কতগুলো মুখ তাকিয়ে থাকে, একটি মুখের দিকে ;
রুগ্ন, কচি, করুণ অসহায় নাবালক আর বৃদ্ধমুখ :
মুখগুলো খেতে চায়, পড়তে চায়, নিরাপত্তা চায়
আর নিরাপদ আশ্রয় চায়।
বিচিত্র মুখের দিকে চেয়ে মুখটির কোনো দুঃখ থাকেনা
তার যত দুঃখ কবেই যেন উঁবে গেছে ;
তিনি হাড়ভাঙা শ্রমে আর ঘামে প্রসূতি পাখির মতোন,
পাহাড়, বনাšতর আর জনপদ ঘুরেফিরে খুঁটে খুঁটে আনেন
কিছু শস্যদানা ;
প্রতীক্ষিত মুখের পরে তুলে ধরেন
আর পালকহীন পাখিগুলো, অসহায়মুখ গুলো
বাঁচে, ঘুমায় ;
আর প্রাঞ্জল মুখটি রাত্রি জাগে
ফোঁটায় ফোঁটায় শিশির ঝরায় জ্বালাময় চোখের প্রপাতে,
তার বেদনায় মেদিনী বির্দীণ হয় ;
অথচ কেউ বুঝেনা তার দুঃখ, আর কষ্টের পদাবলী।
০১.০১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




