somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন যেখানে যেমন................ ১

১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তুমি যাবে ভাই
যাবে মোর সাথে
আমাদের ছোট গাঁয়,
গাছের ছায়ায় লতায় পাতায়
উদাসী বনের বায়.........


অনেক অনেক কাল ধরে শোনা এই কবিতার অমন আবেগীয় অনুভূতির মূর্চ্ছনা দিয়ে লেখাটি শুরু করতে পারলে ভালো হতো । ভালো হতো বলছি এ কারনে যে, এই অনুভূতিটা আজ যে জনে জনে মরে গেছে সেটা যদি না হতো।
সেই গাঁ-গ্রাম আর নেই । গাঁয়ের সেই অমায়িক - আত্মীয়র মতো মানুষও নেই । উদাসী বায়ে লতায় পাতায় আর জড়িয়ে নেই মানুষের সেই মায়া-মমতা, আত্মীয়তার বন্ধন । মানুষ এখন এক সর্বনাশা দৌড়ের মাঠে ঘাম ঝরায় । দৌড়ে সবাইকে পিছে ফেলে এগিয়ে যাবার তাড়নায় পরিপাশ বেমালুম ভুলে গেছে মানুষ । জনমানুষের এই স্বার্থপরতার নিঠুর থাবার নীচে যে মানুষের সম্পর্কের অনেক ছিঁটেফোঁটাই বেঁচেবর্তে নেই, এ লেখা তাকেই স্মরণ করে ।
বেঁচে থাকার অসম দৌঁড়ে যে মানুষ নামের আত্মীয়গুলো অনাত্মীয় হয়ে কোথায় ভেসে যায় ক্রমে ক্রমে, তারই যেটুকু ছবি বিশদ হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে ওখানে , তাই-ই বলে যায় “জীবন যেখানে যেমন” ! এ জীবন ঘাস ফড়িংয়ের নয়, কীটের । এ জীবন দিগন্তজোড়া মাঠের মিষ্টি গন্ধ নয় , এ জীবন নর্দমার পূঁতিগন্ধে ভরা । অনেকেই হয়তো এসবের খোঁজও রাখেন না । সর্বগ্রাসী সময়ের সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে এসবের কোনও কিছুই হয়তো আমাদের মনে দাগও কাটেনা
আর দাগ কাটেনা বলেই, যে কজন মানুষ সর্বগ্রাসী সময়ের এই অভিঘাত সয়েও এখনও ---
“ঘরে যারা যাবার তারা
কখন গেছে ঘর পানে ,
ঘরেও নহে পারেও নহে
যে জন আছে মাঝখানে
সন্ধ্যাবেলায় কে ডেকে নেয় তারে..”


গানটির কথামালায় নিরবে কেঁদে ওঠেন, লেখাটি তাদেরই জন্যে ।

১ - এক নিঃসঙ্গ যাত্রা --------------------

কেহ নাই কিছু নাই ,
কিছু রয় সংগোপনে -
শুধু নিঃসঙ্গতা সঙ্গী আমার,
এ ধরনীতলে এক নতুনের
অসহায় আগমনে
ওঠেনা উলুধ্বনী আর .....


.

ছবি –১. সবে মিলি একমুঠো ঘরে , নতুনেরে সবলে ধরি জঠরে.......

ছবি –২. ঐ শোনা যায় , আসিছে কে ! এক অসহায়......

ছবি –৩. জাগো.. নতুন প্রভাত জাগো , সময় হলো .......

এক পুরাতন নিঃস্ব পৃথিবীতে কী নিঃসঙ্গ অভিযাত্রা এক নতুন অভিযাত্রীর । যেখানে স্বপ্ন-অলস যত ছায়ারা একে একে সকলি অদৃশ্য , সেখানেই চরণ দু’টি তার প্রথম ছাপ রেখে যায় । জন্মের পরে চোখ খুলতেই এক ক্লেদাক্ত ধরণীর ছবি আঁকা হয়ে যায় তাই তার বুকে ! এ থেকে তার নিস্কৃতি নেই । এতোটুকু ঘেরাটোপে ভালোবাসার, মায়া মমতার অনুভূতিহীন একটি প্রানী বেড়ে ওঠে ধীরে ধীরে । আর তার “মানুষ” নামটি হারিয়ে যায় নর্দমার স্রোতে ..................


২ – তবুও জীবন বয়ে যায় ...

যেখানে মানুষ আর থাকেনা মানুষ
তারই মাঝে তবু উতলায় অবিরাম
স্নেহ - ভালোবাসা যার নাম,
মানুষের কাছে প্রতিদিন অবহেলা শেষে
ফুরায় এ জনম এমন-ই দুঃখের হাসি হেসে ......



ছবি - ৪. এ রকমই ভাগ্য আমার, জন্ম থেকেই কন্ঠলগ্ন.......

ছবি - ৫. মুখর শৈশব ছেড়ে দায়ভারে থাকি নিমগ্ন..........

ছবি - ৬. মায়া মমতায় জড়াজড়ি করি
মোর গেহখানি রহিয়াছে ভরি, .....
(জসিম উদ্দিন )

ছবি - ৭. মায়ের বুকেতে, বোনের আদরে, ভাইয়ের স্নেহের ছায়..(জসিম উদ্দিন)

স্নেহ – মায়া – মমতা – ভালোবাসা বস্তির দম আটকে আসা বাতাসে বাতাসেও ভাসে । এর রূপ আলাদা । এর সাথে জড়িয়ে থাকে যে এক অসহায় দায়িত্ববোধের দায় ! আকাশ ছোঁয়া অট্টালিকার আলোকিত জানালার ফাঁক গলে এর গন্ধ কখনই আপনার অন্দর মহলে ঢোকেনা । আর ঢুকলেও সে গন্ধের স্বরূপ আপনার মস্তিষ্কের কোনও তন্ত্রীতে আঘাত করেনা । শুধু জীবন বয়ে চলে তার পথ ধরে, একাকী ....

৩. পথের পাশে নাম না জানা ফুল ----------

পথকলি মেয়েটির পাজরের হাড়
জীর্ণ হাতে তুলে ধরা বিবর্ণ গোলাপ
আমার গাড়ীর জানালায় ছবি হয়ে থাকে ।
কোন ছবি চাও তুমি ?
আমি যে শুধু পথের ফুল চিনি
রাস্তার পাদানীতে ফুটে থাকা
হলুদ জবা, ঘেঁটু ফুল
রঙহীন সাদাসাদা কামিনী-বকুল ।
ওরা হাসে, কাঁদে, খেলে
ধীরে ধীরে ফোঁটে, যেমন তোমার ফুল, বাগানের ।


ছবি - ৮. তোমাদের জানালায় ,চাতক চোখে করূনা মাগি .....

ছবি - ৯. পথে পথে বেচি ফুল পেটের লাগি....

ছবি - ১০. ফুল নেবো গো .......

ছবি - ১১. আমায় নহে গো , ভালোবাসো মোর ফুল.....

ছবি - ১২. আমি পথকলি , ফুলের পসরা সাজাই নিজেরে ভুলি .....

ছবি - ১৩. জোটে যদি মোটে একটি পয়সা , খাদ্য কিনি ক্ষুধার লাগি .....

ছবি - ১৪. আমার কোলের কাছে ঝুলে আছে
আমারই দায় ।
কেউ কি এখন বাড়িয়ে দেবে হাত
এই আমায় ?


যে পথকলিদের ফুঁটে থাকার কথা ঘরের সাজানো বাগানে, তারা আজ ধুলোয় লুটায় , বর্ণহীন - গন্ধবিহীন। এরা রাস্তার পাদানীতে ফুটে থাকা হলুদ জবা, ঘেঁটু ফুল । রঙহীন সাদাসাদা কামিনী-বকুল ।
এরই নাম জীবন ! এখানে নেই পরিচর্যা, নেই যতন , নেই বুকে টেনে নেয়ার কোনও হাত ! ক্ষুধার রাজ্য যেখানে গদ্যময় সেখানে কোনও ভাবাবেগ নিয়ে কেউ থামেনা এখানে , হুশশশশ করে চলে যায় বিত্ত-বৈভবের পথে । শুধু পথকলিদের ভাগ্যের গাড়ি থেমে থাকে আগোচরে ! তবুও ফুলগন্ধের বিনিময়ে নগ্ন ক্ষুধার তেতো স্বাদের তেষ্টা মেটায় তারা জীবনের ধুলোমলিন পথে ...........................

৪ - দিনগুলি মোর সোনার খাঁচায় রইলোনা ................

এ রকমই ভাগ্য আমার, জন্ম থেকেই কন্ঠলগ্ন
হয়ে আছে। সেই যেদিন থেকে আমার ঈশ্বর
ছুঁড়ে ফেলেছিলেন নীচের পৃথিবীতে একটা মানুষের ছেলে
একটা সীল ঠুকে দিয়েছিলেন কপালে
একটা লাইন লিখে দিয়েছিলেন -
দুর্ভাগ্য আছে তোর বরাতে।


ছবি - ১৫. ছেড়ে দুরন্ত কৈশোর,
দু'মুঠো অন্নের লাগি
আমি যে এখন কর্মে বিভোর.....


ছবি - ১৬. যে চোখে কোনও স্বপ্ন থাকেনা কোনদিন......

ছবি - ১৭. বই নয়, নয় খেলা ; কাঁধে টেনে যাই শুধু জীবনের ঝোলা .....

ছবি - ১৮. কুড়াই জীবনের পরশ পাথর, তবুও কোথাও লাগেনা সৌভাগ্যের আঁচড়...

ছবি - ১৯. ফেরি করি অন্যের খবর, নিজের খবর ফেরারী যেথায় .....

যে রৌদ্রকরোজ্বল সকাল সারা দিনের কথা বলে যায় .......... আমাদের চারিধারের এই সকাল কি সে কথা বলে ? সে সকাল যে নিঠুর দারিদ্রের মেঘময় অন্ধকার । সে মেঘ কেটে রোদের দেখা মিলবে কি ? রাষ্ট্র-সমাজের অবহেলা , কর্ম-সংস্থানের অনুপস্থিতি, অর্থনৈতিক বৈসাম্যের সকল কলা-কুশলতার যাতাকল যে পিষে মারে আমাদের চক্ষু উন্মীলনের আগেই ! এই বিষবাষ্পে শ্বাস টেনে টেনে খুঁইয়ে ফেলি শিশুকাল , আমাদের কৈশোর , আমাদের যাবতীয় দিন । এ নিষ্টুরতা আমাকে করেনা মহান , দানেনা খ্রীষ্টের সম্মান !


৫ - গড়ে যাই সভ্যতা , এক শরীর ঘামে .......

ভ্রুনের মতো কী জটিল দ্রুততায়
পাল্টে যেতে থাকে চেনা শহর,
গড়ে যাই সভ্যতা জীবনেরে ভাঙি,
পড়ে থাকে শুধু আমার দুঃখের প্রহর .................


ছবি - ২০. যদি জানতাম, এ জীবন হবে এতো ভারী ......

ছবি - ২১. ফসকে যাসনে রে ভাই , পাবোনা রেহাই ভাগ্য যেথায় ফেরারী .......

ছবি - ২২. ছোট্ট এ হাতে ধরি , কলম নয়... কঠিন হাতুরী...........

ছবি - ২৩. কঠিনেরে ভাঙি, দিনের ঘ্রান কেউ নিয়ে গেছে কাড়ি ......

ছবি - ২৪. অকালে শুকায় মোর রূপ-রস-গন্ধ, প্রাণ নিঙাড়ি ......

৬ - এক নিষ্ঠুর পৃথিবীতে.....

দিলেনা কিছুই হে মানুষের ঈশ্বর !
শুধু দিও ম্লানমুখে একটু হাসি অবিনশ্বর,
যে আনন্দ-সুখ লুকানো হৃদয় গহীনে
তারে রেখ কিছুক্ষন, এই অপাপবিদ্ধ জীবনে .......


ছবি - ২৫. নাহি গায়ে ফুলছাপ ফ্রক, নাহি উদরে অন্ন
এইটুকু হাসি নিয়ে তবুও জীবন হোক ধন্য ......


ছবি - ২৬. হে নিঠুর পৃথিবী , করিয়াছো জড়ো দুঃখ রাশিরাশি -
তবুও তোমায় দিলাম ভুবনডাঙার হাসি ...


ছবি - ২৭. ছোট এই খেলাঘরে , হাসির ঝর্ণা ঝরে,
পৃথিবীর সব বৈভব জড়ো করে
কে কিনিতে পারে তারে ?


ছবি - ২৮. কি দোষে কাটে দুঃখে ভরা দিন !
তবে কি জন্মেই আজন্ম পাপ ?
কেন ঘিরে থাকে জীবনের সব সন্তাপ,
শুধু হাসি কেন রয় অমল-ধবল-অমলিন ?


তবুও জীবন থেমে থাকেনা , বয়ে চলে নিরবধি । দুঃখ-সুখ , কান্না-হাসি, প্রাপ্তি-অপ্রাপ্তির চক্রবুহ্য ঘিরে রাখে আমাদের চারিধার । যেমন ঘিরে থাকে স্বপ্নও আমাদের ...........

জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ,
আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ;
মাটিতে লালিত ভীরু, শুধু আজ আকাশের ডাকে
মেলেছি সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে।
- সুকান্ত ভট্টাচার্য


ছবি – ইন্টারনেট থেকে ।
[ প্রতিটি ছবির জন্যে কৃতজ্ঞতা স্বীকার করছি তাঁদেরই যারা ছবিগুলোর প্রকৃত দাবীদার ।
আর স্বনামধন্য যে সব কবি-লেখকের দু’একটি চরন তুলে এনেছি, কৃতজ্ঞতা স্বীকার করছি সেই মহাগুনীজনদের ও ।
এদের সকলের কাছেই ঋনী হয়ে রইলুম ।]
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৬
৫৫টি মন্তব্য ৫৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×