somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“প্রেমবধ”

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


( পনের অক্ষরে , অমিত্রাক্ষরী কবিতা )


কবিতা হলো সাহিত্যের রাজমুকুটটি । - সমারসেট মম ।

কে এমন পুঙ্গব, কামদেবে নাহি বশে,
আছে অন্তরীক্ষে কিবা ভূতলে কে সে জন
দেবকামিনী অপ্সরা মেনকারে না দোষে ?
যে পঞ্চশর রাখা আছে কন্দর্পের তূণে
সে শরাঘাতে মদন বচন নাহি শুনে
কে এমন দেবর্ষি, এমন কিবা মহর্ষি
আছে পুষ্পক উদ্যান সম এ ধরাধামে !

যে জন বলে সকম্পোষ্ঠে, “আমি কামজয়ী”
ধিক্ শত চিরকাল এমন মিথ্যুকেরে ।
বিশ্বামিত্র যেথা তাহার ব্রাক্ষ্মণ্য রুধিরে
অক্ষম কামাগ্নিশিখা থেকে রাখিতে দুরে,
মেনকার বাহুবন্ধে পুষ্করতীর্থ হতে
যে জন রাজর্ষি মোহবলে রমনপথে
মাহেন্দ্রক্ষনে করেছে মধুমক্ষি গমন
সে কি করে কহে, “পুন্যাত্মা আমিই শ্রমন” ?

তত্রাচ দেহমন্দির গমন শেষে, দোষে
রমনীরে । পাপিষ্ঠা, পিশাচিনী তোকে ধিক্‌
তুই ভুজঙ্গিনী, বেবুশ্যা নরকের কীট
এমতো অভিশাপে শতত দুষিছে যারে,
ফিরে ফিরে সেই কুহকীনি দেহমন্দিরে
পুঁজার লাগি আবারো কিসের তরে
আসে সুবেশী নরকুল সবে দলে দলে !
তারা পাপী কিবা তাপী জিজ্ঞাসে কোন জনে ?

হায় ধরাতল ! কাম যে দুর্লঙ্ঘ হেথায়
তবু দক্ষ অন্তজা রতি, চৌষট্টি কলায়
যতো পুঙ্গবে যেথা উদ্বাহু নৃত্যে মাতায়
কেজন সে সাধু, তাহারে না সম্ভোগে ? হায় –
কামপ্রবৃত্তি যে শত বাহু মেলি যেমতো
কান্তানুগমনে যায় , ফিরে যে নাহি চায় –
দেখে নাকো তার ও উর্দ্ধে যে “প্রেম” সতত
বিরাজে । সে কথা নাহি কেহ মানিতে চায় ।

হে পুতঃ স্মরনে রাখো, নহে যে কাম মোক্ষ,
নহে দেবযজ্ঞ কোনও শরীর সর্বস্য -
নহে পীবর কুচ-যুগমাঝে স্বর্গদ্বার ।
জেন, সেখানেও রহে দেবগৃহ পূঁজার,
প্রেম ও ভালোবাসিবার যতুগৃহ তার
রূপ-রস-গন্ধে ভরা প্রকৃতি যে উদার
হস্তে তারে করিছে দান আনন্দ সকলি
এই অনুমানে; তাহারে পূজিবে মানুষে
দ্যুলোক- মর্তে অন্তঃস্থিত অমৃত সম্ভারে ।
মনুষ্য জনমের ধারা বহিবার লাগি
প্রকৃতিমাতঃ তাহারে সোহাগে-প্রেমে বাঁধি
একে অপরেরে করেছে প্রেম অনুগামী ।

হায়- তত্রাপি মেদিনী মাঝে কাঁদিয়া ফেরে
প্রেম যে অনাদরে জন্ম-জন্মান্তর ধরে ।

সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৬
২৯টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অর্ধগলিত মাথার রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে মে, ২০২৬ সকাল ৮:০৩

মুগদা থানার সামনে তখনো ভোরের কুয়াশা ঝুলে আছে। পিবিআই-এর ইনভেস্টিগেটর আরিয়ান পুলিশের জিপ থেকে নামতেই বাতাসে একটা চেনা গন্ধ ভেসে এল—ভেজা মাটি আর পুরোনো ড্রেনের গন্ধ

রাস্তায় ওপাশে ওয়াপদা কোয়ার্টারের ম্রিয়মাণ... ...বাকিটুকু পড়ুন

খাদ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসনের বিরুদ্ধে মামলা করা উচিৎ

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে মে, ২০২৬ সকাল ৯:৩৫

এই সংবাদ কি সরকার দেখেনা?
অথচ ১৩সালের দিকে ইউরোপে বাংলাদেশ চিংড়ি পাঠাতো। সেখানে হালকা শিসা থাকায় আর কোন প্রকার মাছ ওই দেশে আর নেয়না। সমস্ত চুক্তি বাতিল।

অনেক দেশ আছে যেখানে খাদ্যে... ...বাকিটুকু পড়ুন

দরখাস্তটা দোলে নিমডালে

লিখেছেন বাকপ্রবাস, ১৯ শে মে, ২০২৬ সকাল ১১:১৭



তোমার বাড়ির দরজা খোলা
অথচ প্রবেশ নিষেধ আমার...
দরখাস্তটা ঝুলে আছে নিম ডালে
বাতাসে ভাসে
আন্নাকে সাথে নিয়ে ঘুমাতে যাও...
নিম ডালে দোলে বিষণ্ণতা, হাহাকার এক বুক—
তোমার বিছানা জুড়ে তলস্তয়, আন্না কারেনিনা।

গল্পের... ...বাকিটুকু পড়ুন

দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল.........

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৯ শে মে, ২০২৬ দুপুর ২:২৫


পুকুরের টলটলে জলে যখন বড় বড় লাল শাপলা ফুটে থাকে, তখন সেটি দেখতে এতোটাই সুন্দর লাগেযে তাতে মন উদাস হয়ে যায়। মন চায় জলে নেমে তুলে নিয়ে আসি কয়েকটি। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

UAE প্রতিষ্ঠানকে বর্জন করা হোক.....

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে মে, ২০২৬ রাত ৮:৪৩

চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনা নিয়ে বর্তমানে UAE এর DP WOARLD এবং KSA এর RSGT এর মধ্যে প্রতিযোগিতা চলছে। তবে দেশীয় প্রতিষ্ঠান MGH GROUP উল্লেখ্য দুইটি বিদেশী প্রতিষ্ঠানের চাইতে বেশি... ...বাকিটুকু পড়ুন

×