যে ডাক শুন্যে ফিরে আসে
অন্তমিল নেই, তবুও ছন্দ আছে । খুঁজে পাবেন পড়ার স্টাইলে ।
যে ডাক শুন্যে ফিরে আসে
এঁদো গলি, দু’টো দোকান, খানকয়েক রিক্সা পেড়িয়ে
একটা হেঁদো পুকুর ছাড়িয়ে জামরুল গাছটির নীচে
যখন তোমার দরজায় দাঁড়ালুম,
তখন দুপুর।
ঘেমে নেয়ে তখন আমার
একসা অবস্থা । কাধেঁ ব্যাগ
পুরোনো গোটা দুই জামা
মুখে খোঁচা খোঁচা দাঁড়ি
দরজায় কড়া নাড়ি।
সময় যায় –
দেখি ঘরের পিছে আগাছার বন
বেড়েছে অনেক, ভাঙা বেড়া পড়ে আছে
কাত হয়ে আরো বা’দিক ।
অযত্নের ছাপ সবখানে বড়ই দরিদ্র মনে হয়,
এতো দরিদ্র কি ছিলেম আমরা কখোনও !
আজ ছাড়া পেয়েছি জেল থেকে
‘কতোদিন দেখিনি তোমায়’
মনে হলে বাড়ীর পথেই হাটা ধরলুম ।
সম্বল ছিলোনা তাই হাটতেই হলো,
ভয ছিলো তুমি আছো কি নেই !
গরজ বড় বালাই,
ভযকে তাড়াতে হলো জোর করে
নিজেকে বোঝাই, যাবে কোথা আমায় ছেড়ে !
হাটুতে ব্যথা, শরীরে ক্লান্তি নিয়ে
অনেক দুরের পথ পাড়ি দিয়ে
তোমার দরজায় দাঁড়ালুম কড়া নেড়ে তাই ।
সময় যায়, দরজায় দাঁড়ায় না কেউ –
তুমি কি আমাকে দেখে চম্কাবে,
চেনা চেনা মনে হয় ভাববে এমন ?
বলবো, চিনতে পারছোনা,
আমি যে তোমারি জয়নাল ।
থমকাবে ? ভ্রু’তে পরবে ভাজ ?
তারপরেই স্বর্গের হাসি নিয়ে মুখে
ঝাঁপিয়ে পড়বে বুকে ?
লুঙি দেবে, এগিয়ে দেবে গামছাখানি
বলবে, স্নান করে এসো
গায়ে বড় বেশী গন্ধ লেগে আছে !
ভাত বেড়ে দেবে মাটির শা্ণ্কিতে
ইস..স্.. কতোদিন খাইনি পেট পুরে
এমন যত্নে খাওয়া ।
হাত পাখা নেড়ে দেবে হাওয়া ।
চোখের পিঁচুটি নিয়ে তাকাবো
জুলুজুলু অপরাধী চোখে, কি দেখছো
অমন করে !
দরজায় কড়া নাড়ি -
শুকনো বাতাস হুহু করে বয় শুধু
ঝরা পাতা উড়ে যায় অনেকদুর ।
‘রহিমা বাড়ী আছো নাকি’ ডাকি
সে ডাক শুন্যে ফিরে আসে ।
মঞ্চে রাজনৈতিক বিভাজন

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।