somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মায়া এবং আমার প্রথম প্রেম

১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১.
প্রচন্ড রোদ পড়েছে আজ। মেস থেকে
বের হলাম ঠিক দুইটায়। হাঁটতেছি। এ্যাই?
একটি
মেয়েলি কন্ঠ ডাকছে আমায়। আমার
মনোযোগ
ছিল ফেসবুকে। মনোযোগ নষ্ট হলে বিরক্ত
লাগে।কিছুটা বিরক্তি নিয়েই পেছনে
তাকালাম। কাজল
দেয়া দুটি বড় বড় চোখ খুব আগ্রহ নিয়ে
আমার
দিকে তাকিয়ে আছে। মেয়েটির
মাথাভর্তি চুল।এত
সুন্দর ঘনকালো চুল আগে কখনো দেখিনি।
ঠোঁটে গাঢ লাল রংয়ের লিপিষ্টিক।
(লিপিষ্টিক দেয়া
মেয়েকে আমি সহ্য করতে পারিনা।
কিন্তু কেন
জানি এই মেয়েটিকে সহ্য হচ্ছে)।
কপালে লাল
টিপ। ফর্সা মুখে বেশ মানিয়েছে। পরনে
কি ছিল
সেটা বলতে চাচ্ছি না।
বললাম, কিছু বলবেন?
"আপনাকে প্রায় প্রতিদিন দেখি।
মোবাইল টিপতে
টিপতে রাস্তায় হাঁটেন। মোবাইলে এত
কি করেন?
তাছাড়া এই কড়া রোদে হাঁটতে
ভাললাগে?থাকেন
কোথায় আপনি? নামটা এখনও জানতে
পারলাম না
আপনার। " মেয়েটির মনে হয় বেশি কথা
বলার
অভ্যাস। এক নাগাড়ে অনেকগুলো কথা
বলে
গেল। বললাম আমি এ্যাডিকটেড
ফেসবুকের।
সবসময় এটা চালাই। নাম নবি। হাটতে
মজা পাই তাই হাটি।
-আচ্ছা আমি কি আপনার সাথে হাঁটতে
পারি?
-হাঁটুন।
দুজনে পাশাপাশি হাঁটতেছি।এই প্রথম
কোন মেয়ে
আমার সাথে সেধে হাটতে চাচ্ছে। কেমন
ফিলিংস
হচ্ছে বুঝতে পারছি না।কারন ঘামে
ভিজে যাচ্ছি।
,
২.
এ্যাই যে শুনছেন। নবি সাহেব,আপনাকেই
ডাকছি।
পেছনে তাকিয়ে দেখি সেদিনের ঐ
মেয়েটা।
-কেমন আছেন?
-ভাল।আপনি?
-আমিও।গত দুইদিন আপনাকে দেখলাম না
যে?
-আপনার সাথে আমার দেখা হওয়ার কথা
ছিল না কি?
-না। কিন্তু আপনি যে রাস্তা দিয়ে
হাঁটেন সে রাস্তাটা
তো আপনাকে অনেক মিস করে।আপনার
জন্য
সে বুক পেতে বসে আছে অথচ আপনার
দেখা
নাই।
-আপনি তো অনেক সুন্দর করে কথা বলতে
পারেন।
-আপনার সাথে কিছুক্ষণ হাঁটার অনুমতি
দিলে আরও
অনেক সুন্দর কথা শুনতে পাবেন।
মৃদু হেসে বললাম
-হাটুন।
মেয়েটা আজ লিপিস্টিক দেয়নি। তবে
কপালে
নীল টিপ আছে।পরনের জামাটা নীল
রঙের।
পায়ের জুতাজোড়াও নীল। শুধু নীলের
ছড়াছড়ি।
তবে মেয়েটাকে সেদিনের চেয়ে আজ
বেশি
সুন্দর লাগছে। এরকম একটা সুন্দরী মেয়ে
আমার
পেছনে কেন লাগছে বুঝতে পারছি না।
বুঝার
চেষ্টাও করছি না।মেয়েটি আবার বলল
-আপনার হাতে আজ মোবাইল নেই যে?
-আজ আমি প্রকৃতি দেখতে বেরিয়েছি।
প্রকৃতির
সৌন্দর্য গিলে খাব। মোবাইল সাথে
থাকলে সেটা
সম্ভব হয় না।মনোযোগ নষ্ট হয়ে যায়।
-আমি আবার আপনাকে ডিস্টার্ব করলাম
না তো?
-না।
দুজনে রাস্তার পাশে বসলাম।সামনে
বিস্তৃত
ধানক্ষেত।অপলক চেয়ে আছি
ধানক্ষেতের
দিকে।ও চেয়ে আছে আমার চোখের
দিকে।
৩.
মেয়েটির নাম ছিল মায়া। এরপর থেকে
মায়ার সাথে আমার প্রতিদিন কথা হত।
আস্তে আস্তে আমি মায়ার প্রতি দুর্বল
হয়ে পড়ি। নিজের অজান্তেই ওকে
ভালবেসে ফেলি।
.
.
মায়ার সাথে দেখা করার জন্য আমি
ওদের বাড়িতে গেলাম। কিন্তু সেখানে
গিয়ে যা শুনলাম সেটা শুনার জন্য
মানসিকভাবে আমি প্রস্তুত ছিলাম না।
তিনি যা বললেন -
মায়া একজন মানসিক রোগী। দীর্ঘদিন
থেকেই ও অসুস্থ্য। ওর এই অসুস্থ্যতা দিন
দিন বেড়েই চলেছে। তাই মায়ার
চিকিৎসার জন্য ওকে "পাবনা মেন্টাল
হসপিটাল" এ পাঠানো হয়েছে ।
.
এ কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম।
কী বলব বুঝতে পারছিলাম না। জীবনে
প্রথম কোন মেয়ের প্রেমে পড়লাম।হৃদয়ের
অনেকখানি জায়গা সে দখল করে আছে।
যা ফিরিয়ে নেয়া আমার পক্ষে অসম্ভব।
.
কিন্তু ভাগ্য আমাকে নিয়ে খেলা করছে।
আমি জিততে চাই এ খেলায়। আমাকে যে
জিততে হবেই।
.
-¤-
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×