somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গফুর রায়হান
“ছোট ছোট মুখ জানে না ধরার দুখ, হেসে আসে তোমাদের দ্বারে। নবীণ নয়ন তুলি কৌতুকেতে দুলি দুলি চেয়ে চেয়ে দেখে চারিধারে"_____ রবীন্দ্রনাথ ঠাকুর

ডুবে যেতে যেতে ফিরে আসা

০২ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন রাত করে ঘুরে ঘুরে স্টেশন খুঁজব। ঘরে ফেরার জন্য নয়, ঘর ছাড়ার জন্য। দুই একটা নাইট গার্ড, একটা চায়ের দোকান, শেষ রাতের ঝুমবৃষ্টি, দুই তিনটা নেশাগ্রস্থ চোখ, আমি আর একরাশ অন্ধকার। আর কিছুনা। সবকিছুকে ছাপিয়ে আমি দাঁত বের করে হাসব। পকেটের ভেজা, আধভাঙা সিগারেট ঠোঁটের কিনারায় নিয়ে প্রিয়মানুষের চোখ রাঙানি খুজব। তারপর বায়ু পিপাসার্ত মৃতিপ্রায় মানুষটির মত সিগারেট টেনে যাব।

একদিন রাতপল্লীগুলোয় উঁকি মারব। খদ্দের হয়ে নয়, কিছু তরুহীন পাতার নিশ্বব্দের গান শোনার জন্য। তাদের হাসির নিচের হাসিকে দেখার জন্য। যেভাবে অন্যের জন্য নিজেকে বিবস্ত্র করে, ঠিক সেভাবে হৃদয়ের উপরে জমে থাকা ময়লা জামাগুলো বিবস্ত্র করার জন্য। তাদের ব্যাস্তময় রাতগুলোতে কতটুকু আলো দরকার তার হিসেব করার জন্য।

একদিন অমবশ্যায় ছাদ থেকে পা ঝুলিয়ে বসব। জোনাকি খুজতে নয়, মৃত্যু ভয় কতটুকু কাছে আসতে পারে তা দেখার জন্য। পায়ের নিচের অন্ধকারের তল খোজার জন্য। কেউ হয়ত পেছন থেকে ধাক্কা দেবে, কেউ হয়ত হন্যে হয়ে বাঁচাবে। সেই মুখগুলো চেনার জন্য। বেসুরো গিটার হাতে গাইব। বেঁচে থাকার গান নয়, ভয় দূর করার গান।

নিজের আঁকা কিছু ছবি, লেখা কিছু কবিতা কে নিলামে তুলতে চাই। টু পাইস ইনকামের জন্য নয়, নিজের মস্তিষ্কের মুল্য যাচাইয়ের জন্য। আমার অবচেতন মনষ্ক্রিয়া কতটুকু সৃষ্টিশীল তা বোঝার জন্য।

একবারের জন্য হলেও মরে ফিরে আসতে চাই। নরক স্বর্গ চেনার জন্য নয়, ইচ্ছেগুলোকে অভাবে পরিনত করার জন্য। সব ইচ্ছা পুরোন হলে বেঁচে থাকার কোন মানে নেই। পিপাসা নিয়ে মরে গেলে পিপাসা নিয়ে ফিরে আসতে ইচ্ছে করবে। আর এভাবেই উত্থান পতন চাই জীবনের। বিশ হাজার দিনের জীবনে আট হাজার দিন চলে যাওয়াটা তেমন কোন ফ্যাক্ট না। আরও ১২ হাজার দিন হাতে আছে আমার। দ্যা শো মাষ্ট গো অন....
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টগর ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪০

টগর ফুল
সাইফুল ইসলাম সাঈফ

টেম্পুতে উঠে বসে আছি
গন্তব্য উত্তরা, আজমপুর
আগে আরো কয়েকজন বসে আছে
একটু পর পর একজন করে উঠছে
হঠাৎ অষ্টাদশী যুবতী, হাতে শুভ্র
তিনটি টগর ফুল, সে রূপসী, ফুলগুলো
নাড়াচাড়া করছে, ডান হাত-
থেকে... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×