বৃষ্টিতে ভেজার স্মৃতি কথা
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় তিন বছর পর বৃষ্টিতে ভিজলাম। খুবই ভাল লাগলো এত দিন পর বৃষ্টিতে ভিজে। বারবার মনে পড়ে যাচ্ছিলো ছেলে বেলার স্মৃতি গুলো। আমি ও আমার বন্ধুরা এক সাথে বৃষ্টিতে ভিজতাম। যদি তখন কেউ একজন বলতো চল আম পেড়ে নিয়ে আসি। অমনি সবাই চলে যেতেমা মহল্লার বিভিন্ন গাছে হানা দিতে। আমি বড় হয়েছি শ্যামলীতে। শ্যামলীর ১, ২, ৩, ৪ এই চারটি রোডের একেক রোডে একেক দিন যেতাম। একবার তো ৩নং রোডে বিচারপতি এম এ আজিজ সাহেবের বাড়ি থেকে আম পাড়তে গিয়ে ধরা পড়ে যাওয়ার মত অবস্থা। কিন্তু বিচারপতির বাসার দাড়োয়ান চিল্লাইতে চিল্লাইতে যখন আসছিলো আমরাও সবাই মিলে দৌড়। যদিও অনেক গুলো আম পারছিলাম সেইদিন। সবাই মিলে যেই আম সংগ্রহ করতাম তা একসাথে ভর্তা করে খেয়ে পরে বাসায় যেতাম। আর বাসায় যাওয়ার পর শুরু হয়ে যেত আম্মার বকা। বৃষ্টির ভীতর কোথায় ছিলি। বৃষ্টিতে ভীজ লি কেন?? ইত্যাদি ইত্যাদি। আমরা অধিকাংশ সময় স্কুল থেকে ফিরার পর অথবা ফিরার সময় যদি বৃষ্টি হতো তাহলে আর ভীজা ঠেকায় কে!!!
কিন্তু এখন সম্পূর্ণ স্বাধীন (অর্থাৎ আমার বর্তমান সিঙ্গাপুর জীবন) আমাকে বকা দেওয়ার কেউ নেই তারপর গত ৩ বছর আমি বৃষ্টিতে ভিজি নাই। আসলে ভিজার সময়ই পাচ্ছিলাম না। সাড়াদিন অফিস সপ্তাহে ৩ দিন ক্লাস। আর যে দিন ক্লাস সেদিন তো সকাল ৬.০০টা থেকে এক টানা রাত ১২.০০টা পযর্ন্ত বাইরে তার পর বাসা এসে কোন রকম কিছূ খেয়ে ঘুমাতে ঘুমাতে রাত ১.০০টা কিংবা ১.৩০টা। আবার পরদিন ৬.০০টায় সকালে অফিস। ওফ মাঝে মাঝে মনে হয় মেশিনম্যান হয়ে গিয়েছি। যাক সেসব কথা। অনেক কিছু লিখে ফেললাম। যদিও আজ দীর্ঘ দিন পর যখন বৃষ্টিতে ভিজলাম তখন আমার বন্ধুদের খুব মনে পড়ছিলো, মনে পড়ছিলো আমার সবুজ শ্যামল বাংলাদেশের কথা। মনে পড়ছে সেই বিখ্যাত গান... "আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি, জন্মদিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশী ভালোবাসি"
যাক আর বেশী কিছু লিখবোনা শুধু দোয়া চাই সবার কাছে আগামীকাল ১৯-১০-২০১৩ইং শনিবার আমার গণিত(অংক) পরিক্ষা সবাই দোয়া করবেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুন