আমরা অনেক চড়াই উৎড়াই পার হয়ে একটা দিন কাটাই। অনেক কিছুর অভাব, অনেক কিছুর প্রাচূর্যতা মিলেমিশে ভারসাম্য বজায় রেখে চলি। মাঝেমাঝে মনে করি ভালো আছি, মাঝেমাঝে মনে করি, নাহ, ভালো নাই। আরো ভালো থাকা প্রয়োজন। অনেকের সাহায্য অনেকের উপেক্ষায় আলটিমেটলি আমরা মেনেই নেই যে হ্যাঁ, এটাই জীবন। কিন্তু এতকিছুর মধ্যেও একটা ব্যাপার মাঝেমাঝে আমাদের অলক্ষ্যে থেকে যায়। সেটা হচ্ছে কিছু মানুষের উপস্থিতি। আমরা এমন কিছু মানুষদের ঘিরে থাকি বা এমন কিছু মানুষ আমাদের ঘিরে থাকে যারা আমাদের জন্য অনেকটা আশীর্বাদস্বরুপের মত। কোন ভালো কাজের পুরস্কারের মত। আমরা মাঝেমাঝে তাদের চিনি, মাঝেমাঝে চিনিনা।
কমবেশি সবারই একটা কনট্রিবিউশন আছে এই ধরণীর প্রতি। যখন ধরণীবাসীরা এই কন্ট্রিবিউশনের সুবিধাভোগী হয়, তখনই নেমে আসে অসম ভারসাম্য। যেখানে আমরা হাফ ছেড়ে বলে উঠি, "আহ! জীবন সুন্দর।" এই সুন্দর জীবনের ধারা যাদের অবদানে বা সাহায্যে চলামান থাকে তার একটু হলেও অগ্রাধিকার পাওয়ার যোগ্য। দোষটা আমাদের যখন আমরা সেই নূন্যতম অগ্রাধিকারটুকু দেই না বা দেয়ার দরকার মনে করিনা বা দেয়ার কথা মাথায়ই আসেনা।
মানুষ চেনার মেকানিজম থেকে বের হয়ে এসে কাছের মানুষদের একটু পরিচয়ই পারে মাঝখানের গ্যাপকে পূরন করতে। অনেক মানুষ আমাদের ভালো চায়। অন্ততপক্ষে তাদের ক্রেডিটকে স্বীকৃতি দিতে। অনেকগুলো ভালো পরিচিত মুখ থেকে সেই মুখটাকে বেছে নিয়ে ভালো থাকা যে মুখটা আমাদের ভালো চায় বা আমাদের অসুবিধায় পা বাড়িয়ে দেয়। বেচে থাকুক এইরকম নিঃস্বার্থ প্রাণ। মানুষ সত্য তা প্রমান করা নয় বরং সত্যের দায়িত্ব পালন করা মানুষগুলোর জন্য সম্মান বরাদ্দ থাকুক।

সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




