কবিতাকে আমি চিনি।জা.িন ।বুঝিও কিছুটা।মাঝে মাঝে দুর্বোদ্ধ লাগে।সেই ব্যার্থতা আমার ঘাড়ে তুলি না।এটা কবিতার অক্ষমতা ।তাকে আমার বুঝার মতো উপস্থাপন করতে পারে না।তাই বলে তার প্রতি আন্তরিকতার কমতি নেই। এইযে একটু কম বুঝা, কিছুটা নিজের মতো বুঝে নেয়ার একটা সুযোগ করে দেয়া,এটাই মনে হয় বড় আকর্ষন। নয়তো এতো বছর তার সাথে বসবাস,চারটি খানি কথ!!এওকি সম্ভব আমাকে দিয়ে?অন্যের হাজার শব্দের ফুলঝুরিতে যতটা না আপ্লুত হই,তার একটা শব্দও মাঝে মাঝে তার চেয়ে বেশি নাড়া দেয়,কোথায় যেন উলট পালট হয়ে যায়।মনে হয় ঠিক এই শব্দটার জন্য ই অপেক্ষা করছি ।
আমি কি কবিতার প্রেমে পড়েছি কখন ও? অনেক বার নিজেকে প্রশ্ন করেছি?নাকি শুধুই ভালবাসি,নাকি তারও কম -ভাললাগা।প্রেমে পরলেতো কাছে কাছে থাকতে ইচ্ছে করত,ইচ্ছে করত সরা বিকেল, সন্ধ্যা আর ভোর তাকে দিয়ে সাজাতে। কনঠ ছেড়ে বলতাম আলিঙ্গনে এসো,নিঃস্ব হব ।তা কখনও তো মনে হয়নি।নিঃস্ব আমাকেই সে আশ্রয় দিয়েছে।
তকে সৃষ্টির ক্ষমতা আমার নেই,সে ই নিজেকে সৃষ্টি করে চলেছে প্রতি নিয়ত।সেকি শুধুই আমার জন্য?এমনি ভালবাসা-না বাস,প্রেম-অপ্রেমের মাঝে ঝুলে থাকবো বলে?তুমি পারও !!!
যোগাযোহীনতা নাকি সব মুছে দিতে পারে।তুমিও কি মুছে গিয়েছিলে? ভাবার সময় ও পাইনি।কি স্বার্থপর ভাবছো তো!!আমি ও তাই ভাবতাম।
তবে কি যান আবার যখন তোমার সাথে দেখা হল,আবার মনটা কেমন নেচে উঠলো।আমি পাইয়াছি, তাহারে পাইয়াছি....কিন্তু তোমার এ কেমন রূপ? আগের মতোই টানো।ব্যাবচ্ছেদ কর,হিংশ্র হও। কিন্তু তোমার এতো অতি মত্রায় উপস্থিতি আমাকে ক্লান্ত করে। তুমি তো জানো, প্রেম আমার নেই ।তাও কেন সারাক্ষন পাশে পাশে থাকতে চাও, আমি বিরক্ত হই মাঝে মাঝে, তোমার দিকে ঠিকমতো তাকাই না, তোমাকে আর আগের মতো বুঝতে চেস্টা করি না, তুমি কষ্ট পাও কিনা জানি না। কিন্তু কি করবো বলো,আমার অক্ষমতা,আমি যে তোমার প্রেমে পড়িনি। ভালো বেসেছি খুব, আজও বাসি।তোমাকে সারা বেলা কাছে চাই না।
----------------------------------------
লিখাটা আমার এই ব্লগে এসে কবিতা পড়া নিয়ে। আমি এখানকার অনেকের কবিতাই ভালবাসি।সবার সব কবিতা ভাল লাগে এমন না, কিছু মানুষের হাতে কবিতা হয়তো ফুটে উঠে,সৃষ্ট হয়।শেখ জলিল এর কবিতা যতগুলো পড়েছি তার অনেক গুলোই ভালো লেগেছে।শরৎ আর কৌশিক এর কবিতা মনে হয় নিজের কথা বলে। এই কথা গুলো ঠিক এইভাবেই আমি বলতে চেয়েছিলাম,এমন টা ই মনে হয়। সুমনের লিখা পড়লে মনে হয় আমি লিখলে এইভাবেই লিখবো। হিমু যার অনুবাদ গুলোর প্রেমে পড়েছিলাম অনেক দিন...এখনও পড়ি মাঝে মাঝে,তার বোকাদের পদ্য ও অসাধারন।অমি পিয়ালের কেমন নারী চায় বিষয়ে যে কবিতাটা ছিল, তার রেশ এখনও আছে।রাসেলের লিখা আগেই পড়েছি....সে সাধারন শব্দের সাবলীল ব্যব হার করে,যা ভাল লাগে।তার পর ও বাকী রেয়ে গেল অনেকে,তাদের অনেক লিখাই হয়তো ভাল।অনেক লিখা পড়া হয়নি। রাগইমন ও ভাল লিখে-সাহসী বলা যায়,কালপুরুষ কি আর বলবো।রাইসুর লাস্ট পোস্ট করা দুইটা কবিতা ভাললেগেছে।আরও অনেক বলা যায়।আমি কাউকে মূল্যায়ন করতে আসি নি।আমি আমার ভাল লাগা প্রকাশ করেছি মাত্র। আর একটা কথা বলতে চেয়েছি...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



