somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেন্সিল এবং ইরেজার, আপনি কিম্বা ………

১২ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পেন্সিল এবং ইরেজার, আপনি কিম্বা ………

পেন্সিল : আমি খুবই দুঃখিত ….

ইরেজার : কেন .. কেন ? তুমি এমোন কিছুই করোনি যে দুঃখ প্রকাশ করতে হবে ।

পেন্সিল : আমি দুঃখিত এ কারনে যে, আমার জন্যেই তোমাকে বেশ কষ্ট সইতে হচ্ছে । যখনি আমি ভুল লিখে ফেলি মানে ভুল করি তখনই তুমি এসে আমার ভুলটুকু মুছে দাও । কিন্তু আমার ভুল মুছে দিতে গিয়ে তোমাকে যে তোমার শরীরের কিছু অংশকে ক্ষয় করে ফেলতে হচ্ছে । প্রতিবার আমার ভুলের কারনেই তুমি ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট থেকে ছোট হয়ে যাচ্ছো । আমার কষ্টটা এখানেই ।


ইরেজার : সেটা হয়তো ঠিক আছে । কিন্তু আমি এতে কিছুই মনে করিনা । ভেবে দেখ, আমার জন্ম হয়েছেই তো এ কাজটি করার জন্যে । তুমি যখন কিছু ভুল করে ফেল তা মুছে ফেলাই তো আমার কাজ । যদিও আমি জানি, একদিন আমি থাকবোনা - শেষ হয়ে যাবো ; তুমি নতুন আর একজন কে দিয়ে আমাকে পাল্টে ফেলবে । তারপরেও আমি খুশি তোমার ভুল শোধরাতে পেরে । তাই দুঃখ পেওনা । তোমাকে দুঃখিত দেখতে আমার ভালো লাগেনা ।

*******************************

আপনি একটি পেন্সিল আর ইরেজারের মধ্যের এই কথোপকথনের সাথে জীবনের সবচে’ বাস্তব অবস্থার মিলটি খুঁজে পাবেন ।আপনার ভুমিকাটি কি বুঝতে পারবেন তা ও ।

যখন আপনি একজন দায়িত্ববান পিতা বা সতর্ক কিন্তু স্নেহশীলা একজন মা তখন আপনি কিন্তু ঐ একটি ইরেজারের মতো ।
আর আপনার সন্তানেরা পেন্সিলের মতো । কেবলই ভুল লেখে ……….

আপনি সবসময় আপনার সন্তানদের পিছনে আছেন তাদের ভুলগুলি মূছে দিতে, শুধরে দিতে । আর এটি করতে গিয়ে আপনি নিজেকে খানিকটা ক্ষয় করে ফেলবেন, আঘাতও হয়তো পাবেন । এবং একদিন ঝরে যাবেন তাদের মাঝ থেকে । যদিও আপনার সন্তান একদিন আপনার বদলে একজন স্ত্রী বা স্বামী পাবেন তারপরেও আপনার ভালো লাগবে একথাটি ভেবে যে, আপনি আপনার সবকিছু দিয়ে আপনার সন্তানের মঙ্গল কামনাই করেছেন ; তাদের শুদ্ধ করতে চেয়েছেন । আপনার সন্তান কোনও কষ্ট পেলে সে আঘাত আপনার বুকেই বড় বেশী বাজবে ।



আর আপনি যদি একজন তরুন বা তরুনী হয়ে থাকেন, তবে কখোনও কি এমোনটা ভেবে দেখেছেন যে; আপনার জীবনের এতোটুকু পথ আপনাকে বয়ে আনতে গিয়ে আপনার জন্মদাতা কিম্বা জন্মদাত্রীকে ক্ষয়ে যেতে হয়েছে প্রতিটি মূহুর্তে একটি ইরেজারের মতো? একটু কি ব্যথা অনুভূত হয় কোথাও ? জানবেন, আপনার যা কিছু সঞ্চয় তা কিন্তু ঐ ক্ষয়ে যাওয়া ইরেজারেরই দান ।আপনার ভুলটুকু মুছে দিয়ে আপনার জীবনের বিশুদ্ধ কবিতাখানিই তারা আপনাকে লিখতে সাহায্য করেছেন ।


প্রার্থনা হোক –
এই “ইরেজার” যেন দীর্ঘজীবি হয়, আর ‘পেন্সিল” যেন কখোনো জীবন খাতায় ভুল না লেখে ।

জানিনে, এরকম লেখা আপনাদের ভালো লাগে কিনা ! তবুও বিশ্বাস করতে ইচ্ছে করবে, আপনার ভালো লেগেছে এবং আর একজনকে এটা দেখাতে ভুলে যাননি …………………..
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:২১
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×