somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাল্যবিবাহেরর মত সামাজিক ব্যাধি দূর করতে, আসুন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় একবার প্রেমে পড়েছিলাম। তখন ক্লাস ফাইভে কি সিক্সে পড়ি।সঠিক মনে নেই।যে মেয়েটাকে পছন্দ করতাম সে আমার সাথেই পড়ত।ক্লাসে পিছনের বেন্ঞ্চে বসে মেয়েটাকে দেখতাম।মাঝে মাঝে চোখাচোখি হতো।তবে মেয়েটা আমার দিকে বেশি তাকাত না।
.
একদিন দেখি সে আমার দিকে তাকিয়ে আছে।চোখের পলকও ফেলছে না।আমি তো হেব্বি খুশি। প্রেম হতে চলছে।দুদিন পরে আরো অনেক কিছুই হবে।
ওকে নিয়ে কোথায় ঘুরতে যাব, ওর সামনে কিভাবে নিজেকে প্রেজেন্ট করব সেগুলোও মনে মনে ঠিক করে ফেললাম।
.
হঠাৎ মেয়েটা আমাকে ডাক দিল।আমি তো সেই খুশি।তবে বুকটা কেন জানি দুরু দুরু করতে লাগল।খুশি এবং ভয় মিলিয়ে তখন অদ্ভুত এক অনুভূতি কাজ করছে আমার মধ্যে।
গেলাম মেয়েটার কাছে। ও আমাকে একটা গাছের আড়ালে নিয়ে গেল।আমি ভাবলাম প্রথম দিনেই বুঝি কিছু একটা হবে। কিন্তু মেয়ে আমাকে অবাক করে দিয়ে বলল,
--এই তোর তো প্যান্টের জিপার খোলা ক্যান রে?মানুষকে দেখিয়ে বেড়াস না কি!
আমি তো ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম।কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললাম,
--আরে এটা তো এখন স্টাইল।তুই তো দেখি কিছুই জানিস না।
মেয়েটা তখন বলল,
--স্টাইল করতে হবে না।প্যান্টের জিপারটা লাগা।আমার সামনে এরকম স্টাইল করে আর কখনো আসবি না।
একথা বলেই সে চলে গেল।
আমার প্রথম প্রেমের সমাপ্তি ঘটে সেখানেই।
.
আজ বহুদিন পরে মেয়েটার কথা খুব বেশি মনে পড়ছিল।তাই আমার এক বন্ধুকে ফোন দিয়ে ওর কথা জানতে চাইলাম।কিন্তু যা শুনলাম তাতে চোখে পানি এসে গেল।
.
আমরা যখন ইন্টারমেডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, তখন ওর বিয়ে হয়ে যায়।আর আমিও কলেজে ভর্তির জন্য শহরে চলে আসি।আর ও চলে যায় শশুরবাড়ি। তখন থেকে ওর সাথে যোগাযোগ নেই বললেই চলে।
মেয়েটার বিয়ে হল ১৫বছর বয়সে।তার চোখের কোণে বোনা ডাক্তার হওয়ার স্বপ্নটার ইতি ঘটল সেখানেই। এই বাল্যবিবাহটা সে মেনে নিতে পারে নি।একজন শিক্ষিত মেয়ের পক্ষে বাল্যবিবাহ মেনে নেয়াটা খুবই কষ্টকর।বিবাহিত জীবনে সে কখনোই সুখী ছিল না।১৫ বছর বয়সের একটা মেয়ে ত্রিশ বছর বয়সের একজন ছেলেকে কখনোই স্বামীরুপে পেতে চায় না।একজন কিশোরীর মনের সাথে একজন মধ্যবয়স্ক লোকের মনের মিল ও খুব একটা হয় না। কিশোরীর চিন্তা ভাবনার জগতটা হয় একরকম,মধ্য বয়স্ক লোকের জগতটা আবার ভিন্ন রকম। দুজন দু প্রান্তের মানুষ।
.
মেয়েটার মধ্যে সংকোচ,ভয় এগুলো থেকেই যায়।মধ্যবয়স্ক অনেক স্বামীর পক্ষেই তার স্ত্রীর এই ভয় জয় করা সম্ভব হয় না।বিয়ের জন্য শারীরিক মিলন অপেক্ষা মনের মিলনটাই যে অধিক জরুরি সেটা অনেকে বুঝতেই চান না।ফলে দাম্পত্য জীবনটা সুখের হয় না।
.
আমার বান্ধবীটাও দাম্পত্য জীবনে সুখী ছিল না। সে অনেকবারই শ্বশুর বাড়ি থেকে পালিয়ে এসেছিল।কিন্তু শেষরক্ষা হয়নি।প্রতিবারই তাকে ফেরত যেতে হয়েছে।পালিয়ে যাওয়ার অপরাধে নির্মম নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে।
.
কিন্তু সে আর পারছিল না।মনের সাথে যুদ্ধ করে, শারীরিক মানসিক নির্যাতন সহ্য করে সংসার করা তার পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল।
সে জীবন থেকে ছুটি নেয়। ছুটি নেয় চিরদিনের জন্য।এই সুন্দর পৃথিবীর হৃদয়হীন মানুষগুলোর কাছ থেকে ছুটি নিয়ে সে পরপারে পাড়ি জমায়।
.
মাস ছয়েক আগে ফাঁসিতে ঝুলে সে আত্মহত্যা করে।
.
এভাবেই বাল্যবিবাহ নষ্ট করে দিচ্ছে অনেক মেয়ের জীবন।অকালেই ধ্বংস হয়ে যাচ্ছে অনেকের সোনালী ভবিষ্যত।অত্যাধু
নিক যুগে এসেও কি
বাল্যবিবাহকে আমরা মেনে নেব?যদি মেনে নেই তাহলে সেটা হবে কাপুরুষত্বের লক্ষন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাষ্ট্রের ভুলের মূল্য কি তবে শিশুদের জীবন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৪


যেকোনো দেশে শিক্ষিত নাগরিককে রাষ্ট্রের সম্পদ মনে করা হয়। তাদের জ্ঞান, বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র উপকৃত হবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বাংলাদেশে অনেক সময় চিত্রটা যেন উল্টো।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৬


শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×