ধীরে ধীরে রাতের বয়স বাড়ছে। চাঁদটা হেলে পড়েছে পশ্চিমাকাশে।ভরা পূর্ণিমা রাতে আমি হাঁটছি।শহর পেরিয়ে চলে এসেছি বহুদূর।যে জায়গাটায় এসে দাঁড়িয়েছি তার নাম সোনাখালি।আচ্ছা নামটা সোনাখালি কেন?এখানে কি সোনার খনি ছিল?লোকজন সোনা তুলতে তুলতে জায়গাটা খালি করে ফেলেছে।তাই নাম দিয়েছে সোনাখালি?
.
ইত্যাদি উল্টা পাল্টা ভাবছি।হঠাৎ একটি কন্ঠস্বর শুনতে পেলাম। ভাবনায় ছেদ পড়ল।পিছনে তাকিয়ে দেখি একটি মেয়ে। মেয়েটি বলল,
-এত রাতে আপনি এখানে কি করছেন?কে আপনি?
.
মেয়েটা বেশ সুন্দরী। চাঁদের আলোয় পরীর মত লাগছে। হাসি হাসি মুখ করে সে আমার দিকে তাকিয়ে আছে।আমি মুগ্ধ নয়নে চেয়ে আছি।
ও আবার বলল,
-কিছু বলেন।
বললাম,
-আমি নবী মামুন।পূর্ণিমা রাত তো। তাই হাঁটতে বের হয়েছি।
.
আমার কথা শুনে মেয়েটা উচ্চশব্দে হাসতে লাগল।কি সুন্দর সেই হাসি!কি পবিত্র!
তবে বুঝতে পারলাম না মেয়েটা কেন হাসছে।আমি কি হাসির কথা বলেছি।একটু একটু রাগ হচ্ছে।কিন্তু কিছু বললাম না।
.
হাসি থামিয়ে মেয়েটি বলল
-আমাদের বাসায় যাবেন?
আশ্চর্য হলাম!অপরিচিত একটা মেয়ে আমাকে বাসায় যেতে বলছে কেন?বিস্ময় গোপন করে বললাম,
-বাসা কোথায় আপনার?
.
মেয়েটি রাস্তার উল্টো পাশের কবরস্থানটিকে দেখিয়ে দিল।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




