সাধ আহ্ণাদ আর স্বপ্নদের নির্বাসনে পাঠালাম
কষ্ট দুঃখ আর বেদনার জলগুলো সাথী হয়ে থাকলো
আর থাকলো শূন্যতা ।
ভালোবাসা বলে যাকে আজন্ম লালন করেছি
ক্ষুধিত আত্মায়
যার স্পর্শে ফুটে উঠেছি ভোরের পুস্পের মতোন
তারও টুটি ছিঁড়ে বের করেছি
দাম্পত্য বিচ্ছেদেরে সম্পর্কের গিন্নীর চুলের মুঠি ধরে
ঘর থেকে বের করার মতো
এখন আদীঅন্তহীন নিঃসাড় ভাবনা নিয়ে
বেঁচে থাকি
অন্তিম মৃত্যুর যন্ত্রণা নিয়ে যেমন বেঁচে থাকে
অশীতিপর বৃদ্ধ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




