somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময় থাকতে সাবধান হোন।প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্ক করা থেকে বিরত থাকুন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাহিদার সাথে রাতুলের সম্পর্কের বয়স প্রায় ছয় মাস। দুজন দুজনকে প্রচন্ড ভালবাসে।সোনার কাঠি আর রুপোর কাঠির মত।কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। ভালবাসায় একদম টইটুম্বর।দুএক মাসের মধ্যে তারা বিয়ে করে ফেলার সিদ্ধান্ত নিয়ে নেয়।বিয়ে কোথায় হবে, কারা সাক্ষী থাকবে সে বিষয়েও কথাবার্তা হয়। বিয়ে হবে পালিয়ে,কাজী অফিসে।আর রাতুলের বন্ধুরা হবে বিয়ের সাক্ষী।
.
রাতুল একদিন নাহিদার কাছে একটা অন্যায় আবদার করে বসে।বিয়ে যেহেতু দু এক মাস পরে তারা করবেই তাই এই আবদারটা রাতুলের কাছে অন্যায় মনে হয় না। বরং এটা তার কাছে অধিকার মনে হয়।
এদিকে নাহিদা রাতুলের মন রাখার জন্য এই আবদারটা রাখতে বাধ্য হয়।
নির্দিষ্ট দিনে সে রাতুলের সাথে দেখা করে। রাতুল তাকে একটি হোটেলে নিয়ে যায়।সেখানে তারা একসাথে রাত কাটায়।
এই ঘটনার কয়েকদিন পরে রাতুল নাহিদার কাছ থেকে কিছু টাকা চায়।কিছু টাকা বলতে বেশি না।মাত্র দশ হাজার।সে সামনের মাসে টাকাটা নাহিদাকে ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেয়।
কিন্তু নাহিদার কাছে এত টাকা ছিল না।একটা মেয়ের কাছে এত টাকা থাকার কথাও না।সে মধ্যবিত্ত পরিবারের মেয়ে।মেসে থেকে পড়াশুনা করতেছে।যেখানে মেসের খরচ যোগাতেই তার বাবা হিমশিম খাচ্ছে সেখানে এত টাকা নাহিদার পক্ষে বাড়ি থেকে নেয়া সম্ভব নয়।কাজেই সে রাতুলকে টাকা দিতে পারবে না বলে জানায়।
টাকা না পেয়ে রাতুলের মনে প্রচন্ড ক্ষোভ জন্মে। সে অশ্লীল ভাষায় নাহিদাকে গালিগালাজ করে।তারপর একটি ভিডিও ক্লিপ নাহিদা কে দেখায়।
ভিডিও দেখে নাহিদার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে।এই ভিডিওটা ছিল সেদিনের হোটেলের ভিডিও।সেদিন রাতুলের সাথে ওর শারীরিক সম্পর্ক হয়েছিল।আর রাতুল সেটাই গোপন ক্যামেরা দিয়ে ভিডিও করেছিল যা নাহিদা ঘুণাক্ষরেও টের পায়নি।
রাতুল নাহিদাকে এক সপ্তাহ সময় দেয়। এই সময়ের মধ্যে টাকা দিতে না পারলে সে ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখায়।
.
নাহিদা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না।এই লজ্জার কথা সে কারও সাথে শেয়ারও করতে পারে না। যাকে সে এতটা বিশ্বাস করত,এতটা ভালবাসত সে আজ তার বিশ্বাস নিয়ে খেলছে।তাকে ব্লাকমেইল করছে।
দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল।সে টাকা যোগাড় করতে পারল না।টাকা না পেয়ে রাতুল প্রচন্ড রেগে যায়।সে নাহিদার সামনেই ভিডিওটা ইন্টারনেটে আপলোড করে।
.
নাহিদার তখন কিছুই করার ছিল না।সে শুধু নিঃশব্দে চোখের জল ফেলছিল।আর রাতুল নামের কুলাঙ্গার ছেলেটাকে ঘৃণা নিয়ে দেখছিল।
.
উপরিউক্ত ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটছে।কত মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, কত মেয়ে এরুপ ঘটনার শিকার হয়ে সুইসাইড করছে তার হিসাব নেই।প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও তৈরী করে প্রেমিকার কাছ থেকে টাকা আদায় করা কিছু কিছু নিকৃষ্ট ছেলের নেশার মত হয়ে গেছে।মনে হয় টাকা উপার্জনের সবথেকে সহজ উপায় এটাই।
.
প্রেম করাটা অন্যায় কিছু না। কিন্তু প্রেমের নামে অবৈধ সম্পর্কে জড়ানোটাই অন্যায়।শুধু অন্যায় নয়,জঘন্য অপরাধ।তাই এধরনের অপরাধ থেকে দূরে থাকুন।ভালবাসলেই যে শারীরিক সম্পর্কে জড়াতে হবে এমন কোন বিধান আছে কি?বা শরীর দিয়ে আপনাকে ভালবাসার প্রমাণ করতে হবে?লাথি মারুন এমন ভালবাসার মুখে যে ভালবাসা শরীর ছাড়া আর কিছুই বুঝে না।
.
তাই মেয়েরা সাবধান! আপনি যাকে ভালবাসেন,প্রচন্ড বিশ্বাস করেন সে যদি আপনাকে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়, তাহলে বুঝবেন সে আপনাকে চায় না।সে চায় আপনার দেহটাকে।তার কাছে আপনার প্রয়োজন নেই,প্রয়োজন শুধু দেহটার।
তাই প্রেমে পড়লে অবৈধ সম্পর্ক করা থেকে এড়িয়ে চলুন। নইলে সারাজীবন চোখের জলে বালিশ ভেজাতে হবে।আর দুর্বল মনের মেয়ে হলে সুইসাইড করা ছাড়া দ্বিতীয় কোন পথ খোলা থাকবে না।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×