somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অরূপের উৎসাহে মিষ্টি-অপূর্ব সৃষ্টি

০১ লা অক্টোবর, ২০০৬ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অরূপ মিষ্টি নিয়ে পোষ্ট দিলো।সে মিস্টি পছন্দ না করলেও এই বান্দা স্বরহীন কিন্তু দেশে মিষ্টির দোকান দেখলেই ঢুকে পড়ত।সাথে সাজু থাকলেতো কথাই নেই। ডায়েটে থাকে সব সময়, কিন্তু মিষ্টির দোকান দেখলে...."আরে একটা খে কি এমন হয়,চল খাই।"

এখানে এসে তা তো আর হয় না, ইন্ডিয়ান স্টোরে গেলেই কিনে ফেলতাম,খেতে খেতে বাসা্য আসতাম। এর মাঝে তন্ময় (সুন্নত রক্ষা করার জন্য কিনা জানি না, খাওয়া শেষে মিষ্টি খাওয়া তার চাই ই চাই,এমন টা ই ছিল দেশে) বুদ্ধি দিল টিনের মিষ্টি কিনতে, 5 ডলার একটিন গোলাপ জাম,নয় রস গোল্লা। আর একটু বুঝে উঠার পর 2 ডলারে গোলাপ জাম মিক্স কিনে এনে নিজে বানাতাম বাসায়।

এখন আমার উন্নতি হয়েছে,নিচের তালার ভাবীর কল্যানে নিজেই এখন মিষ্টি বানাতে পারি। মিষ্টি খোর ব্লগারদের জন্য রেসিপি দিয়ে দিচ্ছি।

দুধ-1 গ্যালন
বাটার মিল্ক-250 এম এল
চিনি 4 কাপ

প্রথমে দুধটা হাড়িতে দিয়ে একবার বলগ উঠার জন্য অপেক্ষা করুন। বলগ উেেঠ গেলেই বাটার মিল্ক দিয়ে নাড়তে থাকুন । দেখুন কি সুন্দর দুধ ছানা হয়ে যাচ্ছে। নাড়তে থাকুন....এক সময় দেখবেন, দুধের সাদা রংটা ধীরে ধীরে হালকা সবুজ পানির মত হয়ে যাচ্ছে। তার মানে দুধকা ছানা, পানিকা পানি হয়ে গিয়েছে।এবার চুলা বন্ধ করে আরও 5=10 মিনিট রেখে দিন চুলার উপর।

এবার হলো কঠিন কাজ। একটা পাতলা কাপড়,তবে মেয়েদের নেটের জামার কাপড় হলে কিন্তু হবে না, সব ছানা বের হয়ে যাবে, লাগবে পাতলা কাপড়, মায়ের পুরোনো শাড়ি, বা, বোনের ওড়না, বা এমন পাতলা কাপড় এ ঢেলে দিন সব ছানা স হ পানি।

এবার বেধে ফেলিন, আমি সাধারনত গিট দিয়ে নিচে একটা বাটি দিয়ে চেয়ার থেকে ঝুলিয়ে দেই। এবার নিজের মত কাজ কর্ম করতে থাকেন।

যখন সব পানি পড়ে যাবে প্রায় শুকনা শুকনা ছানা পেয়ে যাবেন।

মিষ্টি বানাতে চাইলে, দুই চামচ চিনি মিশিয়ে ভাল করে ময়ান দিন।এই কাজটা করতে হবে নিখুদ ভাবে, যাতে ছানা এককেরে ময়দার কাই করলে যেমন হয় তেমন হয়ে যাবে।

কেউ যদি ছানা মিষ্টি বানাতে চান, চিনি বেশি করে মিশিয়ে ট্রেতে চ্যাপ্টা করে ফেলে দিন, উপার সারফেস টা সমতাল করে দিন।এবার নিজের ইচ্চা মতো কেটে ফেলোন বিভিন্ন শেপ এ।

বাংলাদের সবচেয়ে দামী মিষ্টি স্পনজ। খুব সোজা এই ছানা কে গোল গোল করে গোল্লা বানিয়ে প্লেটে রেখে দিন, একটা হাড়িতে 3 কাপ চিনি আর 4 কাপ পানি দিয়ে অপেক্ষা করুন চিনি গলে পানি গরম হওয়া পর্যন্ত। এবার গোল্লা গুলো ছেড়ে দিন, সিদ্ধ করুন, দেখবেন আপনার ফেলা গোল্লা গুলো একটু ফুলে উঠছে।যখন ই দেখবেন সিরা ঘন হয়ে আসছে, একটু গরম পানি দিন। সিদ্ধ হতে বেশ সময় নেয়।2-4 বা 5 ঘন্টা। আপনি অবশ্য বসিয়ে দিয়ে অন্য সব কাজ করতে পারেন।দেখে আসলেই হবে সিরা ঘন হলো কিনা, তাহলে একটু পানি। দিন।

আর রসগোল্লা??ঐ ছানায় 3 চামচ ময়দা আর চিনি মিশয়ে ময়ান দিন, বাকী সব স্পনজ মিষ্টির মতোই।

হয়ে গেল আপনার দেশি মিষ্ট। সিরা করার সময় একটু এলাচ, লং, বা তেজ পাতা দিলে সুন্দর গন্ধ হবে।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×