![]()
দু'পঙতি অনুভব .....
অনেকটা সময় ক্ষয় করে বুঝেছি,
কখোনও কেউ আপন হয়না ।
অনেকটা পথ হেটে হেটে বুঝেছি,
পথের পাশেই তীর্থ নয় গহীন খাঁদ ও থাকে ।
অনেকটা দিন রোদ দেখে দেখে জেনেছি
কি করে নামে অবিশ্বাসী অমানিশা বেলা শেষে ।
অনেকটা রাত জেগে জেগে দেখেছি
কি করে ক্ষয়ে ক্ষয়ে যায় দ্বাদশী চাঁদ ।
অনেকটা বেলা পার করে দিয়ে বুঝেছি
কেউ কোথাও থাকেনা বাড়িয়ে দু'হাত ।
অনেকটা হৃদয় ভাগ করে দিয়ে বুঝেছি
নীলা নাকি কারো সয় কারো সয়না ।
তুমি কি বুঝতে পারলে যতো আপদ এই ভালোবাসাবাসি'তে !
জোর করে যে ভালোবাসা হয়না ?
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





