somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গফুর রায়হান
“ছোট ছোট মুখ জানে না ধরার দুখ, হেসে আসে তোমাদের দ্বারে। নবীণ নয়ন তুলি কৌতুকেতে দুলি দুলি চেয়ে চেয়ে দেখে চারিধারে"_____ রবীন্দ্রনাথ ঠাকুর

সকালের কবিতা

১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার দুচোখে ভর করে সকাল হয়েছিল একদিন।
সেদিন হাটুজলের পাথরতলা হ্রদে ;
একটু একটু করে ডুবেছিলাম আমি।
ওপাড়ে রাতভর বিক্রি হওয়া কিছু দেহ-
সমস্ত পাপ ধুয়ে নিষ্কলঙ্ক হচ্ছিল ক্ষণিকের জন্য।
চারপাশের কোন লোভ নেই, আঁচল জুড়ে লজ্জা নেই,
নেই কোন নিয়মের বড়াই।
শুধু ছিল নষ্ট হবার পবিত্র আনন্দ।

আমি ছিলাম ফড়িংদের ঠিক সামনে,
কাঁচা রাস্তার নরম বুকে কাঠপোড়া ধোয়া-
কুন্ডলি পাকিয়ে উড়ছিল ফড়িংদের পিছে পিছে।
কি নির্ঝঞ্ঝাট ছুটে চলা, কি মুক্তির অহংকার!
মানুষের সমস্ত সরলতা শুষে নিয়ে উড়ে চলছে-
হারিয়ে যাওয়া কথাদের মত!

কিছুক্ষন আগেই গাছ তলার পথ ধরে এখানে এসেছি।
একটি ফুলকেও পায়ের আঘাতে মরতে দেইনি।
জুতোর শক্ত সোলের সাথে চোখের সে কি অদ্ভুত মিলন!
চোখ নিজেই পায়ের গতিকে সরিয়ে নিচ্ছে নগ্ন মাটিতে।
বুঝতে পারলাম পা বাঁচিয়ে চলতেও অন্তর্দৃষ্টি লাগে।
এখনই আকাশ ভেঙ্গে রোদ নামবে।
নিয়মহীন শিশির কান্নায় এখনই খড়া পরবে।
শুধু আমিই থেকে যাব নিয়মবন্দী
আবার ফিরে যাব ফুটপাথে,
আবার খুঁজে ফিরব গন্তব্য
কখনো এ পথ, কখনো ও পথ।

এখন শুধু একটি হোচটের অপেক্ষা।
তারপর আবার ফিরে যাব আধার কাটা সকালের কোলে।
বৃত্তের শেষ খুজতে শুরুতেই একটা দাগ টেনে নিব।
দেহকে নিথর করে মিশে যাব সদ্য ভুমিষ্ট সকালের মাঝে,
চোখবন্ধ আধারের মাঝে, নেশার মাঝে, মুক্তির মাঝে।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টগর ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪০

টগর ফুল
সাইফুল ইসলাম সাঈফ

টেম্পুতে উঠে বসে আছি
গন্তব্য উত্তরা, আজমপুর
আগে আরো কয়েকজন বসে আছে
একটু পর পর একজন করে উঠছে
হঠাৎ অষ্টাদশী যুবতী, হাতে শুভ্র
তিনটি টগর ফুল, সে রূপসী, ফুলগুলো
নাড়াচাড়া করছে, ডান হাত-
থেকে... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×