সাম্প্রতিক সময়ে দেশের জনগনের মাঝে ব্লগারদের সমন্ধে ভূল ধারনা সৃষ্টি হয়েছে । তাদের ধারনা, ব্লগাররা খারাপ! ইসলামের শত্রু! ব্লগাররা নাস্তিক!
.
কিন্তু আসলেই কি ব্লগাররা খারাপ? ইসলামের শত্রু? নাস্তিক?
.
ব্লগারদের সমন্ধে এই সকল ভূল ধারনার পেছনে আছে দুইটা কারন।
১) কিছু ব্লগার আছে এবং ছিল যারা ধর্মকে ছোট করে কিংবা ধর্মকে ব্যবহার করে বড় হতে চায় বা চেয়েছিল । প্রথমত এদের জন্যেই ব্লগাররা প্রশ্নবিদ্ধ হয়েছে ।
২) কিছু অতিঃ ইসলাম প্রেমি লোক আছে, যারা শুধু শিরোনাম পড়েই মানুষকে হত্যা করে ফেলে । তারাই মানুষের মাঝে ব্লগারদের সম্পর্কে ভূল ধারনা ছড়াচ্ছে ।
.
ধর্ম মানুষের দূর্বল স্থান । কোন ব্লগারের উচিৎ নয়, এই দূর্বল স্থানে আঘাত করা । ধর্ম যার যার, দেশ সবার । যেমন, আমি ইসলাম ধর্মকে বিশ্বাস এবং সম্মান করি এবং অন্য ধর্মকে সম্মান করি ।
.
ব্লগারদের উচিৎ তাদের লেখা দিয়ে মানুষের মাঝ থেকে সকল ভূল ধারনা দূর করা ।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




