somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

“ছোট ছোট মুখ জানে না ধরার দুখ, হেসে আসে তোমাদের দ্বারে। নবীণ নয়ন তুলি কৌতুকেতে দুলি দুলি চেয়ে চেয়ে দেখে চারিধারে"_____ রবীন্দ্রনাথ ঠাকুর

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

অকর্মন্য

লিখেছেন গফুর রায়হান, ৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:০০

প্রিয়তমা,

ওপাশ ঘুড়ে দাড়ালেই রাগ কমবে ভাবছ? লাভ নেই, তুমি খুবই অকর্মন্য, আমি ছাড়া তুমি রাগ ও কমাতে পারোনা।

আমার খুসবু ওয়ালা সেন্ট এর দিকে দ্যাখো, ওখানেও হাহাকার দেখতে পাবে, তোমার নরম গালের শক্ত হাহাকার।

ঠোঁট দুটো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তোমার ঠোঁটের শীতল জলের অভাবে।

আমার হার্ট বিট লক্ষ কর,... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১১৩ বার পঠিত     like!

উৎসর্গ

লিখেছেন গফুর রায়হান, ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২১

আমরা অনেক চড়াই উৎড়াই পার হয়ে একটা দিন কাটাই। অনেক কিছুর অভাব, অনেক কিছুর প্রাচূর্যতা মিলেমিশে ভারসাম্য বজায় রেখে চলি। মাঝেমাঝে মনে করি ভালো আছি, মাঝেমাঝে মনে করি, নাহ, ভালো নাই। আরো ভালো থাকা প্রয়োজন। অনেকের সাহায্য অনেকের উপেক্ষায় আলটিমেটলি আমরা মেনেই নেই যে হ্যাঁ, এটাই জীবন। কিন্তু এতকিছুর মধ্যেও... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৩ বার পঠিত     like!

"ঠিকানা"

লিখেছেন গফুর রায়হান, ২৭ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫১

"হে বসন্ত, আমায় উজ্জ্বল তারায় ভর করা কিছু আলো দাও-
আমি সন্ধাস্নাণ করব।
অসফল নৈরাজ্যের ক্ষীয়মান মমতায় ওম পোহাবো।

হে আধার, আমায় কাচা মাটির আধনম্র পথ দাও-
আমি ছাপ বসাবো।
হেটে হেটে ধ্বসে পড়া সম্রাজ্যের শেষ দেয়ালে ঢেলান দিব"

বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

মিঃ ব্রাইড এবং ওরা ক'জন

লিখেছেন গফুর রায়হান, ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

রাত ২টা বেজে ৫১ মিনিট। আত্মহত্যা করার সবচেয়ে উপযুক্ত সময়। রাতের এই সময়টা সুখী মানুষটিকেও একাকিত্বে ভোগায়। আকাশ জুড়ে ভাসতে থাকে শুন্য অন্ধকার। বিকেলের পোকামাকড়ের ডাক গুলো প্রতিধ্বনি হয়ে তখনো জীবিত থাকে বাতাসে। উঁচুতম গাছের শাখাগুলো ভয়ংকর ভাবে আলোকিত হয়ে থাকে। একটু কুয়াশার ছোঁয়া পেলে আরও ভয়ংকর রুপ নেয়। নেশাকাতুর... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮০ বার পঠিত     like!

সকালের কবিতা

লিখেছেন গফুর রায়হান, ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৭

আমার দুচোখে ভর করে সকাল হয়েছিল একদিন।
সেদিন হাটুজলের পাথরতলা হ্রদে ;
একটু একটু করে ডুবেছিলাম আমি।
ওপাড়ে রাতভর বিক্রি হওয়া কিছু দেহ-
সমস্ত পাপ ধুয়ে নিষ্কলঙ্ক হচ্ছিল ক্ষণিকের জন্য।
চারপাশের কোন লোভ নেই, আঁচল জুড়ে লজ্জা নেই,
নেই কোন নিয়মের বড়াই।
শুধু ছিল নষ্ট হবার পবিত্র আনন্দ।

আমি ছিলাম ফড়িংদের ঠিক সামনে,
কাঁচা রাস্তার নরম বুকে কাঠপোড়া ধোয়া-
কুন্ডলি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭০৯ বার পঠিত     like!

বিবর্তন

লিখেছেন গফুর রায়হান, ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৩

"Primitive Simplicity" একটা ব্যাপার থাকে প্রতিটা মানুষের ভিতর। মানে হচ্ছে আদিম অথবা জন্মগত সরলতা। প্রতিটা মানুষ সরলতা নিয়ে জন্মায়। দুনিয়া তাকে বহুত ঘুরানি ঘুরায়। অবশেষে আবার ফিরে যায় সেই আদিম এবং অকৃত্রিম সরলতায়। আমার নানার ভয়ে আমার মামা খালারা বড় হয়েও নাকি প্যান্ট ভিজিয়েছে। কিন্তু এখন তার নাতি-নাতনীরা তাকে লেবুর... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭০ বার পঠিত     like!

যে ভাবনার কোন শেষ নেই

লিখেছেন গফুর রায়হান, ১২ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:০৪

সমুদ্রের অতল থেকে একলাফে এভারেস্ট চূড়োয়। মেঘ ফুড়ে আকাশ ডিঙ্গানো। নক্ষত্রমেলায় গোল্লা ছুট।
স্পেস শিপ। ছায়াপথে ঘুরোঘুরি। লক্ষ- কোটি সৌরজগত। তন্ন তন্ন করে পানির সন্ধান। প্রান সমৃদ্ধ নতুন পৃথিবী...

এই গামলা! এখনও ঘুমোচ্ছিস! রুমমেট এর কনুইর ধাক্কায় চোখ মেলে নীল। হাই তুলতে গিয়ে থমকে যায়। ঘাড় ঘুরিয়ে দৃষ্টি ডান বাম করে। চারপাশটা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫৫ বার পঠিত     like!

বোবা পুতুল

লিখেছেন গফুর রায়হান, ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:২০

অসহায় মানুষ জ্যান্ত বোবা পুতুলের মত। জীবন আছে, কিন্তু জীব না। খুব সহজেই অসহায় ব্যাক্তি কে দু চারটা কথা শুনিয়ে দেয়া যায়। সে যেটা পারে না, সেটা নিয়েই তার টুটি চেপে ধরা যায়। একজন অসহায় তার পক্ষের কথাকেও নাক চোখ বুজে গিলে খায়, বিপক্ষের কথাকেও খায়। মোটের উপর, তার ভূমিকা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৫ বার পঠিত     like!

সুখের বায়না

লিখেছেন গফুর রায়হান, ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪০

মানুষের সুখ নির্ভর করে সুখের উপর। একটু সুখের গন্ধ পেলেই কেবল একজন নতুন সুখের লোভ করে। নয়ত সুখের প্রশ্নে মানুষ বরাবরই গণ্ডমূর্খ থাকত। সুখ জিনিসটা বলে কয়ে আসে না। ডেকে আনতে হয়। গোপন রাখতে হয়। কেবল পদধ্বনি শুনে আপনাকে বুঝতে হবে হ্যা, সুখ এসেছে।

সুখ জিনিসটা এবস্ট্রাক্ট হলেও, এর জীবন্ত একটা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     like!

"হাসি"

লিখেছেন গফুর রায়হান, ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৪

"হাসি" হচ্ছে সম্পদ, হাসি হচ্ছে বিপদ। হাসি লাস্যময়ী, হাসি রহস্যময়ী, হাসি ঐতিহ্যময়ী। সকালের হাসি মিষ্টি, বিকেলের হাসি ভুবনজয়ী, আবার রাতের হাসি ভয়ংকর। হাসিতে মহাপুরুষরাও কতল হয়েছে, হাসিতে নগন্যরাও মহাপুরুষ হয়েছে। হাসিতে মানুষ পাগল হয়, আবার পাগল মানুষ হয়। হাসতে হাসতে কাঁদা, কাঁদতে কাঁদতে হাসা। হাসি তো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩১৯ বার পঠিত     like!

"আমিত্ব"

লিখেছেন গফুর রায়হান, ০৩ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫২

গুলিস্তান পার্কের মুমূর্ষু কাকটা আমায় দেখে অবাক হয়ে ভাবছিলো, অবিকল তার মত দেখতে একটা প্রানী কিভাবে হাত পা গজিয়ে রাস্তায় হাটছে!!
আমি কিছু মনে করিনি। কারন, কাকটা আমার মত দেখতে হলেও, আমি কাকটার মত নই। আমি তেত্রিশ হাজার লাইনের মহাকাব্য লিখেছি। সে শুধু "কা! কা!" করে ডেকেছে। আমি ফরেস্ট অফ আর্ডেনে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     like!

ডুবে যেতে যেতে ফিরে আসা

লিখেছেন গফুর রায়হান, ০২ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

একদিন রাত করে ঘুরে ঘুরে স্টেশন খুঁজব। ঘরে ফেরার জন্য নয়, ঘর ছাড়ার জন্য। দুই একটা নাইট গার্ড, একটা চায়ের দোকান, শেষ রাতের ঝুমবৃষ্টি, দুই তিনটা নেশাগ্রস্থ চোখ, আমি আর একরাশ অন্ধকার। আর কিছুনা। সবকিছুকে ছাপিয়ে আমি দাঁত বের করে হাসব। পকেটের ভেজা, আধভাঙা সিগারেট ঠোঁটের কিনারায় নিয়ে প্রিয়মানুষের চোখ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৬৭০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ