর্থে পুরো ঘটনায় র‌্যাবের তেমন কোনো কৃতিত্ব নেই। তাহলে শাহী মির্জা কেন ধরা পড়ল? উত্তরটি আসলে সহজ- সে ধরা পড়তে চেয়েছে।

মির্জা কি অপরাধী?
শাহী মির্জাকে অপরাধী ভাবাটা ভুল হবে। এ ঘটনা থেকে আর্থিকভাবে সে লাভবান হয়নি। সেরকম কোনো ইচ্ছাও তার ছিল না। চাইলে সে র‌্যাবের ওয়েবসাইটে পর্নো আপলোড করে দিতে পারতো। কিন্তু মির্জা সেটি করেনি। তার একটি দাবি ছিল। সে দাবির কথাই সে জানান দিতে চেয়েছে।

র‌্যাবের দায়দায়িত্ব
সরকারি গুরুত্বপূর্ণ সংস্থার ওয়েবসাইটে যে ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা- একুশ বছর বয়সী শাহী মির্জা সেটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কানেক্টবিডি নামের যে প্রতিষ্ঠান র‌্যাবের ওয়েবসাইট দেখাশোনার জন্য প্রতি মাসে আড়াই লাখ টাকা সরকারি তহবিল থেকে হাপিস করে দিচ্ছে, বিনিময়ে তারা কী নিরাপত্তা দিচ্ছে, তার নমুনা তো আমরা দেখলামই শাহী মির্জার কল্যাণে। এ ঘটনায় শাস্তি হলে হওয়া উচিত কানেক্টবিডির, হওয়া উচিত র‌্যাবের আইটি উইংয়ের নির্বোধ কর্মকর্তাদের।
জনগণের স্পর্শকাতর তথ্য নিয়ে ইন্টারনেটের বিপজ্জনক সমুদ্রে ছিনিমিনি খেলার জন্য র‌্যাবের উচিত- জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা।
র‌্যাব তাদের ওয়েবসাইটে এখনো ডাটাবেজ পুনঃস্থাপন করতে পারেনি। শাহী মির্জা গ্রেপ্তার হওয়ার পরও গুরুত্বপূর্ণ ডাটাবেজটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যায়।

হ্যাকাররা কি তাহলে দমে যাবে?
এ ঘটনায় হ্যাকাররা দমে যাবে, হ্যাকিং বন্ধ হয়ে যাবে- এটা ভাবা ঠিক হবে না।
আন্ডারগ্রাউন্ড সাইটগুলোতে এ ঘটনা ইতিমধ্যে আলোচিত হয়েছে। বিদেশের অনেক হ্যাকারই এ ঘটনা সবিস্তারে জেনেছে। অনলাইন ডিসকাশনে কোনো কোনো বিদেশী হ্যাকারের অংশগ্রহণ থেকে এটা বোঝা যায় যে, বাংলাদেশের সাইট নিয়ে তাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বা হচ্ছে। ফলে এখন থেকে ডাকসাইটে বিদেশী হ্যাকাররা যদি সরকারি কিংবা বেসরকারি গুরুত্বপূর্ণ সংস্থার ওয়েবসাইটে হামলা চালায়, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।

আমরা আছি তোমার পাশে
শাহী মির্জা, আমরা আছি তোমার পাশে। একুশ বছর বয়সী এই অমিত সম্ভাবনাময় তরুণের মুক্তির জন্য এগিয়ে আসুন সকলেই।

----
পোস্টটি একইসঙ্গে আমারব্লগে প্রকাশিত হয়েছে।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:২৬
২৭টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সময়ের শেষ জন্মদিন !

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩



রাত তখন প্রায় তিনটা।
আমি জানালার পাশে বসে আছি, হাতে গাজার পট।
বাইরে আকাশে চাঁদ নেই। দূরে কোথাও একটা কুকুর ডাকছে।
টেবিলের ওপর একটা কাচের গ্লাসে অর্ধেক পানি রাখা।
হঠাৎ আমার... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

তূর্যের হত্যাকারি আসলে কে⁉️

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:৩৬



---

তূর্য: যে শিশুটিকে রাষ্ট্র বাঁচতে দিল না

নাম: নিসর্গ হোসেন তূর্য
বয়স: ১৫ বছর
পরিচয়: বিশেষ চাহিদাসম্পন্ন, অটিস্টিক শিশু
মৃত্যু: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, রাত সাড়ে ১০টা, আজিমপুরের বাসায়

তূর্য কোনো রাজনীতি করতো... ...বাকিটুকু পড়ুন

সুশীল আওয়ামীলীগ যে ছবি কখনো দেখে না

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪০



এক সুশীল স্পিকারের পাকিস্তান ভ্রমন নিয়ে খুব হতাশ। তার মতে মেজর জিয়া যদি বেঁচে থাকতেন তবে তিনিও পাকিস্তানের প্রেমে দেওয়ানা হয়ে যেতেন। অথচ জীবিত থাকতেই একজন যে পাকিস্তানের প্রেমে... ...বাকিটুকু পড়ুন

×